শিরোনাম
সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব : পর্যটনমন্ত্রী বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

মিরসরাই: যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে চট্টগ্রামের মিরসরাইয়ের রমিম উদ্দিন আহম্মেদ (২২) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (১৮ জুলাই) সকালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সন্ত্রাসীরা তার সঙ্গে থাকা গাড়ি ও টাকা ছিনতাইয়ের উদ্দেশ্য মাথায় গুলি করেছিল বলে জানা গেছে।

নিহত রমিম উদ্দিন আহম্মেদ (২২) মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ভালুকিয়া এলাকার বাদশাহ মিয়া সওদাগর বাড়ীর মৃত বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিন আহমেদের দ্বিতীয় পুত্র।

নিহতের বড় ভাই রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, ২০১৬ সালে আমার খালার সাথে যুক্তরাষ্ট্রে যায় রমিম উদ্দিন। রমিম স্থানীয় একটি কলেজে কম্পিউটার সাইন্সের উপর পড়ালেখা করার পাশাপাশি মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরের হ্যাম্পটন এভের ১১০০ বøকের একটি গ্যাস স্টেশনে করতো। গত মঙ্গলবার ওইখানকার স্থানীয় একদল সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে। সন্ত্রাসীরা তার সাথে থাকা গাড়ি ও টাকা ছিনতাইয়ের উদ্দেশ্য মাথায় গুলি করেছিলো বলে জানতে পেরেছি।

তিনি আরও বলেন, এই ঘটনায় যুক্তরাষ্ট্র পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছেন। লাশ এখনো আমার স্বজনরা বুঝে পাইনি। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হলে দেশে আনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি সাংবাদিক মোহাম্মদ মঞ্জুরুল হক বলেন, স্থানীয় সময় মঙ্গলবার সকালের দিকে মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরের হ্যাম্পটন এভের ১১০০ বøকের একটি গ্যাস স্টেশনে কাজ করছিলেন রমিম উদ্দিন। এ সময় বাইরে দাঁড় করানো রমিম উদ্দিনের গাড়ির কাঁচ ভেঙ্গে ভেতরে ঢোকার চেষ্টা করে একদল সন্ত্রাসী। রমিম তাদের বাধা দিলে এক বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরবর্তীতে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সাথে জড়িত সন্দেহে জ্যাটাভিয়ন স্কট নামের ১৯ বছরের এক তরুণকে খুঁজছে পুলিশ।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com