শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা

বুড়িগঙ্গায় ওয়াটার বাস ডুবি: ৪ মরদেহ উদ্ধার

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৭ জুলাই, ২০২৩

স্টাফ করেসপন্ডেন্ট: রাজধানীর শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলেরঘাটের বুড়িগঙ্গা নদীর অংশে যাত্রীসহ একটি ওয়াটার বাস ডুবে গেছে।

রোববার (১৬ জুলাই) রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে নৌ-পুলিশ।

ঘটনাস্থলে উদ্ধারকাজ করছে সদরঘাট নদী ফায়ার স্টেশনের দুটি ও সিদ্দিকবাজার থেকে এক ইউনিট ডুবুরিসহ নৌ-পুলিশ। এছাড়া সর্বশেষ তথ্যমতে মোট ৯ জনকে উদ্ধার করা হয়েছে। অন্যান্য আহতদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের সদরদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম জানান, এখন পর্যন্ত ২ জন পুরুষ এবং নারী ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে এক শিশু ও ২ পুরুষকে।

এদিকে বিষয়টি নিশ্চিত করে নৌ-পুলিশের সদরঘাট থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) হাসান বলেন, আজ রাত সোয়া ৮টার দিকে শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলেরঘাট যাওয়ার বুড়িগঙ্গার নদীর অংশে একটি নৌযানের সঙ্গে ধাক্কা লেগে সরকারি একটি ওয়াটার বাস ডুবে গেছে। এ ঘটনায় উদ্ধারকাজ চালাচ্ছে নৌ-পুলিশ।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com