শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

ভেনেজুয়েলাকে উড়িয়ে ফাইনালে আর্জেন্টিনা

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৫ জুন, ২০২৩

স্পোর্টস ডেস্ক : ফুটবলে দারুণ এক সময় পার করছে আর্জেন্টিনা। জাতীয় দল থেকে শুরু করে যুব দলও মাঠের পারফরম্যান্সে সেরা সময় পার করছে। সম্প্রতি অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে জয় পেয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টেও সুসময় পার করছে আর্জেন্টিনার যুবারা।

শনিবার (২৪ জুন) ফাইনালে ওঠার লক্ষ্যে বাংলাদেশ সময় রাত ৩টায় (স্থানীয় সময় বিকেল সোয়া ৪টায়) অনুষ্ঠিত ম্যাচে ভেনেজুয়েলাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে তারা। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে তারা পেয়েছে টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপাধারী (১৩টি) ব্রাজিলকে। যারা আগের ম্যাচে কলম্বিয়াকে ৩-০ গোলে পরাজিত করেছে। ফাইনালে আলবিসেলেস্তেরা ব্রাজিলকে হারাতে পারলে পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তুলবে।

কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে গ্রুপ বি’তে ছিল ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, ইকুয়েডর এবং পেরু। যেখানে আর্জেন্টিনা নিজদের প্রথম ম্যাচে পেরুকে ৩-০ গোলে, দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ৬-০ গোলে এবং তৃতীয় ম্যাচে ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে সেমি নিশ্চিত করে। আর শেষ ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে আলবিসেলেস্তে যুবরা।

সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে এদিন ডিলান ইচেভেরিয়া প্রথম গোল করে আলবিসেলেস্তে যুবাদের এগিয়ে নেন। দলের লিড দ্বিগুণ করেন ইভান মন্টেরস। দলের হয়ে তৃতীয় ও ম্যাচের নিজের দ্বিতীয় গোলটি করেন ইভান মন্টেরস। আর ভেনেজুয়েলার কফিনে শেষ পেরেক ঠুকেন মাতিয়াস বনিনো।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com