শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

রাজ চলে গেল রাজের মতো : পরীমণি

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০২৩

বিনোদন ডেস্ক : দাম্পত্য জীবনের টানাপড়েনের মাঝেই ছেলের দশমাসের জন্মদিন উদযাপন করেছেন রাজ-পরী। সামাজিক যোগাযোগমাধ্যমে জন্মদিনের সেই ভিডিও শেয়ার করেন এই অভিনেত্রী। আর এতেই ফের তারা এক হয়েছেন মনে করে ব্যাপক উচ্ছ্বসিত হন তার ভক্তরা। তবে তাদের সেই আনন্দে পানি ঢেলে দিলেন পরীমণি নিজেই।

সোমবার (১২ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুকে জন্মদিন শেষে রাজ চলে গেছেন জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন পরী।

পাঠকদের জন্য অভিনেত্রীর পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

আপনাদের মধ্যে অনেকের মতো আমিও খুশি হয়ে যাই খবরের এসব শিরোনাম দেখে! সব ভুলে আবার এক হলেন। কিন্তু সব কি আর সবসময় এক হয়?

আমরা দশ তারিখটা (যেটি আমাদের জীবনের অনেক স্পেশাল দিন। আমাদের বাচ্চার পৃথিবীতে আসার দিন এটি) সেলিব্রেট করেছি মাত্র। আগামী দিনেও করব। যেখানে আমরা জীবনের অন্য কোন ইস্যু টানব না।

নয় তারিখ রাতে নানাভাই ঢাকায় আসেন। তারপর এই আয়োজন, সবাই মিলে। শুধু নানাভাই রয়ে গেলেন আমার কাছে। আর, রাজ চলে গেল রাজের মতো। আশা করি এটা এখানেই শেষ হবে।

উল্লেখ্য, ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় রাজ-পরী দম্পতির ছেলে রাজ্য। বর্তমানে তাদের সম্পর্কে টানাপোড়েন দেখা গেলেও সন্তানের জন্য ফের একসঙ্গে হয়েছিলেন এই তারকা দম্পতি।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com