শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা

হজ করে আর সিনেমায় আসবেন না তিনি

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১

নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার এ প্রজন্মের নায়িকা আঁচল রূপালি দুনিয়ার কর্মময় জীবনের ইতি টানতে চলেছেন। বিয়ে করে সংসার জীবনেই ব্যস্ত হচ্ছেন অভিনেত্রী।

আঁচলের বিয়ের খবর নিশ্চিত করেছেন তার হবু স্বামী সংগীতশিল্পী সৈয়দ অমি। অমি বলেন, গত প্রায় এক বছর ধরে প্রেম করছেন তারা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর বিয়ে করবেন।

অমি জানান, বিয়ের পরই হজ করতে যাবেন তারা। এরপর আঁচল পুরোদস্তুর সংসারী হয়ে যাবেন। মাঝেমধ্যে কেবল স্বামীর গানের ভিডিওতে মডেল হবেন। কিন্তু সিনেমায় আর কাজ করবেন না।

জানা গেছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর আয়োজন করে বিয়ে করবেন তারা। আঁচল বলেন, ‘বিয়ে তো আর গোপন করার মতো বিষয় না। করলে সবাইকে জানিয়েই করব।’

২০১১ সালে ঢালিউডে ক্যারিয়ার শুরু করেন আঁচল। তার অভিনীত প্রথম সিনেমা ‘ভুল’। তবে তার অভিনীত প্রশংসিত ছবি ‘জটিল প্রেম’। চলচ্চিত্র ক্যারিয়ারে শাকিব খান, বাপ্পি চৌধুরী, আরিফিন শুভর সঙ্গে জুটি হয়েছেন আঁচল। যদিও শেষ ক’বছরে আর সেভাবে পাওয়া যায়নি তাকে। সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজ এবং মিউজিক ভিডিওতেও দেখা গেছে আঁচলকে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com