ঐশ্বরিয়ার হাতব্যাগটির মূল্য কত?

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

চলচ্চিত্রে নিয়মিত না থাকলেও বছর জুড়ে আলোচনায় থাকেন ঐশ্বরিয়া রাই বচ্চন

প্যারিস ফ্যাশন উইকের র‌্যাম্প থেকে মাত্র দেশে ফিরেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। এরই মধ্যে আরেকটি নজরকাড়া ফ্যাশন লুকে হাজির হলেন এই অভিনেত্রী। তবে এবার জমকালো কোনো পোশাকে নয়। মুম্বাই ফিরেই অভিনেত্রী বদলে ফেললেন তার স্টাইল। লেদারের তৈরি কোট আর হাতব্যাগ নিয়ে বিশেষভাবে নজর কাড়লেন এই অভিনেত্রী।

মুম্বাই বিমানবন্দরে নামার পর ক্যামেরাবন্দি হন ঐশ্বরিয়া। এ মুহূর্তের ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল। তাতে দেখা যায়, ঐশ্বরিয়ার মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। গায়ে গাঢ় প্লাম রঙের লেদার ট্রেঞ্চ কোট। লম্বা ডাবল-ব্রেস্টেড কোটটি তার ভ্রমণ-পোশাকে এনেছে পরিপাটি; যাতে আভিজাত্যের ছাপ স্পষ্ট।

স্টেটমেন্ট কোটটির সঙ্গে আর কোনো জমকালো পোশাক বেছে না নিয়ে ঐশ্বরিয়া পরেছেন সাধারণ কালো রঙের টি-শার্ট, গাঢ় ইন্ডিগো রঙের ফ্লেয়ারড ডেনিম। গাঢ় লেদার বুট দিয়ে পুরো লুকটি সম্পূর্ণ করেছেন ঐশ্বরিয়া। পোশাকের রঙের সঙ্গে জুতার রং সামঞ্জস্যপূর্ণ। এসবের বাইরে ঐশ্বরিয়ার হাতে দেখা যায়, বোত্তেগা বেনেতার আনদিয়ামোর টপ-হ্যান্ডেল ব্যাগ। এই ব্যাগ নিয়ে অন্তর্জালে নানা চর্চা চলছে। কারণ ব্যাগটির চড়া মূল্য!

দ্য ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, ঐশ্বরিয়ার গাঢ় বাদামি লেদারের বড় ব্যাগটির হ্যান্ডেলে রয়েছে ইতালীয় ফ্যাশন হাউজটির সিগনেচার। এ ব্যাগের দাম ৬ লাখ ৫০ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ৮ লাখ ৩৩ হাজারের বেশি)।

সিনেমায় এখন নিয়িমিত নন ঐশ্বরিয়া রাই বচ্চন। বিশ্বের নামি দামি ফ্যাশন শোয়ে তাকে এখন নিয়মিত দেখা যায়। কান চলচ্চিত্র উৎসবের শেষ আসরেও মেয়েকে নিয়ে হাজির হয়েছিলেন। তাছাড়া স্বামী-সন্তান ও ব্যবসা নিয়েই অধিক ব্যস্ত এই অভিনেত্রী।

ঐশ্বরিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পোনিয়িন সেলভান: টু’। ২০২৩ সালের ২৮ এপ্রিল মুক্তি পায় মনি রত্নম পরিচালিত আলোচিত এই সিনেমা। দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের এক উত্তাল সময়ের প্রেক্ষাপটে নির্মিত হয় তামিল ভাষার এই সিনেমা। সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন ঐশ্বরিয়া রাই বচ্চন। বক্স অফিসেও দারুণ সাড়া ফেলেছিল এটি।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com