শিরোনাম
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: জামায়াত সেক্রেটারি ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ হামে ঝরল আরও ছয় শিশুর প্রাণ, মৃত্যু বেড়ে ১ হাজার ৬৩ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে ইরান যুদ্ধের ধাক্কাকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী সূচকের পতনে লেনদেন ৭৮৮ কোটি টাকা জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ দিতে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দ তেলের দাম বাড়ানোর পরও প্রতি লিটারে ১৪ টাকা ভর্তুকি দিতে হবে: রিজভী ব্যাংকের লকার থেকে স্বর্ণালংকার উত্তোলন, জানেন না গ্রাহক গাজী নজরুলের স্ত্রী মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিগুলোতে যা আছে

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও কমল তেলের দাম, ব্যারেলে ১০৩ ডলার

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সৌদি আরবে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের হামলা অব্যাহত থাকলেও জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৮১ সেন্ট বা দশমিক ৭৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ০৬ ডলারে নেমে আসে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও কমেছে।

এর দাম ৮৯ সেন্ট বা দশমিক ৮৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪১ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটির গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় হুথিরা। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে সৌদি আরামকোর একটি তেল স্থাপনাও ছিল।

তবে সৌদি কর্তৃপক্ষের দাবি, হামলায় নিক্ষেপ করা সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক উত্তেজনা অব্যাহত থাকলেও জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তেলের সরবরাহ নিয়ে বাজারের উদ্বেগ কিছুটা কমিয়েছে। এর প্রভাবেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com