শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

বিশাল দামে নতুন ঠিকানায় উঠছেন রণবীর-দীপিকা

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

কিছুদিন পরেই নতুন সদস্যের আগমন ঘটতে চলেছে বলিউড তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের ঘরে। এর আগেই নিজেদের ঠিকানা বদল করে নিলেন এই তারকা যুগল। খুব শিগগিরই মুম্বাইয়ের বান্দ্রায় নতুন বাড়িতে উঠছেন রণবীর-দীপিকা। পাশাপাশি মা-বাবা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। আশা করা যাচ্ছে, নতুন বাড়িতেই নবাগত সন্তানকে নিয়ে কাটাবেন রণবীর-দীপিকা।

ভারতীয় গণমাধ্যমের খবর, বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে সমুদ্রমুখী একটি বাড়ি কিনেছেন দীপিকা ও রণবীর। শাহরুখ খানের বাড়ি মান্নাতের কাছেই এই বাড়ি। দীপিকা-রণবীরের নতুন এই বাড়ি আয়তন ১১,২৬৬ বর্গফুট। এ ছাড়া এই বাড়িতে রয়েছে ১৩০০ বর্গফুট অতিরিক্ত জায়গা। এক বহুতলের চারটি তল নিয়ে তৈরি তারকা দম্পতির নতুন বাসস্থান। ১৬ তলা থেকে ১৯ তলা পর্যন্ত দীপিকা-রণবীরের নতুন বাড়ির দাম ১০০ কোটি টাকা।

তাদের নতুন বাসস্থানের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তবে এই নতুন বাড়িতে দীপিকা ও রণবীর কবে গিয়ে উঠবেন তা এখনও জানা যায়নি। এখানেই শেষ নয়, ২০২১-এ আলিবাগে একটি বাড়ি কিনেছিলেন দীপিকা ও রণবীর। সেই বাড়ির দাম ২২ কোটি টাকা।

২০১৩ সালে ‘গোলিয়ো কি রাসলীলা: রামলীলা’ ছবির শুটিং থেকে শুরু হয় দীপিকা ও রণবীরের প্রেম। এরপরে ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’ এবং ‘৮৩’-র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা। ২০১৮-র ১৪ নভেম্বর ‘লেক কোমো’-তে রাজকীয় কায়দায় বসেছিল দীপিকা ও রণবীরের বিয়ের আসর। দেশে ফিরে একাধিক প্রীতিভোজের আয়োজনও করেছিল এই তারকা জুটি।

এরপর ২০২৪-এর ফেব্রুয়ারিতে তারকা দম্পতি ঘোষণা করেন, তাদের কোলে আসতে চলেছে প্রথম সন্তান। দীপিকা-রণবীরের সংসারে নতুন সদস্যের অপেক্ষায় রয়েছেন তাদের অনুরাগীরাও।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com