শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

ফের রোনালদোর হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে ৮ গোল আল নাসরের

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

তিনদিনের ব্যবধানে আবারও হ্যাটট্রিক করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার হ্যাটট্রিকের রাতে সৌদি প্রো লিগে আবাকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর। ফুটবল ক্যারিয়ারে এটি রোনালদোর ৬৫তম হ্যাটট্রিক।

এর আগে গত শনিবার রাতে আল তাইয়ের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। গতকাল মঙ্গলবার রাতে ফের হ্যাটট্রিক করেন গোলমেশিনখ্যাত পর্তুগিজ তারকা। ওই ম্যাচে আল তাইকে ৫-০ গোলে হারিয়েছে আল নাসর।

শনিবারের ম্যাচে রোনালদো তিনটি গোলই করেছিলেন দ্বিতীয়ার্ধে। কিন্তু গতকাল ছিল তার উল্টো। এই রাতে সবগুলো গোলই আল নাসর তারকা করেছেন প্রথমার্ধে। রোনালদো গোল করেন ম্যাচের ১১, ২১ ও ৪২ মিনিটে।

প্রথম দুটি গোল ফ্রি কিক থেকে দারুণ শটে আদায় করে নেন রোনালদো। বিরতিতে যাওয়ার ৩ মিনিট আগে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। সৌদি প্রো লিগে সর্বোচ্চ ২৯ গোল করেন রোনালদো।

রোনালদো ছাড়া এই ম্যাচে জোড়া গোল করেন আব্দুল আজিজ সৌদ আল আলিয়া। তিনি গোল দুটি করেন ম্যাচের ৬৩ ও ৮৬ মিনিটে।

বাকি ৩ গোল করেন সাদিও মানে (৩৩ মিনিটে), আব্দুল মজিদ আল সুলাইহিম (৪৪ মিনিটে) ও আব্দুল রহমান গারিব (৫১ মিনিটে)।

রোমাঞ্চকর এই জয়ের রাতেও সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আল হিলাল থেকে ১২ পয়েন্ট পিছিয়ে আছে আল নাসর। ২৬ ম্যাচে তাদের পয়েন্ট ৬২। আর সমান ম্যাচে আল হিলালের পয়েন্ট ৭৪।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com