শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

নেইমারের গোলখরা, পয়েন্ট খোয়ালো আল হিলাল

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : সৌদি প্রো লিগে গিয়ে নিজেকে হারিয়ে খুঁজছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। আল হিলালের জার্সিতে গোলের দেখাই পাচ্ছেন না এই তারকা। আল হিলালের হয়ে নিজের তৃতীয় ম্যাচেও বিবর্ণ নেইমার। নেইমারের এমন দিনে দামাকের সঙ্গে ১–১ গোলের ড্রতে পয়েন্ট খুইয়েছে আল হিলাল।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যায় আল হিলাল। বাঁ প্রান্ত দিয়ে অসাধারণ এক দৌড়ে দামাকের রক্ষণ এলোমেলো করে বক্সের মধ্যে ঢুকে পড়েন সালেম আল দাওসারি। রক্ষণ চেরা পাস দেন আল হিলালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকমকে। ঠাণ্ডা মাথার দলকে এগিয়ে নেন ম্যালকম।

প্রথমার্ধে সুযোগ পেয়েছিলেন নেইমারও। তবে কাজে লাগাতে পারেননি। এরপর নেইমারের অসাধারণ এক পাস থেকে গোল করতে ব্যর্থ হন ফুলহাম থেকে এ বছর আল হিলালে নাম লেখানো আলেক্সান্দর মিত্রোভিচও। ফলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে বিরতিতে যায় সৌদি ক্লাবটি।

দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ করে গেছে আল হিলাল। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারছিল না। এই ফাঁকে প্রতিপক্ষের পাল্টা আক্রমণের বিপরীতে গোল খেয়ে বসে তারাই। অসাধারণ এক ফ্রি–কিক থেকে ৬৮ মিনিটে দামাককে সমতায় ফেরানো গোলটি করেন রোমনের নিকোলা স্তানচিউ।

ফলে নির্ধারিত সময় শেষে পয়েন্ট ভাগভাগি করেই মাঠ ছাড়তে হয় আল হিলালকে। এই ড্রয়ের ফলে ৭ ম্যাচে ৫ জয় ও ২ ড্রতে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করেছে আল হিলাল। সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আল ইত্তিহাদ।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com