শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে পরকীয়ার জেরে হাতুড়ি ও বালিশচাপা দিয়ে স্ত্রী এবং দেড় বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

নিহতের নাম- রোমা আক্তার (২৭) ও তার সন্তানের নাম রিশাদ।

সোমবার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে মীরহাজীরবাগ রাসেল মিয়ার বাড়ির দ্বিতীয় তলায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠায়।

যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি পরকীয়ার জের ধরে পারিবারিক কলহের কারণে ওই নারীর স্বামী আব্দুল অহিদ হাতুড়ি ও বালিশচাপা দিয়ে তার স্ত্রী ও সন্তানকে হত্যা করেছে। ঘটনার পর থেকে আব্দুল অহিদ পলাতক।

ওসি বলেন, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও বালিশ জব্দ করা হয়েছে। আসামি ধরতে ও বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com