শিক্ষা – skynews24.net

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ২৪ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলো। সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ ২৫ জানুয়ারি পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো। নির্ধারিত নতুন এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে।

এদিকে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার বিকেলে বোর্ডের বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশ করা হয়।

সূচি অনুযায়ী, এ বছর এসএসসি পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। প্রথমদিন বাংলা প্রথমপত্র পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ২০ মে। ৭ জুন থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা চলবে ১৪ জুন পর্যন্ত।

গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল। সেই হিসাবে এবার পরীক্ষা ১১ দিন পিছিয়ে শুরু করা হবে। পাশাপাশি মাঝে ছুটি পড়ায় ব্যবহারিক পরীক্ষা দেরিতে হবে।

এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল
এ বছরের (২০২৬ সাল) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দারের সই করা সূচি প্রকাশিত হয়।

সূচি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২০ মে। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।

আর ব্যবহারিক পরীক্ষা ৭ থেকে ১৪ জুনের মধ্যে শেষ করতে হবে।

প্রতিবছর ফেব্রুয়ারি মাসে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হলেও গত বছর এবং এ বছর তার ব্যত্যয় ঘটেছে।

পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলী:

১. পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন নিতে হবে।

২. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা নিতে হবে।

৩. প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

৪. পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট থেকে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিনদিন আগে সংগ্রহ করবে।

৫. শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহ জাতীয় শিক্ষক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাতে হবে।

৬. পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

৭. পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যাবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।

৮. প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশ নিতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া যাবে না।

৯. পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনো জটিলতা তৈরি হলে প্রতিষ্ঠানপ্রধান দায়ী থাকবেন।

১০. পরীক্ষার্থীরা পরীক্ষায় শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

১১. কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবে না।

১২. সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যাবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে।

১৩. ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

১৪. পরীক্ষার ফলাফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এ বিষয়ে দৈনিক পত্রিকায় এবং শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন প্রক্রিয়া, তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।

শিক্ষকদের বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধি, প্রজ্ঞাপন জারি
ছয় শর্তে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধি করা হয়েছে। নভেম্বরে এটি কার্যকর করা হবে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের টানা ৮ দিনের আন্দোলনের পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

রোববার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পালন সাপেক্ষে মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) প্রদান করা হলো:

শর্তগুলো হলো—

ক. বাড়িভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতনস্কেল অনুসারে সমন্বয় করতে হবে;

খ. ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা- ২০২১’, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ এবং ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা ও মৎস ডিপ্লোমা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ এবং সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত এ সংক্রান্ত প্রজ্ঞাপন/আদেশ/পরিপত্র/নীতিমালা অনুসরণপূর্বক নিয়োগের শর্তাদি পালন করতে হবে;

গ. বর্ণিত ভাতাদি বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক/কর্মচারীগণ কোন বকেয়া প্রাপ্য হবেন না;

ঘ. ভাতা প্রদানের ক্ষেত্রে সব আর্থিক বিধি-বিধান অবশ্যই পালন করতে হবে;

ঙ. এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোন অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন;

চ. প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জি.ও জারি করে জি.ও-এর ৪ (চার) কপি অর্থ বিভাগে পৃষ্ঠাঙ্কনের জন্য প্রেরণ করতে হবে।

রাকসুর ভিপি-এজিএস পদে জয়ী শিবির, জিএসে স্বতন্ত্র
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে রাকসুর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান (জাহিদ) বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১২ হাজার ৬৮৭টি ভোট।

একই পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের শেখ নূর উদ্দীন (আবীর) পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট।

এদিকে সাধারণ সম্পাদক (জিএস) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার বড় ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ১১ হাজার ৪৯৭টি ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, শিবির সমর্থিত প্যানেলের ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭ ভোট।

আম্মার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক, আর ফাহিম রেজাও একই সংগঠনের সাবেক সমন্বয়ক।

সহ–সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বির নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬ হাজার ৯৭৫টি ভোট, যেখানে ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস (এষা) পেয়েছেন ৫ হাজার ৯৫১ ভোট।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। তবে চূড়ান্ত ফলাফল এখনও প্রকাশিত হয়নি।

রাকসু নির্বাচনে ২৩ পদে মোট ২৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১০টি প্যানেল থেকে। এছাড়া ১৭টি হলে হল সংসদের ১৫ পদে ৫৯৭ জন এবং সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫ পদে ৫৮ জন প্রার্থী লড়েন।

রাকসুর ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

মোট ভোটার সংখ্যা ছিল ২৮ হাজার ৯০১, যার মধ্যে ছাত্রী ১১ হাজার ৩০৫ জন এবং ছাত্র ১৭ হাজার ৫৯৬ জন। নির্বাচনে ভোট পড়েছে ৬৯ দশমিক ৮৩ শতাংশ। ছয়টি নারী হলে ভোট পড়ার হার ৬৩ দশমিক ২৪ শতাংশ বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। এ বছর মোট সোয়া ১২ লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয়।

গতবারের তুলনায় এবার পাসের হার কমেছে ১৯ শতাংশ। ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষা স্থগিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবার অনুষ্ঠেয় ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা এবং প্রফেশনাল কোর্সের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের স্থগিত পরীক্ষা (গণিত (১৩৩৭০৩)/ উচ্চাঙ্গ সংগীত ব্যবহারিক (১৩৪৫০২) ষষ্ঠ পত্র আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।

আরও বলা হয়, গত ১৯ আগস্ট ঘোষিত সময়সূচি অনুযায়ী— পরীক্ষার অন্যান্য তারিখ, বিষয় ও বিষয় কোড অপরিবর্তিত থাকবে। এ ছাড়া, প্রফেশনাল কোর্সের স্থগিত করা পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ১৬ অক্টোবর
আগামী ১৬ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে। সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ১৬ অক্টোবর সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা, ২০২৫ এর ফলাফল প্রকাশিত হবে। দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ছাড়াও সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএসে ফলাফল জানা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো www.educationboardresults.gov.bd এই ওয়েবসাইটের Result কর্ণারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে পারবে। পাশাপাশি সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে Result কর্ণারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN ব্যবহার করে স্ব স্ব প্রতিষ্ঠান Result sheet ডাউনলোড করতে পারবে। এছাড়াও নির্ধারিত শর্ট কোড 16222 এ এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা।

গত ২৬ জুন চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়ে ১৯ আগস্ট শেষ হয়। সারাদেশের মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেখানে প্রায় প্রায় সোয়া ১২ লাখ পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী।

ফের সাত কলেজের শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের ঘোষণা
রাজধানীর সরকারি সাত নিয়ে প্রতীক্ষিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অবিলম্বে জারির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ওই কলেজের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছে। নতুন কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৩ অক্টোবর) ‘লং মার্চ টু শিক্ষা ভবন’ পালন করবেন তারা।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তারা এই কর্মসূচি ঘোষণা করেন।

শিক্ষার্থীদের দাবি, বহু প্রতীক্ষিত অধ্যাদেশ অবিলম্বে জারি করতে হবে, নয়তো আন্দোলন আরও তীব্র হবে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের আশা, যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করে তাদের পড়ার টেবিলে ফিরে যেতে রাষ্ট্র তাদের সহায়তা করবে।

শিক্ষার্থীরা জানান, তারা এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন, যেখানে এক কদম পিছিয়ে আসা মানে বছরের পর বছর ধরে গড়ে ওঠা আশা ও আত্মত্যাগকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া। এই ২৪-২৫ এ যে আন্দোলন শুরু হয়েছে, সেটা শুধু দাবি নয়, এটা আমাদের অস্তিত্বের লড়াই। রাজধানীর সরকারি সাত কলেজের ইতিহাসে এমন সুশৃঙ্খল, পরিকল্পিত ও পরিণত আন্দোলন আগে দেখা যায়নি। আমরা আমাদের শেষ পদক্ষেপ নিতে প্রস্তুত।

শিক্ষাভবন অভিমুখে লং মার্চ নিয়ে ইডেন মহিলা কলেজ শিক্ষার্থী সাদিয়া আফরিন মৌ বলেন, আমরা ফিরব না, যতক্ষণ না অধ্যাদেশ ঘোষণার সময় চূড়ান্ত করা হয়।

এ বিষয়ে সরকারি বাঙলা কলেজ ১৭-১৮ সেকশনে শিক্ষার্থী মুত্তাকি বলেন, অধ্যাদেশের খসড়া প্রকাশিত হওয়ার পর থেকেই শিক্ষা সিন্ডিকেটের দৃশ্যমান ও অদৃশ্য ষড়যন্ত্র শুরু হয়েছে বিভিন্ন মহলে। ২৪ সেপ্টেম্বর খসড়া প্রকাশের পর মতামত দেওয়ার জন্য ৭ কর্মদিবস সময় নির্ধারণ করা হলেও, এক মহল মরিয়া হয়ে উঠে, ফলে সেই সময়সূচি বাড়ানো হয়। গত ৯ অক্টোবর মতামত দেওয়ার সময় শেষ হলেও আমরা, শিক্ষার্থীরা, আশঙ্কা করছি— অধ্যাদেশ জারির পথে বাধা সৃষ্টি করতে সেই মহলের নেপথ্য কার্যক্রম এখনও চলমান।

তিনি আরও বলেন, এ ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র উপায় হলো দ্রুত অধ্যাদেশ জারি করা। কারণ এই অনিশ্চয়তার কারণে শিক্ষার্থীরা এখন স্বাভাবিকভাবে পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি, অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। অক্টোবর চলবে ততদিন, যতদিন না অধ্যাদেশ জারি হবে। অক্টোবর হবে শিক্ষা সিন্ডিকেট ধ্বংসের মাস।

ঢাকা কলেজ ইতিহাস বিভাগের শিক্ষার্থী আবির মাহমুদ রবিন বলেন, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের খসড়া প্রকাশের পর তা সংশোধন করার জন্য যে সময় দিয়েছিল নীতি নির্ধাকেরা তথা রাষ্ট্র, তা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে কিন্তু এখনও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত বা অনুমোদিত অধ্যাদেশ প্রকাশিত হয়নি। অন্যদিকে এ বিশ্ববিদ্যালয়ের ইস্যুতে বিভিন্ন মহলের ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি, পাশাপাশি রাষ্ট্র কর্তৃক কোনো সুনির্দিষ্ট তারিখ বলা হয়নি যে কবে অধ্যাদেশ দেবে। সুতরাং যাতে দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশ দেওয়া হয় এবং তা বাস্তবায়ন করে, সেই জন্য আমরা নতুন কর্মসূচিতে যাচ্ছি।

তিনি আরও বলেন, দীর্ঘ দিন ধরে আমরা আন্দোলন করে আসছি তাই দ্রুত সময়ে মধ্যে অধ্যাদেশ জারি করলে আমরা শান্তিতে পড়ার টেবিলে ফিরতে পারব। যেহেতু এখনো এমন কিছু হয়নি তাই আমাদের শিক্ষার্থীদের শিক্ষা জীবন হুমকির মুখে আছে। যার পরিপ্রেক্ষিতে আমরা আবারও নতুন কর্মসূচিতে যেতে বাধ্য হচ্ছি।

আর্থিক সংকটের মধ্যেই নিয়ম ভেঙে ডাকসু ভবনে বসছে ৯ লাখ টাকার এসি
গবেষণা, আবাসন ও শ্রেণিকক্ষ সংকটে ভুগছে ঢাকা বিশ্ববিদ্যালয়। পার্টটাইম শিক্ষকদের সম্মানিও দেওয়া যাচ্ছে না সময়মতো। তবু এমন সংকটের মধ্যেই কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে ৯ লাখ টাকায় ৯টি এসি বসানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন—তাও আবার নিয়ম ভেঙে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ নিজেই এই অনুমোদনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে রাজস্ব বাজেট থেকেই এসি বসানোর অনুমোদন দেওয়া হয়। সে সময় কোষাধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম বিদেশে ছিলেন। তার অনুপস্থিতিতে দায়িত্বে থাকা উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ ফাইলটি ফরওয়ার্ড করেন। পরে দেশে ফিরে এসে অধ্যাপক জাহাঙ্গীর জানান, তার অনুপস্থিতিতে এমন অনুমোদন দেওয়া ‘অযৌক্তিক’ এবং এটি হলে তিনি ‘অবশ্যই প্রশ্ন তুলতেন।’

তার ভাষ্য, “সবকিছু জবাবদিহির মধ্যে থাকা উচিত। আমি থাকলে অবশ্যই জিজ্ঞাসা করতাম, কীভাবে অনুমোদন হলো।”

অধ্যাপক মামুন আহমেদ জানান, তিনি কেবল রুটিন কাজ হিসেবে ফাইলটি প্রেরণ করেছেন, অনুমোদন দেননি। তার ভাষায়, “বিশ্ববিদ্যালয়ের আর্থিক সংকটের মধ্যে শিক্ষার উন্নয়ন হলে আমি উদার, কিন্তু ‘ফ্যান্সি’ কিছু দিতে পারি না।”

প্রশাসনের একজন কর্মকর্তা জানান, শুরুতে ভিসি অনুমোদন দিতে রাজি ছিলেন না। কিন্তু ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম একাধিকবার ফোন করে চাপ দেওয়ায় পরে উপাচার্য নিজেই আবার ফাইল এনে অনুমোদন দেন।

তবে এ অভিযোগ অস্বীকার করে ভিপি বলেন, “ডাকসু ভবনে বসারই জায়গা ছিল না। শুধু কাজের পরিবেশ তৈরি করতে বলেছি। এসির জন্য আলাদা কিছু বলিনি।”

সরকারি ক্রয় বিধিমালা অনুযায়ী, কেবল জরুরি বা অপ্রাপ্য পণ্যের ক্ষেত্রেই সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) ব্যবহার করা যায়। এসি তার মধ্যে পড়ে না, তবুও পুরো প্রকল্পেই এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের বিদ্যুৎ শাখার কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, “ডাকসু থেকে চাওয়ার পর প্রশাসন অনুমোদন দেয়। ‘গ্রি’ ব্র্যান্ডের ৯টি এসি বসানো হচ্ছে।”

চলতি বাজেটে ডাকসুর জন্য বরাদ্দ ছিল ৩০ লাখ টাকা। হিসাব পরিচালক সাইফুল ইসলাম জানান, এর মধ্যে ভবনের সংস্কার ও সৌন্দর্যবর্ধনে ইতিমধ্যে ব্যয় হয়েছে ২৩ লাখ ৮৭ হাজার টাকা।

প্রকৌশল দপ্তরের তথ্য অনুযায়ী, ৯টি এসির জন্য খরচ হচ্ছে ৯ লাখ ২৩ হাজার টাকা। এছাড়া ও সাউন্ড সিস্টেম: ৭১ হাজার, পানির ফিল্টার: ৩৮ হাজার ৫০০, পর্দা ও আসবাব: ৪ লাখ, শৌচাগার উন্নয়ন: ৩.৫ লাখ, ওয়ার্কস্টেশন: ২.৭ লাখ, রং, সংস্কার: ২.৫ লাখ, সাইনবোর্ড, ক্রোকারিজ ও অন্যান্য: ৮৩ হাজারসহ সব কটি খরচই হয়েছে সরাসরি ক্রয় পদ্ধতিতে।

ডাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক এইচ এম মোশারফ হোসেন বলেন, “এসি বসানোর বিষয়ে কোনো ফাইল আমার মাধ্যমে আসেনি, সরাসরি প্রশাসন করেছে।”

ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, “আমরা সংস্কার তদারকি করেছি ঠিকই, কিন্তু বিলাসিতা চাইনি। ঘাটতি বাজেটের মধ্যেও আমরা নিজ উদ্যোগে সিসিটিভি বসিয়েছি। প্রকৌশলীরা নতুন কেনার কথা বললেও আমরা পুরোনো ব্যবহার করেছি।”

উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ বলেন, “আমি বিষয়টি খতিয়ে দেখছি। যদি অনুমোদনের কোনো প্রাধিকারের বিষয় থাকে, যাচাই করব।”

দক্ষিণ কোরিয়ার ইউএসটি স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ
আগামী বছরের স্প্রিং সেমিস্টারের জন্য দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটি) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পূর্ণ ও আংশিক বৃত্তির আবেদন গ্রহণ করছে। মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে এই বিশ্ববিদ্যালয়।

২০০৩ সালে যাত্রা শুরু করা ইউএসটি বর্তমানে প্রায় ৩০টি গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে চিকিৎসা, প্রকৌশল, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে উন্নতমানের গবেষণার সুযোগ তৈরি করেছে। এটি দক্ষিণ কোরিয়ার অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম।

বৃত্তির সুবিধা:

প্রতিবছর প্রায় ৩০০ জন মেধাবী শিক্ষার্থী এ স্কলারশিপের সুযোগ পান। বৃত্তির আওতায় টিউশন ফি, স্বাস্থ্য বিমা এবং মাসিক ভাতা প্রদান করা হয়।

মাস্টার্স শিক্ষার্থী: মাসিক ভাতা ১৪ লাখ ৩০ হাজার কোরিয়ান উন।

পিএইচডি শিক্ষার্থী: মাসিক ভাতা ১৯ লাখ কোরিয়ান উন।

আবেদন যোগ্যতা

যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন (কোরিয়ান নাগরিক ব্যতীত)।

মাস্টার্সে আবেদনকারীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে।

পিএইচডি প্রোগ্রামের জন্য মাস্টার্স বা সমমানের ডিগ্রি আবশ্যক।

শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং নেতৃত্বগুণসম্পন্ন হতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি ও ট্রান্সক্রিপ্ট

মাস্টার্স থিসিস (পিএইচডি আবেদনকারীদের জন্য)

স্টাডি প্ল্যান ও সুপারিশপত্র

ইংরেজি দক্ষতার সনদ (আইএলটিএস, টোয়েফল ইত্যাদি)

আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হলে ইউএসটির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। আবেদন ফি ৩০ মার্কিন ডলার বা ৩৫ হাজার কোরিয়ান উন।

আবেদন সময়সীমা: আবেদন শুরু হয়েছে ২২ সেপ্টেম্বর এবং শেষ হবে ১৬ অক্টোবর ২০২৫। আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন জমা দিতে পারবেন।