ভিন্ন স্বাদের খবর – skynews24.net

পাখি কেন ভি আকারে ওড়ে
সকাল, বিকাল কিংবা দিনের যেকোনো সময়ে পাখিরা ঝাঁক বেঁধে আকাশে ওড়ে। কিন্তু খেয়াল করেছেন কী ওরা ভি আকারে ওড়ে? এখন প্রশ্ন করা যেতে পারে, পাখিরা সরল আকারে না উড়ে ভি আকারে ওড়ে কেন? এর একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে।

যতদূর পথ অতিক্রম করতে হোক না কেন, পাখিরা ভি আকারে ওড়ে। এর কারণ হলো—ভি আকারে উড়লে পাখিরা বাতাসের গতিতে সুবিধা পায়। যখন পাখিরা এই পদ্ধতিতে উড়ে যায়, তারা একে অপরের ডানার দ্বারা সৃষ্ট বায়ুপ্রবাহের সুবিধা নিতে পারে।  এ ছাড়া  বাতাসের প্রতিরোধ ক্ষমতা কমাতে পারে। ফলে তাদের ওড়া সহজ এবং দ্রুততর হয়। এই পদ্ধতিতে উড়লে পাখিদের শক্তিও কম ক্ষয় হয়, ফলে দীর্ঘ দূরত্ব পেরিয়ে যেতে সাহায্য করে।

বিজ্ঞানীদের মতে, ‘‘ভি আকারে উড়লে পাখিরা আরও ভালো দেখতে পায়। ফলে তাদের পক্ষে শিকার করাও সহজ হয়। এ পদ্ধতিতে ওড়ার সময় পাখিদের একজন দলনেতা পথ দেখানোর দায়িত্বে থাকে। এতে বিপদের আশঙ্কা কম থাকে। ভি আকারে উড়লে তারা একে অন্যের সঙ্গে সহজে যোগাযোগ স্থাপন করতে পারে।’’

ওড়ার সময় তারা কেউ কাউকে পেছনে ফেলার প্রতিযোগিতা করে না।  দলনেতা যখন সবার সামনে উড়তে উড়তে ক্লান্ত হয়ে যায় তখন সে আরেকটি পাখির জন্য জায়গা ছেড়ে দেয়। এরপর অন্য একটি পাখি দলনেতার দায়িত্ব পালন করে, আর তার জায়গায় আগের দলনেতা উড়তে শুরু করে।

সূত্র: ইটিভি ভারত

স্ত্রীকে তালাক দিয়ে ১০ লিটার দুধ দিয়ে যুবকের গোসল
দিনাজপুর: ১৭ মাস আগে শুরু করা দাম্পত্য জীবনের ইতি টেনেছেন দিনাজপুরের যুবক সোহাগ ইসলাম (২১)। স্ত্রীকে খোলা তালাক নিজেকে মুক্তবিহঙ্গ হিসেবে ঘোষণা দিয়ে বাড়িতে ফিরে ১০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন।

রবিবার (২০ এপ্রিল) বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের সুজালপুর গ্রামের স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। আজ সোমবার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

স্থানীয় সূত্রে জানা যায়, কারণে অকারণে দাম্পত্যের জীবনে কলহ শুরু হয়। চলমান কলহ চরম আকার ধারণ করে আইন আদালত পর্যন্ত গড়ায়। পরিশেষে রোববার দুই পরিবারের সমঝোতায় আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদের মধ্য দিয়ে সংসার জীবনের অবসান ঘটে এবং দাম্পত্য কলহ থেকে মুক্তি লাভ করে সোহাগ ইসলাম।

কেন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন? জানতে চাইলে সোহাগ ইসলাম বলেন, পরিবারের সিদ্ধান্তে বিয়ে করেছিলাম। এখন পর্যন্ত কোনো সন্তান না হলেও বিয়ের পর বেশ কিছুদিন সুখেই কাটছিল; কিন্তু কিছু দিন গড়াতে স্ত্রী ও তার পরিবারের আচরণ সংসারে অশান্তি শুরু হয়। অনেক চেষ্টা করেও সমাধান করতে পারিনি। পরিস্থিতি সহ্যের সীমা অতিক্রম করায় কঠিন এ সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছি। অর্থ উপার্জনের লক্ষ্যে এই মুহূর্তে আর বিয়ে করবেন না বলে জানান তিনি।

১৩ এপ্রিল পার্বত্য ৩ জেলায় ছুটি ঘোষণা
বাংলা বছরের শেষ দিন, অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন আগামী ১৩ এপ্রিল। এদিন পার্বত্য তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি থাকবে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছুটিকালীন রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এ ছুটির আওতার বাইরে থাকবেন।

এছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এই সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, চিকিৎসক, ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এবং জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো এ ছুটির আওতার বাইরে থাকবে।

প্রজ্ঞাপনে জানানো হয়, ১৩ এপ্রিল ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

নারী সহকর্মীকে খুন করে দেহ ২৬ টুকরো, অতঃপর……
ভারতের বেঙ্গালুরুতে এক তরুণীকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে ফ্রিজে রাখার মত চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। জানা গেছে, এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন খোদ তরুণীর প্রেমিক।

শনিবার (২১ সেপ্টেম্বর) বেঙ্গালুরুর ভ্যালিকাভাল এলাকায় নিজ বাড়িতে রেফ্রিজারেটরে ২৬ বছর বয়সী ওই তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। মহালক্ষ্মী নামের ওই তরুণী একটি অ্যাপার্টমেন্টে একাই বসবাস করতেন। নিজ অ্যাপার্টমেন্টের ফ্রিজেই তার টুকরো টুকরো করা মরদেহ পাওয়া যায়। তদন্ত সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

লোমহর্ষক এই খুনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির মরদেহ ওড়িশা পাওয়া গেছে। পুলিশের সূত্র বলেছে, ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি আত্মহত্যা করে মারা গেছেন।

পুলিশ জানিয়েছে, মুক্তি রঞ্জন জয় নামের ওই ব্যক্তির মরদেহ ওড়িশার ভদ্রাক জেলায় একটি গাছের ঢালে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। বেঙ্গালুরুতে খুন হওয়া এক নারী সহকর্মীর তিন বন্ধুর মধ্যে মুক্তি রঞ্জন অন্যতম অভিযুক্ত।

অভিযুক্ত খুনি মুক্তি রঞ্জন জয় বেঙ্গালুরু থেকে পালিয়ে বুধবার (২৫ সেপ্টেম্বর) তার গ্রামের পাড়ি পান্ডিতে আসেন। অসমর্থিত সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, স্থানীয়রা ওই ব্যক্তির মরদেহ খুঁজে পেয়েছে।

ওই নারীর মরদেহ উদ্ধার করার পর পুরো শহরের লোকজন চমকে যায়। পুলিশ জানিয়েছে, ফ্রিজ থেকে উদ্ধার করা মাহালক্ষ্মীর দেহের টুকরোগুলো পচে গেছে। ধারণা করা হচ্ছে, অন্তত দুই সপ্তাহ আগে তাকে খুন করা হয়।

স্থানীয় প্রতিবেশীরা পাশের ফ্ল্যাটে দুর্গন্ধ পাওয়ার পর মাহালক্ষ্মীর পরিবারের লোকদের খবর দেয়। পরে ত্রিপুরায় বসবাস করা ওই নারীর মা এবং বোন এসে গত শনিবার তার ফ্ল্যাটে প্রবেশ করে মরদেহের টুকরো উদ্ধার করে।

মাহালক্ষ্মী একটি মলে কাজ করতেন। তিনি স্বামীর কাছ থেকে আলাদা থাকতেন। তবে মাহালক্ষ্মীর হত্যাকাণ্ডে তার তিন বন্ধুকে দায়ী করেছেন স্বামী।

মাহালক্ষ্মীর স্বামী হেমন্ত দাস বলেন, উত্তরাখণ্ডে তার স্ত্রীর একজন বন্ধ রয়েছে। তিনি এই হত্যাকাণ্ডের মূল হোতা। সূত্র: এনডিটিভি

৫ হাজার কোটি টাকার বিয়ে!
বিশ্বে ‘বিগ ফ্যাট ওয়েডিং’য়ের দেশ হিসেবে ভারত পরিচিত। দেশটির ধনকুবের ও বলিউড সেলিব্রেটিদের জাঁকজমকপূর্ণ ও চোখ ধাঁধানো বিয়ের আয়োজন নিয়ে প্রায় সবাই অবগত। এ নিয়ে যেমন রয়েছে ব্যাপক আগ্রহ, তেমনি রয়েছে নানা আলোচনা-সমালোচনা। সেই বিগ ফ্যাট ওয়েডিংয়ের দেশে তর্কাতীতভাবে সর্বকালের ‘বিগেস্ট অ্যান্ড ফ্যাটেস্ট’ বিয়ের আসরটিই গতকাল শুক্রবার বসেছে মুম্বাইয়ে। এটিই বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের জমজমাট বিয়ের আসর।

আম্বানি বাড়ির ছোট ছেলের বিয়ে উদযাপন যে রাজকীয় হবে, তা নিয়ে কোনো সন্দেহ ছিল না। তবে কতটা রাজকীয় হতে চলেছে, জামনগরে প্রথম প্রাক-বিবাহ উদযাপনে তার আভাস পাওয়া গিয়েছিল। ইতালির বিলাসবহুল ক্রুজে দ্বিতীয় উদযাপনও ছিল বিলাসিতায় মোড়া। প্রাক-বিবাহেই যদি এমন রাজকীয় আয়োজন থাকে, তাহলে বিয়েতে কি হবে! বিস্ময় প্রকাশ করেছিলেন অনেকেই। এখন ফোর্বসের প্রতিবেদন বলছে, অনন্তের বিয়ের অনুষ্ঠানে ৫ হাজার কোটি রুপির বেশি খরচ করেছেন মুকেশ আম্বানি, যা নাকি তাদের বার্ষিক আয়ের মাত্র ০.৫ শতাংশ।

একেই হয়তো বলে বিয়ের মতো বিয়ে। প্রায় এক বছর ধরে প্রাক-বিবাহ অনুষ্ঠান চলছে রাধিকা মার্চেন্ট ও অনন্ত আম্বানির। গতকাল শুরু হয় বিয়ের মূল আনুষ্ঠানিকতা। এবার অতিথি তালিকায়ও আছে চমক। জানা গেছে, উপস্থিত থাকছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অতিথি হিসেবে থাকছেন যুক্তরাষ্ট্রের রিয়েলিটি শো তারকা কিম কার্দাশিয়ান এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও অতিথি তালিকায় আছেন বলে শোনা যাচ্ছে। এ ছাড়া শোনা যাচ্ছে, সাবেক মার্কিন রাষ্ট্রদূত জন কেরি, সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী কার্ল বিল্ডট এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হারপারের নাম।

মুম্বাইয়ের বান্দ্রা কুরলা সেন্টারের (বিকেসি) জিও ওয়ার্ল্ড সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে বিয়ের অনুষ্ঠান। ঐতিহ্যবাহী হিন্দু বৈদিক রীতিনীতি মেনে শুক্রবার সম্পন্ন হয় আম্বানি পরিবারের ছোট ছেলের বিয়ে। এরপর শনিবার শুভ আশীর্বাদের মধ্য দিয়ে উৎসব উদযাপন হবে। আর ১৪ জুলাই হবে রিসেপশন পার্টি।

কয়েক মাস ধরে জমকালো উদযাপনে মুম্বাইয়ে গত শুক্রবার নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে ‘সেলিব্রেশন অব হার্টস’ শিরোনামের সংগীতানুষ্ঠানে প্রথমেই মঞ্চ মাতিয়ে দেন কানাডিয়ান তরুণ শিল্পী জাস্টিন বিবার। বিবারের গানের পর আম্বানিদের পারিবারিক নাচ এবং সালমান খান, মাধুরী দীক্ষিত, জাহ্নবী কাপুরসহ বলিউডের আরও কয়েক তারকা নাচে-গানে আসরে আলো ছড়ান।

এই ‘মহাবিবাহ’ অনুষ্ঠানে হাজির থাকছেন দেশ-বিদেশের নামি তারকা ও রাজনৈতিক ব্যক্তিরা। ইতোমধ্যে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে বিদেশ থেকে আসা অতিথিদের আনতে তিনটি ফ্যালকন-আম্বানি জেট বিমান ভাড়া করেছে আম্বানি পরিবার। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অতিথিদের বিয়ের আসরে উড়িয়ে নিয়ে আসবে এই বিশেষ ধরনের চার্টার্ড বিমান। শোনা যাচ্ছে, প্রতি ঘণ্টায় এসব বিমানের ভাড়া ৭ লাখ ২০ হাজার রুপি। তবে শুধু তিনটি জেট-ই নয়, আরও ১০০টি বিমান আগামী তিন দিন অতিথিদের সেবায় নিয়োজিত থাকবে।

পৃথিবীতে এত বড় বিয়ের আয়োজন আগে হয়েছে কি না, তা সঠিকভাবে জানা যায় না। এর আগে আলোড়ন তুলেছিল যুবরাজ চার্লস ও ডায়ানার বিয়ে। ১৯৮১ সালে ইংল্যান্ডের তৎকালীন যুবরাজ চার্লস এবং ডায়ানার বিয়েকে গত কয়েক দশকের সবচেয়ে আড়ম্বরপূর্ণ আয়োজন বলে মনে করা হয়। সূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস ও আনন্দবাজার।

বিয়ের জন্য মৃত পাত্রের আত্মা চেয়ে বিজ্ঞাপন!
তিরিশ বছর আগে মেয়ের মৃত্যু হয়েছিল৷ মৃত সেই মেয়ের বিয়ে দিতে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে পরিবার৷ মেয়ের আত্মার জন্য উপযুক্ত জামাই আত্মার খোঁজ করা হয়েছে বিজ্ঞাপনে৷ এই ঘটনা বিশ্বাস করতে পারছেন না অনেকেই, আবার অনেকেই হেসে কুল পাচ্ছেন না। আর ভীতদের শিড়দ্বারা দিয়ে বইছে ঠান্ডা স্রোত। ব্যাপারটা আসলে কী? চলুন জেনে নেই আসল রহস্য।

পাত্র চাইয়ের চমকে দেওয়া বিজ্ঞাপনের ঘটনা ভারতের কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলার পুত্তুড়ের৷ আত্মার বিয়ে দেওয়া ওই অঞ্চলের বাসিন্দাদের একটি ধর্মীয় রীতি। এই প্রথাকে স্থানীয়রা বলে থাকেন ‘কুলে মাদিমে’ অথবা ‘প্রেত মাদুভে’৷ সপ্তাহ খানেক আগে সংবাদপত্রে ব্যতিক্রমী বিজ্ঞাপনটি প্রকাশিত হয়। যেখানে বর্ণ, গোত্রের উল্লেখ করে মৃত মেয়ের জন্য পাত্রের আত্মার খোঁজ করা হয়েছে। এমন পাত্রের দাবি করা হয়, যিনিও তিরিশ বছর আগে প্রয়াত হয়েছেন।

তিরিশ বছর আগে মৃত পাত্রীর বাড়ির লোক জানান, বিজ্ঞাপন দেখে কমপক্ষে পঞ্চাশ জন তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আগ্রহীদের মধ্যে থেকে কোনও পাত্রকে পছন্দ হলেই রীতি পালনের জন্য দিনক্ষণ চূড়ান্ত করা হবে৷ পাত্রীর পরিবারের এক সদস্য বলেন, আমরা ভেবেছিলাম হয়তো বিষয়টি নিয়ে অনেকে ঠাট্টা করবেন৷ যদিও তেমনটা ঘটেনি। এমনকী অনেকেই এই বিশেষ রীতিটি সম্পর্ক জানতে চেয়ে ফোন করেছেন।

‘কুলে মাদিমে’ অথবা ‘প্রেত মাদুভে’ রীতির উদ্দেশ্য হলো অবিবাহিত অবস্থায় মৃত পরিবারের সদস্যদের অপূর্ণ ইচ্ছেপূরণ। পছন্দের পাত্র পেয়ে গেলে জীবিতদের মতো সব নিয়ম মেনেই নাকি বিয়ে দেওয়া হয়।

স্থানীয়রা মনে করেন, মৃতের বিয়ে দিলে জীবিতদের বিয়ের বাঁধাও দূর হয়। এই ধর্মীয় রীতি বাস্তবেই গল্প-উপন্যাস, এমনকী সিনেমার স্ক্রিপ্টকে হার মানায়।

স্বেচ্ছায় মৃত্যুর অনুমতি পেলেন তরুণী, যেভাবে মৃত্যু হবে তার
ইউরোপের দেশ নেদারল্যান্ডসে স্বেচ্ছায় মৃত্যুবরণের অনুমতি পেয়েছেন ২৯ বছর বয়সী এক তরুণী। জোরায়া বিক নামের এই তরুণী ২০২০ সালে স্বেচ্ছায় মৃত্যুর আবেদন করেন। দীর্ঘ চার বছর পর চলতি বছরের মে মাসে তিনি অনুমতি পেয়েছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নিজ বাড়িতে মৃত্যুবরণ করবেন তিনি।

জোরায়া বিক মানসিক রোগে ভুগছেন। তার মধ্যে সবসময় বিষন্নতা, হতাশা, ভয় কাজ করে। এ কারণে ইচ্ছে করে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে চান।

নেদারল্যান্ডসে ২০০২ সাল থেকেই স্বেচ্ছায় মৃত্যুবরণের আইন রয়েছে। তবে স্বেচ্ছায় মৃত্যবরণে যারা আগ্রহ দেখান তাদের কঠোর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়।

এছাড়া যে সকল ব্যক্তি কঠিন রোগে ভুগছেন এবং সেরে ওঠার কোনো সম্ভাবনা নেই তারাই কেবল স্বেচ্ছায় মৃত্যুর অনুমতি পেতে পারেন।

নেদারল্যান্ডসের এই তরুণী জানিয়েছেন, তিনি তার রোগের জন্য সব ধরনের চিকিৎসা নিয়েছেন। কিন্তু কোনো উন্নতি না হওয়ায় তিনি স্বেচ্ছায় মৃত্যুর আবেদন করেন।

কীভাবে স্বেচ্ছায় মৃত্যুবরণ করবেন এই তরুণী

কীভাবে মৃত্যু হবে এবং কোন প্রক্রিয়ায় এটি সম্পন্ন করা হবে সেটি নিজেই জানিয়েছেন এই তরুণী। তিনি বলেছেন, “তারা প্রথমে ঘুমের ওষুধ দিয়ে শুরু করবে। যতক্ষণ পর্যন্ত আমি কোমাতে না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাকে হার্টের কার্যকারিতা বন্ধের ওষুধ দেওয়া হবে না। আমার জন্য বিষয়টি এমন হবে যেন আমি ঘুমিয়ে পড়েছি। আমার পার্টনার (প্রেমিক) আমার সঙ্গে সেখানে থাকবে। তবে তাকে আমি বলেছি আমার মৃত্যুর আগ মুহূর্তে সে চাইলে বাইরে বের হয়ে যেতে পারবে।”

মৃত্যুর প্রক্রিয়াটি সম্পন্ন করতে এই তরুণীর বাড়িতেই চিকিৎসক আসবেন।

ভয়ংকর পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া স্মিথের মৃত্যু যেভাবে হলো

তিনি জানিয়েছেন, মৃত্যুর কথা চিন্তা করলে তার ভয় লাগে। অপরদিকে পরিবারের কথা চিন্তা করলে খারাপ লাগে। তবে তিনি সব জেনে বুঝেই এ সিদ্ধান্ত নিয়েছেন। যদিও চিকিৎসকরা জানিয়েছেন, তিনি চাইলে যে কোনো মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

যেভাবে বিশ্বকে পাল্টে দিতে পারে মার্কিন ছাত্র আন্দোলন
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদারিত্ব এবং সামরিক হামলার প্রতিবাদে বিক্ষোভ উত্তাল যুক্তরাষ্ট্রের দেড় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। এই বিক্ষোভ দমনে নানা পদক্ষেপ নিয়েছে দেশটির প্রশাসন। গ্রেফতার করা হয়েছে আড়াই হাজারের বেশি শিক্ষার্থী। শুধু শিক্ষার্থীই নয়, ৫০ জন অধ্যাপককেও গ্রেফতার করা হয়েছে।

গত ১৭ এপ্রিল নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিক্ষোভের সূচনা করেন। বিক্ষোভ থেকে তারা গাজায় যুদ্ধ বন্ধ, ইসরায়েল সরকার ও ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ছিন্নসহ বেশ কিছু দাবি জানান।

এছাড়াও ইউরোপের অন্তত ১২টি দেশে ছড়িয়ে পড়েছে মার্কিন শিক্ষার্থীদের এই বিক্ষোভ। এই সময়ে ইউরোপেও তিন শতাধিক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে।

মার্কিন বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের এই আন্দোলনের একটি ঐতিহাসিক ভিত্তি রয়েছে।

ধারণা করা হচ্ছে, এমন চিন্তাশীল, প্রতিশ্রুতিবদ্ধ নাগরিকদের একটি ছোট্ট গোষ্ঠীও গোটা বিশ্বকে পাল্টে দিতে পারে। যুক্তরাষ্ট্রে নীতিগত এবং সামাজিক পরিবর্তন সাধারণত দুটি ভিন্ন রূপে হয়ে থাকে। কখনও কখনও দুটো পন্থায় কিছুটা মেলবন্ধনও দেখা যায়।

প্রথমটি হচ্ছে টপ-ডাউন প্রক্রিয়া, যে পরিবর্তন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু হয়। এতে শাসকগোষ্ঠী এবং ধনীশ্রেণি তাদের প্রতিষ্ঠান এবং নীতিবিষয়ক কেন্দ্রের মাধ্যমে রাজনৈতিক শ্রেণিকে তাদের পছন্দনীয় নীতি ও দাবি মেনে নেওয়ার জন্য চাপ দিতে থাকে। একবার এগুলো আইনে পরিণত হলে তখন আদালত এবং নির্বাহী শাখা এসব প্রয়োগ করতে পারে। তখন করপোরেট মিডিয়া জনমত তৈরির জন্য সেগুলোকে জনগণের কাছে প্রচার করে।

সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সিতে সোমবার প্রকাশিত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সামি আল আরিয়ানের নিবন্ধে এমন সব দাবি উঠে এসেছে।

দ্বিতীয় পন্থাটি হল, বোটম-আপ পদ্ধতি, যাতে পরিবর্তন জনগণের পর্যায় থেকে শুরু হয়। এই পরিস্থিতিতে নীতিগত ও সামাজিক পরিবর্তন শুরু হয় একটি ভিন্ন ধারার গোষ্ঠীর প্রভাবে। যারা স্থিতাবস্থার সমালোচনা করে এবং কঠোর পরিবর্তন চায়, যা শাসক শ্রেণি এবং রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্তারা মেনে নিতে চান না। ছাত্র আন্দোলনের পাশাপাশি শ্রমিক আন্দোলনও এই শ্রেণিভুক্ত। সাধারণত এই পদ্ধতির আওতায় ব্যাপক জনপ্রিয়তা পাওয়া দাবিগুলো জোরালো সমর্থন অর্জন করলে তা রাষ্ট্রের শক্তিশালী অংশ শাসকশ্রেণির তীব্র নিপীড়ন ও দমন-পীড়নের শিকার হয়। রাষ্ট্রযন্ত্র এ সময় সহিংসভাবে আন্দোলন দমাতে ব্যস্ত হয়ে পড়ে।

এই ধরনের জোরালো ও বিস্তৃত জনমত অবশেষে রাজনৈতিক শ্রেণিসহ আইনি ব্যবস্থার মধ্যে গোটা রাষ্ট্রে নীতিগত পরিবর্তনের সূচনা করে।

শিক্ষার্থীদের সক্রিয়তায় ভীত ইহুদিবাদী অভিজাত গোষ্ঠী

ইহুদিবাদী অভিজাত গোষ্ঠী এবং মার্কিন আধিপত্যবাদের রক্ষক ও পক্ষের শক্তিরা বর্তমানে শিক্ষার্থীদের সক্রিয়তা দেখে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে। সাধারণ জনগণকে প্রভাবিত করার পাশাপাশি ফিলিস্তিনিদের অধিকারকে সমর্থন করার প্রতি জনমত সৃষ্টি এবং ফিলিস্তিনি অধিকারকে সমর্থন করার প্রতি মার্কিন জনমত ও মনোভাব পাল্টে দেওয়ার মতো শক্তি রয়েছে এই আন্দোলনের। ইহুদিবাদী শাসনের সমালোচকদের ইহুদিবিদ্বেষী হিসেবে তকমা দেওয়ায় প্রবণতাকে পাল্টে দিয়েছে এই আন্দোলন।

গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রজুড়ে শিক্ষার্থীদের সাহসিকতা এবং দৃঢ়তা ছিল অবিশ্বাস্য পর্যায়ের। যদি এমন সব ক্যাম্পাসে এই আন্দোলনের তীব্রতা বজায় থাকে এবং নিপীড়িত ফিলিস্তিনি জনগোষ্ঠীর প্রতি জনমত সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে পারে তবে মার্কিন রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বেশিরভাগ কৃতিত্বই ছাত্রদের আন্দোলনকে দেওয়া হবে যা শতাব্দীর সবচেয়ে ভয়াবহ গণহত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে জ্বলে উঠেছে।

আমেরিকার সাংস্কৃতিক ও নৃতাত্ত্বিক শীর্ষ ব্যক্তিত্ব মার্গারেট মিড এই ধরনের পরিবর্তনের বিষয় ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি মন্তব্য করেন, “কখনও সন্দেহ করবেন না যে, একটি চিন্তাশীল, প্রতিশ্রুতিবদ্ধ নাগরিকদের একটি ছোট্ট গোষ্ঠী গোটা বিশ্বকে পাল্টে দিতে পারে। প্রকৃতপক্ষে, এটিই একমাত্র জিনিস যা এখনও কার্যকর।” সূত্র: আনাদোলু এজেন্সি

তরুণীকে ফ্ল্যাটে ২৫ দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ
রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় এক তরুণীকে ২৫ দিন আটকে রেখে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৩০ মার্চ) জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে মোহাম্মদপুর থানার পুলিশ তাকে উদ্ধার করেছে।

ভুক্তভোগী তরুণী এ ঘটনায় চারজনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন।

পুলিশ বলছে, মোহাম্মদপুর এলাকার চারতলার একটি ফ্ল্যাটে টানা ২৫ দিন আটক রেখে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। তার ভিডিও ধারণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, মামলায় যে চারজনকে আসামি করা হয়েছে, তারা হলেন সান (২৬), হিমেল (২৭), রকি (২৯) ও সালমা ওরফে ঝুমুর (২৮)। সালমা এক প্রবাসীর স্ত্রী।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহফুজুল হক ভূঞা বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে।

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয় থেকে রোববার দিবাগত রাতে জানানো হয়েছে, আসামি গ্রেফতার হয়েছে। সোমবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

মামলায় অভিযোগ করা হয়েছে, আসামি সালমার চতুর্থ তলার ফ্ল্যাটে গত ৫ মার্চ থেকে ওই তরুণীকে আটকে রাখা হয়েছিল। ধর্ষণেও সালমা সহায়তা করেন।

এজাহারে বলা হয়, বাবা–মায়ের মধ্যে বিচ্ছেদ এবং পরে তারা অন্যত্র বিয়ে করায় ওই তরুণী তার বড় বোনের বাসায় থাকছিলেন। ভগ্নিপতির মাধ্যমে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। পরে ওই যুবকের মাধ্যমে সালমার সঙ্গে পরিচয় হয়। একপর্যায়ে বোনের বাসা ছেড়ে তার (সালমা) সঙ্গে ভাড়া ফ্ল্যাটে ওঠেন। পরে সালমার মাধ্যমে সানের সঙ্গে পরিচয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাস দিয়ে ওই বাসায় গত ৩ ফেব্রুয়ারি সান প্রথম ধর্ষণ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়।

এজাহারে আরও বলা হয়, পরে বিয়ের জন্য চাপ দিলে সান যোগাযোগ বন্ধ করে দেন। পরে ৫ মার্চ দুপুরে হিমেল ও রকিকে নিয়ে আসেন। তারা তার (তরুণীর) হাত–পা ও চোখ বেঁধে ফেলেন, মুখে স্কচটেপ লাগিয়ে দেন। পরে হিমেল তাকে ধর্ষণ করেন।

৩০ মার্চ রাতে বাসায় কেউ না থাকার সুযোগে জানালা দিয়ে চিৎকার করে স্থানীয় এক ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করেন নির্যাতনের শিকার ওই তরুণী। পরে ওই ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ এগিয়ে আসে।

দ্বিতীয় বিয়ের ক্ষোভে স্বামীর গোপনাঙ্গ কাটলেন প্রথম স্ত্রী
গাইবান্ধার সুন্দরগঞ্জে দ্বিতীয় বিয়ে করার ক্ষোভে স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছেন প্রথম স্ত্রী। গুরুতর আহত আমিনুল রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার গভীর রাতে উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব সোনারায় গ্রামে প্রথম পক্ষের স্ত্রী এ ঘটনা ঘটান।

বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) রেজওয়ান আহমেদ। তিনি বলেন, আহত যুবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পাঁচ/সাত বছর আগে সোনারায় গ্রামের ভোলা মিয়ার মেয়ে আকলিমা বেগমের সঙ্গে বিয়ে হয় আমিনুলের। তাদের ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। শনিবার রাতে একই ইউনিয়নের মধ্য চন্দ্রপাড়া গ্রামের এক মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন আমিনুল। এতে প্রথম পক্ষের স্ত্রী ক্ষুব্ধ হন। সেই ক্ষোভ থেকেই রোববার গভীর রাতে স্বামীর গোপনাঙ্গ কেটে দেন প্রথম স্ত্রী। পরে স্বজন ও স্থানীয়দের সহায়তায় আমিনুলকে প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যালে নিয়ে ভর্তি করা হয়। এ ঘটনার পর থেকে আকলিমা বেগম পলাতক।

সুন্দরগঞ্জ থানার ওসি কেএম আজমিরুজ্জামান বলেন, ‘আমিনুলকে রংপুর মেডিক্যালে চিকিৎসা দেয়া হচ্ছে। এখন‌ও থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।