বিনোদন – skynews24.net

বিচ্ছেদের গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন গোবিন্দ
বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য জীবন ঘিরে বিচ্ছেদের গুঞ্জন নতুন নয়। দীর্ঘদিন ধরেই বলিপাড়ায় তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে নানা আলোচনা চললেও এতদিন এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি ‘হিরো নাম্বার ওয়ান’ খ্যাত এই তারকা। অবশেষে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নীরবতা ভেঙে নিজের অবস্থান স্পষ্ট করলেন গোবিন্দ।

সাক্ষাৎকারে গোবিন্দ দাবি করেন, তার সাজানো সংসারকে ঘিরে একটি গভীর ষড়যন্ত্র চলছে। তার ভাষ্য অনুযায়ী, এই চক্রান্তে তার অজান্তেই স্ত্রী ও পরিবারকে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, অনেক সময় চুপ করে থাকাকে মানুষ দুর্বলতা হিসেবে ধরে নেয় এবং তখনই ভুল ধারণা ছড়িয়ে পড়ে।

গোবিন্দের কথায়, আমরা যখন কোনও বিষয়ে নীরব থাকি, তখন অনেকে ধরে নেয় সমস্যাটা আমাদের মধ্যেই। কিন্তু বাস্তবতা ভিন্ন। আমাকে পরিকল্পিতভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে, আর দুর্ভাগ্যজনকভাবে আমার পরিবারও এতে জড়িয়ে পড়ছে যা তারা নিজেরাও পুরোপুরি বুঝতে পারছে না।

দীর্ঘদিন পর্দার বাইরে থাকা এই অভিনেতা আরও অভিযোগ করেন, তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে। তিনি মনে করেন, জনপ্রিয়তার শীর্ষে থাকা মানুষকে টেনে নামানোর প্রবণতা বরাবরই থাকে। তার ক্ষেত্রে প্রথমে পারিবারিক বিষয়ে আঘাত হানা হচ্ছে, এরপর তা সামাজিক আলোচনায় রূপ দেওয়া হচ্ছে। কাজের প্রসঙ্গে গোবিন্দ বলেন, তাকে ঘিরে একটি ভুল ধারণা ছড়ানো হয়েছে যে, ছবির প্রস্তাব না থাকায় তিনি কাজ করছেন না। বাস্তবে বিষয়টি তা নয়। তিনি নিজেই বেশ কিছু ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে জানান এবং এ নিয়ে তার কোনো আক্ষেপ নেই।

বিবাহবিচ্ছেদের গুঞ্জনের পেছনে কারা জড়িত, সে বিষয়ে সরাসরি কারও নাম উল্লেখ না করলেও গোবিন্দ ইঙ্গিত দেন, আড়াল থেকে কেউ স্ত্রীকে সামনে রেখে এই ‘খেলা’ চালাচ্ছেন। তবে সব প্রতিকূলতা পেরিয়ে নিজের ব্যক্তিগত জীবন ও সম্মান রক্ষায় তিনি দৃঢ়প্রতিজ্ঞ এ কথাও স্পষ্ট করে জানান এই বলিউড তারকা।

সূত্র: ইন্ডিয়া টুডে

রাফসান-জেফারের বিয়ের দুদিন পর যা বললেন প্রাক্তন স্ত্রী
নানা গুঞ্জন আর ভক্তদের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করেছেন জনপ্রিয় উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব এবং আলোচিত সংগীতশিল্পী জেফার রহমান। ‘ওপেন সিক্রেট’ হিসেবে পরিচিত এই তারকা জুটির প্রেম রূপ নিয়েছে পরিণয়ে।

এদিকে প্রাক্তন স্বামীর বিয়ের দুইদিন পর নীরবতা ভেঙেছেন রাফসানের প্রথম স্ত্রী চিকিৎসক সানিয়া এশা। সামাজিক মাধ্যমে এক পোস্টে এশা জানিয়েছেন, অতীতের পরিচয় পেছনে ফেলে নিজের ক্যারিয়ার এবং আত্মপরিচয় নিয়ে সামনে এগিয়ে যেতে চান।

পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘বাংলাদেশের প্রতিটি মানুষই জানে বর্তমানে কী ঘটছে এবং সত্যটা কী। এ বিষয়ে আমার আর বেশি কিছু বলার প্রয়োজন মনে করি না। জীবনের এই পর্যায়ে এসে আমি আর কারও ব্যক্তিগত জীবন নিয়ে ভাবতে বা তাতে জড়াতে চাই না।

আমি নিজে একটি অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে গেছি। অনেক কিছু সহ্য করেছি, গভীর মানসিক আঘাত পেরিয়ে এসেছি এবং সেই অবস্থান থেকে উঠে এসে নিজের জন্য কিছু অর্জন করতে অক্লান্ত পরিশ্রম করেছি।

এই পুরো যাত্রাপথে কাছের মানুষদের পাশাপাশি অনেক অচেনা মানুষের কাছ থেকেও যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা আমাকে গভীরভাবে আপ্লুত করেছে। কাছের হোক বা দূরের প্রতিটি শুভকামনা ও উৎসাহের জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকবো।

এই মুহূর্তে আমার সম্পূর্ণ মনোযোগ আমার জীবন ও আমার ক্যারিয়ারকে ঘিরে। আমি নিজের জন্য এমন কিছু গড়ে তুলতে চাই—যা কঠিন সময়ে আমাকে ছেড়ে যাবে না, কিংবা কোনো বিপর্যয়ে আমাকে অসহায় করে তুলবে না।

আমি আর আমার অতীত পরিচয় বহন করতে চাই না, কিংবা আগে যাকে চিনতাম তার সঙ্গে নিজের নাম জড়িয়ে প্রশ্নের মুখে পড়তে চাই না। আমি চাই আমার পরিচয় হোক শুধু একটাই  ‘ডা. এশা’ একটি নাম, একটি পরিচয়—যার পাশে আমি গর্বের সঙ্গে দাঁড়াতে পারি।’

দিশা পাটানির ‘প্রেমিক’ এইচআইভিতে আক্রান্ত!
বলিউড অভিনেত্রী দিশা পাটানিকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে ব্যক্তিগত সম্পর্ক ও একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে। পঞ্জাবি গায়ক তালবিন্দর সিংয়ের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মধ্যেই বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় চর্চা বাড়ছে।

সম্প্রতি কৃতি শ্যাননের বোন নূপুর শ্যানন ও স্টেবিন বেনের বিয়ের অনুষ্ঠানে দিশা ও তালবিন্দর সিংয়ের উপস্থিতি থেকেই এই জল্পনার সূত্রপাত। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত দুজনের কেউই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। এর মধ্যেই আলোচনায় আসে তালবিন্দর সিংয়ের এক প্রাক্তন প্রেমিকার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট।

পঞ্জাবি শিল্পীর প্রাক্তন প্রেমিকা সনী কৌর লেখেন, ‌‘শুধু এইচআইভি বা এসটিআই নয়, কিছু মানুষ জীবনে দুর্ভাগ্য ও অভিশাপও নিয়ে আসে। তাই কার সঙ্গে শয্যা ভাগ করছেন, সে বিষয়ে সতর্ক থাকুন।’ এই মন্তব্য ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা ব্যাখ্যা ও অনুমান। নেটাগরিকদের একাংশ মনে করছেন, দিশা পাটানিকে ইঙ্গিত করেই এই বার্তা দিয়েছেন সনী কৌর। যদিও এই নিয়েও তালবিন্দর সিংয়ের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

একসময় দীর্ঘদিন অভিনেতা টাইগার শ্রফর সঙ্গে সম্পর্কে ছিলেন দিশা পাটানি। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর বিভিন্ন সময়ে একাধিক নামের সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। তবে নূপুরের বিয়ের অনুষ্ঠান থেকেই নতুন করে তালবিন্দর সিংয়ের সঙ্গে সম্পর্কের গুঞ্জন জোরালো হয়।

দিশা পাটানির চেয়ে বয়সে প্রায় পাঁচ বছরের ছোট তালবিন্দর সিং। দুজনেই নিজেদের কর্মজগতে পরিচিত মুখ হলেও তালবিন্দর সিং বরাবরই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন। সাধারণত মুখোশ বা হুডির আড়ালে নিজেকে লুকিয়ে রাখেন তিনি। যদিও নূপুরের বিয়েতে তাঁর মুখ প্রকাশ্যে এসেছে বলে দাবি নেটাগরিকদের।

‘ইতিহাসের সবচেয়ে বড়’ কে-পপ ট্যুরের ঘোষণা বিটিএসের‘ইতিহাসের সবচেয়ে বড়’ কে-পপ ট্যুরের ঘোষণা বিটিএসের

এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হুডি পরা এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন দিশা পাটানি। ওই ব্যক্তির শারীরিক গড়ন, উচ্চতা ও পোশাক দেখে অনেকেই অনুমান করছেন, তিনি তালবিন্দর সিং। তবে এসব জল্পনার মাঝেও সংশ্লিষ্ট কেউই এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেননি।

খেলোয়াড়দের প্রেমের প্রস্তাব পাওয়া প্রসঙ্গে যা বললেন পিয়া
মডেলিং থেকে অভিনয়, সঞ্চালনা—সব জায়গাতেই নিজেকে প্রমাণ করেছেন পিয়া জান্নাতুল। ক্রিকেট মাঠে তার নজরকাড়া সঞ্চালনা ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। যদিও এখন আর ক্রিকেট মাঠে তাকে দেখা যায় না। তবে পেশাগত কাজে মাঠে গিয়ে প্রেমের প্রস্তাব পেয়েছেন বলে জানিয়েছেন আলোচিত এই অভিনেত্রী।

কয়েক দিন আগে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন পিয়া জান্নাতুল। এ আলাপচারিতায় পেশাগত আলাপের পাশাপাশি ব্যক্তিগত বিষয় নিয়েও কথা বলেন এই অভিনেত্রী।

আলাপচারিতার এক পর্যায়ে সঞ্চালক জানতে চান, আপনি কোন কোন পেশার মানুষের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছেন? এ প্রশ্ন শুনে দ্বিধায় পড়ে যান পিয়া। এরপর সঞ্চালক বলেন, “আমি কয়েকটি অপশন দিচ্ছি, আপনি শুধু ‘ইয়েস’ অথবা ‘নো’ বলবেন। এক. খেলোয়াড় মানে ক্রিকেট?”

এ প্রশ্নের জবাবে পিয়া জান্নাতুল বলেন, “হ্যাঁ। বাংলাদেশের সব মেয়ে পেয়েছে। আমি শিওর। বেশিরভাগ।” বিস্ময় প্রকাশ করে সঞ্চালক বলেন, “বাংলাদেশের খেলোয়াড়রাও প্রপোজ করেন! এ কথা শুনেই পিয়া জান্নাতুল বলেন, “ইয়াং ছেলে, মেয়ে দেখলে, সিঙ্গেল থাকলে প্রপোজ করতেই পারে। এটা স্বাভাবিক। বিদেশি খেলোয়াড়রাও করেন।” তবে কোন খেলোয়াড় পিয়াকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন, সে বিষয়ে কিছু জানাননি এই অভিনেত্রী।

ছোটবেলায় এমন কোনো নায়ক ছিল, যাকে খুব পছন্দ করতেন, বিয়েও করতে চাইতেন? এ প্রশ্নের জবাবে পিয়া জান্নাতুল বলেন, “সালমান শাহ। আমি ফারুককে বলেছি, ‘তোমার সঙ্গে যদি আমার প্রেমটেম না থাকত, তোমাকে যদি বিয়ে না করতাম, আর সালমান শাহ যদি সিঙ্গেল থাকতেন তবে নির্ঘাত আমি প্রস্তাব দিতাম।”

আপনার জীবনে কতবার প্রেম এসেছে? সঞ্চালকের এ প্রশ্নের উত্তরে পিয়া জান্নাতুল বলেন, “প্রেম জীবনে বহুবার এসেছে।” দশবার বা বিশবার? পাল্টা এ প্রশ্নের উত্তরে পিয়া জান্নাতুল বলেন, “না, সিরিয়াস প্রেম জীবনে দুইবার করেছি।” যদিও দুই প্রেমিকের নাম-পরিচয় জানাননি পিয়া।

ক্যারিয়ারের শুরুর দিকে ফারুক হাসান সামীরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান পিয়া। ৬ বছর প্রেম করে ২০১৪ সালের ১৫ জুন ফারুকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এই দম্পতির একটি পুত্রসন্তান রয়েছে।

পিয়া ছোটবেলায় স্বপ্ন দেখতেন ব্যারিস্টার হওয়ার। তাই পড়াশোনা করেন লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজে। ২০২২ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এই অভিনেত্রী।

২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হন পিয়া। এরপর কর্মজীবন শুরু করেন র‌্যাম্প মডেলিংয়ের মাধ্যমে। তিনি ফ্যাশন মডেলিংয়ের পাশাপাশি একাধিক ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন।

২০১২ সালে ‘চোরাবালি’ চলচ্চিত্রে ‘সুজানা’ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পিয়ার আবির্ভাব ঘটে। এরপর ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘স্টোরি অব সামারা’, ‘প্রবাসী প্রেম’, ‘রোমান্স ইন আমেরিকা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

চলচ্চিত্রে অভিনয় এবং বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় তার তারকাখ্যাতি আরো বাড়িয়ে দেয়। ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি’ শিরোপা অর্জন করেন। এছাড়া মিশরে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড টপ মডেল’ প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্য অর্জন করেন পিয়া।

টুইঙ্কেলকে বিয়ের পর আমার ভাগ্য বদলে যায়: অক্ষয়
বলিউডের ‘খিলাড়ি’খ্যাত তারকা অভিনেতা অক্ষয় কুমার। ব্যক্তিগত জীবনে প্রাক্তন অভিনেত্রী টুইঙ্কেল খান্নার সঙ্গে ঘর বেঁধেছেন এই নায়ক। দাম্পত্য জীবনে দারুণ পার করছেন তারা। দাম্পত্য জীবনের এ পর্যায়ে অক্ষয় জানালেন, টুইঙ্কেল খান্নাকে বিয়ে করে তার ভাগ্যবদল হয়েছে।

টুইঙ্কেল খান্না ও কাজল যৌথভাবে একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন। এতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন—অক্ষয় কুমার ও সাইফ আলী খান। এই পর্বটি আবেগময় ও হাস্যরসে পূর্ণ; যেখানে অক্ষয় ও টুইঙ্কেল তাদের দাম্পত্য জীবন, ভাগ্য এবং টুইঙ্কেল কীভাবে অক্ষয়ের ‘লেডি লাক’ হলেন, তা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।

তাদের সম্পর্ক ও বিয়ে শুধুই প্রেমের উপর নির্ভর ছিল না। বরং অনেকগুলো বিষয় যাচাই-বাছাইয়ের পর টুইঙ্কেল তাকে বিয়ে করতে রাজি হন বলে জানান অক্ষয় কুমার। তার ভাষায়—“যখন টুইঙ্কেল খান্নাকে বিয়ে করি, তারপর থেকেই আমার ভাগ্য বদলে যায়।”

টুইঙ্কেল শুরুতে অক্ষয়কে বিয়ে করতে চাননি। এ তথ্য স্মরণ করে অক্ষয় মজার ছলেই বলেন, “আমি অনেকগুলো ফ্লপ সিনেমা উপহার দিয়েছিলাম, তাই ও (টুইঙ্কেল) আমার সঙ্গে কাজই করতে চাইত না। দুজন মানুষ যখন সাক্ষাৎ করে, তখন তাদের কুন্ডলি মেলানো হয়। কিন্তু ও কুন্ডলিতে বিশ্বাস করত না। বরং ও জেনে নিতে চেয়েছিল আমার বাবার কোনো রোগ আছে কি না, ডিএনএ পরীক্ষার মতো করে আমার মামা-চাচাদের অবস্থা যাচাই করেছিল, যেন বুঝতে পারে ভবিষ্যতে বাচ্চাদের অবস্থা কী হবে! এরপরই সে বিয়েতে রাজি হয়। আর তখন থেকেই আমার ভাগ্য বদলে গেল।”

অক্ষয় কুমারের বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন টুইঙ্কেল খান্না। এ অভিনেত্রী বলেন, “আমার বাবার একজন পরিচিত জ্যোতিষী বলেছিলেন, ‘আমি অক্ষয় কুমারকে বিয়ে করব।’ তখন তো আমি অক্ষয়কে চিনতামই না! পরে সত্যিই ওকে বিয়ে করলাম। বাবার কারণে আমাদের দেখা হয়েছিল।”

অক্ষয়ের সঙ্গে অভিনয় করতে রাজি না হওয়ার কথা অকপটে স্বীকার করেন টুইঙ্কেল। তার ভাষায়, “আমার বাবার এক পুরোনো প্রযোজক বন্ধু ছিল, যাকে তিনি কথা দিয়েছিলেন যে, আমি তার একটি সিনেমায় কাজ করব। আমি সেই সিনেমায় কাজ করতে চাইনি। কারণ অক্ষয়ের তখন খারাপ সময় যাচ্ছিল, আর আমি একটু অহংকারী ছিলাম।”

সব সংকট কাটিয়ে ২০০১ সালের ১৭ জানুয়ারি অভিনেত্রী টুইঙ্কেল খান্নার সঙ্গে ঘর বাঁধেন অক্ষয় কুমার। এ দম্পতির প্রথম সন্তান আরাভ কুমারের জন্ম হয় ২০০২ সালে। তাদের নিতারা কুমার নামে একটি কন্যা সন্তানও রয়েছে। ২০১২ সালে তার জন্ম হয়। আরাভ-নিতারা কাউকেই মিডিয়ায় দেখা যায় না বললেই চলে!

তথ্যসূত্র: টাইমস নাউ

শাহরুখ খানকে দেশ ছাড়ার পরামর্শ
এর আগে বলিউড ভাইজান সালমান খানকে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছিলেন বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের ভাই অভিনব কাশ্যপ। এবার মন্তব্য করলেন শাহরুখ খানকে নিয়ে। অভিনবের দাবি―শাহরুখের দেশ ছেড়ে চলে যাওয়া উচিত। কিন্তু কেন এমন বিতর্কিত মন্তব্য করলেন তিনি?

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বলিউড বাদশাহর মুম্বাইয়ের বাড়ির নাম ‘মান্নাত’। দুবাইয়েও তার একটি বিলাসবহুল বাড়ি রয়েছে, সেটির নাম ‘জান্নাত’। বাড়ি দুটির নামের বিশ্লেষণ করেই শাহরুখকে দেশ ছেড়ে দুবাই গিয়ে বসবাসের পরামর্শ দিয়েছেন পরিচালক অভিনব।

নির্মাতা অনুরাগের ভাই সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, শাহরুখের দুবাইয়ের বাড়ির নাম ‘জান্নাত’। আর মুম্বাইয়ের বাড়ির নাম ‘মান্নাত’। এর অর্থ কী? অর্থাৎ, এই দেশে (ভারত) থেকে সে শুধু কিছু পাওয়ার জন্য প্রার্থনা করেন। এখান থেকে তার চাহিদার কোনো শেষ নেই। কিন্তু তার স্বর্গ, অর্থাৎ জান্নাত হচ্ছে দুবাইয়ে। সেখানেই যদি তার স্বর্গ থাকে, তাহলে ভারতে কী করছেন আপনি?

এছাড়া অভিনব তার মন্তব্যে বলিউড তারকার ছেলে আরিয়ান খান প্রসঙ্গও টানেন। বলেন, শাহরুখের সিনেমায় সংলাপ রয়েছে, ‘ছেলের গায়ে হাত লাগানোর আগে বাবার সঙ্গে কথা বলো।’ কী ধরনের অহংকার এসব? তারা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে গিয়ে প্রাসাদ বানিয়েছেন। তাদের সম্পত্তির পরিমাণ দিয়ে আমাদের কী যায়-আসে। তারা কি আমাদের খাবার দেয়? শাহরুখ নিঃসন্দেহে ভালো কথা বলেন। কিন্তু তার উদ্দেশ্য একদমই ভালো নয়।

এদিকে অভিনবের এ ধরনের মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন বলিউড বাদশাহর ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। তাদের দাবি, কোনো কাজ না পেয়ে তারকাদের নিয়ে আক্রমণাত্মক কথা বলে যাচ্ছেন অভিনব।

এর আগে সালমান খানকে নিয়ে মন্তব্য করে বলেছিলেন, সালমানের পরিবারের কেউ স্বাভাবিক মানুষ নয়। তারা সবাই অপরাধজগতের সঙ্গে জড়িত।

‘সবাই ধরে নেয় আমি ঋষি কাপুরের অবৈধ মেয়ে’
প্রাক্তন অভিনেত্রী ও লেখিকা টুইঙ্কেল খান্না। কয়েক দিন আগে প্রয়াত অভিনেতা ঋষি কাপুরকে নিয়ে মজার একটি ঘটনা শেয়ার করেছেন অক্ষয় ঘরণী। এই গল্পটি টুইঙ্কেল তার টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’-এর নতুন পর্বে ভাগ করে নেন।

এ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঋষি কাপুরের পুত্রবধূ আলিয়া ভাট, বরুণ ধাওয়ান। টুইঙ্কেল সেই ঘটনা স্মরণ করে বলেন, “আমি প্রায় একজন কাপুরই হয়ে গিয়েছিলাম, সেটা আলিয়ার শ্বশুরের (ঋষি কাপুর) কারণে। আমার জন্মদিনে উনি খুব আন্তরিকভাবে টুইট করেছিলেন। তাতে তিনি লিখেছিলেন—‘তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, তখন আমি তাকে গাইতে গাইতে প্রেম নিবেদন করছিলাম।’ ব্যস! সবাই ধরে নিল আমি ওনার অবৈধ মেয়ে। পরে উনিও ট্রলের শিকার হন এবং ক্ষমা চেয়ে বলেন, ‘না না, আমি দুঃখিত।”

টুইঙ্কেলের এই গল্প বলার সময়ে কাজল মজা করে আলিয়ার অস্বস্তিকর দিকটি তুলে ধরেন। তখন হাসতে হাসতে টুইঙ্কেল বলেন, “আমি তোমার ননদ নই, এটা একটা ভুল ছিল।” এ সময় বরুণ ধাওয়ান বলেন, “ও (আলিয়া) বুঝতেই পারছে না কীভাবে প্রতিক্রিয়া দেবে।”

ঋষি কাপুর মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) লিখেছিলেন, “শুভ জন্মদিন প্রিয়! ১৯৭৩ সালে আমি ‘ববি’ সিনেমায় তোমার মাকে প্রেম নিবেদন করছিলাম, তখন তুমি তোমার মায়ের পেটে ছিলে, হা হা।”

ঋষি কাপুরের মজার এই শুভেচ্ছাবার্তা অনেককে বিভ্রান্ত করেছিল। পরে বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর নিজের টুইটের ব্যাখ্যা দিয়ে স্পষ্ট করে দেন, এটি নিছকই একটি রসিকতা ছিল।

বলিউডের বরেণ্য অভিনেতা রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়া দম্পতির বড় কন্যা টুইঙ্কেল খান্না। ব্যক্তিগত অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে ঘর বেঁধেছেন এই অভিনেত্রী। এ দম্পতির প্রথম সন্তান আরাভ কুমারের জন্ম হয় ২০০২ সালে। তাদের নিতারা কুমার নামে একটি কন্যা সন্তানও রয়েছে। ২০১২ সালে তার জন্ম হয়। আরাভ-নিতারা কাউকেই মিডিয়ায় দেখা যায় না বললেই চলে!

পাকিস্তানি শোবিজ ইন্ডাস্ট্রি নিয়ে অভিনেত্রীর বিস্ফোরক মন্তব্য
পাকিস্তানি শোবিজ ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির জনপ্রিয় অভিনেত্রী মেমুনা কুদ্দুস। তার ভাষ্য—“পাকিস্তানের অন্যান্য শহরের তুলনায় লাহোরে সমকামিতার প্রবণতা বেশি, বিশেষ করে বিনোদন জগতে।” কয়েক দিন আগে একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন তিনি।

অভিনেত্রী মেমুনা বলেন, “করাচিতেও সমকামিতা রয়েছে, তবে লাহোরে এটি অনেক বেশি প্রকাশ্যে ঘটে থাকে। সেখানে খোলামেলা পার্টি হয় এবং এসব কার্যকলাপ প্রকাশ্যে ঘটে। এমন ব্যক্তিগত বিষয়গুলো গোপনে সীমাবদ্ধ থাকা উচিত, প্রকাশ্যে আলোচনা বা প্রদর্শনের বিষয় এটি নয়।”

লাহোরের শোবিজ ইন্ডাস্ট্রি অধিক ‘নোংরা’ বলে মন্তব্য করেন মেমুনা। তার ভাষায়, “লাহোরের শোবিজ ইন্ডাস্ট্রিতে অনেক ‘ময়লা’ রয়েছে। সেখানকার মানুষ নৈতিক বিচারে অনেক বেশি দুর্বল। লাহোরে অনেক মানুষ রয়েছেন, যারা প্রকৃতপক্ষে ধনী না, তারপরও তারা নিজেদের লাখপতি বা কোটিপতি হিসেবে উপস্থান করেন এবং অন্যদের তুলনায় নিজেদের শ্রেষ্ঠ বলে প্রমাণ করার চেষ্টা করে।”

করাচিকে ব্যঙ্গাত্মকভাবে পেশাদার শহর হিসেবে উল্লেখ করেন মেমুনা। এ অভিনেত্রী বলেন, “করাচির মানুষ অত্যন্ত পেশাদার। এমনকি ব্যক্তিগত সম্পর্কেও তাদের মধ্যে ব্যবসায়িক মনোভাব দেখা যায়।”

খানিকটা ব্যাখ্যা করে মেমুনা বলেন, “করাচিতে সম্পর্কগুলো অনেক সময় চুক্তির মতো হয়। যেখানে প্রত্যাশাগুলো স্পষ্ট থাকে—যেমন: সেখানে বিনিময়ে প্রেমের প্রস্তাব দেয় হয়। মেয়েটি যদি এই প্রস্তাব প্রত্যাখান করে, তাহলে ব্যাপারটা সেখানেই শেষ।”

মেমুনার এসব বক্তব্য নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই অভিনেত্রী। নেটিজেনদের অনেকে তার বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। পাশাপাশি একই পডকাস্টে শিয়া সম্প্রদায়কে নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন মেমুনা। বিতর্কের মুখে ক্ষমাও চেয়েছেন মেমুনা ও চ্যানেল কর্তৃপক্ষ।

পাকিস্তানের ইসলামাবাদে জন্মগ্রহণ করেন মেমুনা কুদ্দুস। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ডিগ্রি নেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন পরিচালনা, চিত্রনাট্য রচনা, ভিডিও এডিটিং বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন। করাচিতে পাড়ি জমানোর আগে পাকিস্তান টেলিভিশনে ইন্টার্ন করেন তিনি। ২০১৬ সালে মডেলিং শুরু করেন। একই বছর একাধিক পরিচালক তাকে বিভিন্ন নাটকে অভিনয়ের প্রস্তাব দেন।

২০১৭ সালে অভিনেতা আইজাজ আসলাম তার ‘চাইয়ে থোড়া প্যায়ার’ নাটকে অভিনয়ের প্রস্তাব দেন। এ প্রস্তাব গ্রহণ করেন মেমুনা। নাটকটিতে ‘সাবা’ চরিত্র রূপায়ন করেন। এরপর অভিনেত্রী জাভেরিয়া সৌদ তাকে ‘মোহাব্বত জিন্দেগি’ ধারাবাহিকে কাস্ট করেন। এ নাটকেও ‘সাবা’ চরিত্রে অভিনয় করেন তিনি। নাটকটি প্রচারের পর ইতিবাচক সাড়া ফেলেন ৩০ বছর বয়সি এই অভিনেত্রী।

এরপর অনেক নাটকে অভিনয় করেছেন মেমুনা। তার উল্লেখযোগ্য কাজ হলো: উম্মে-হানিয়া, কিউঁকে ইশক বরায়ে ফরোখত নাহি, জি টি রোড, সিয়ানি প্রভৃতি। ২০২০ সালে তুর্কি ভাষার ‘খুদা গওয়াহ’ নাটকে কাজ করেন। চরিত্রটির জন্য তুর্কি ভাষাও শেখেন এই অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী। তাছাড়া বেশ কয়েকটি পাকিস্তানি সিনেমায়ও অভিনয় করেছেন মেমুনা।

তথ্যসূত্র: ডেইলি পাকিস্তান

‘আমি আর জাহ্নবী মেঝেতে ঘুমিয়ে ছিলাম’
বলিউডের তারকা জুটি জাহ্নবী কাপুর ও বরুণ ধাওয়ান। ‘সানি সংস্কারি কি তুলসি কুমারী’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। শশাঙ্ক খৈতান নির্মিত এ সিনেমা ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এ সিনেমার মুক্তি উপলক্ষে প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন জাহ্নবী-বরুণ।

পিঙ্কভিলাকে সাক্ষাৎকার দিয়েছেন জাহ্নবী-বরুণ। এ আলাপচারিতায় তারা জানান, ‘বাওয়াল’ সিনেমার শুটিং করতে গিয়ে মেঝেতে ঘুমিয়েছেন তারা।

স্মৃতিচারণ করে বরুণ বলেন, “আমরা প্যারিসে যাচ্ছিলাম। কারণ ‘বাওয়াল’ সিনেমার শুটিং দেশটির নরম্যান্ডিতে হচ্ছিল। আমরা একটি লাউঞ্জে ছিলাম; যেখানে সোফায় ঘুমানোর মতো জায়গা ছিল না। তাই বাধ্য হয়ে আমরা মেঝেতেই ঘুমিয়ে পড়েছিলাম। যারা সোফায় ঘুমাচ্ছিলেন, কিছুক্ষণ পর তারা উঠে যান, আর তখন আমি মেঝে থেকে উঠে সোফায় গিয়ে শুয়ে পড়ি। কিন্তু জাহ্নবী তখনো মেঝেতে ঘুমাচ্ছিল।”

জাহ্নবীকে না ডাকার কারণ ব্যাখ্যা করে বরুণ ধাওয়ান জানান, জাহ্নবী জেগে উঠে দেখেন বরুণ সোফায় ঘুমাচ্ছে, তখন তিনি বেশ অবাক হয়েছিলেন। এ বিষয়ে বরুণ বলেন, “আমি যদি জাহ্নবীকে জাগাতাম, তাহলে সে বলত, ‘আমার ঘুম কেন ভাঙালে?”

আরেকটি গোপন তথ্য ফাঁস করে বরুণ বলেন, “বিমানে জাহ্নবী আমাকে ওষুধ খাইয়েছিল।” এ কথা শুনে জাহ্নবী বলেন, “এটা ঠিক না।” তখন ‘বাদলাপুর’ অভিনেতা বরুণ বলেন, “আমি অসুস্থ ছিলাম। আর জাহ্নবী আমাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল।”

প্রেমিককে বিয়ে করলেন সেলেনা গোমেজ
জাস্টিন বিবারের সঙ্গে প্রেম ভাঙার পর প্রযোজক বেনি ব্লাঙ্কোকে মন দেন জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী সেলেনা গোমেজ। এক বছর আগে তারা বাগদান সারেন। এবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এই তারকা জুটি। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম নিউ ইর্য়ক পোস্ট এ খবর প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন সেলেনা গোমেজ-বেনি ব্ল্যাঙ্কো। বিয়ের অনুষ্ঠান ছিল ঘনিষ্ঠজনদের নিয়ে। তবে তা ছিল তারকাখচিত।

তাছাড়া সেলেনা তার ইনস্টাগ্রামে একাধিক হৃদয়ছোঁয়া ছবি ও ভিডিও শেয়ার করে তাদের বিয়ের খবর প্রকাশ করেন। এসব ছবির ক্যাপশনে তিনি লেখেন, “৯.২৭.২৫।” তারপর থেকে ভক্ত-অনুরাগীদের পাশাপাশি সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই নবদম্পতি।

শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, সেলেনা গোমেজ তার স্বামীর কালো বো-টাই ঠিক করে দিচ্ছেন। এরপর তারা একে অপরের চোখের দিকে তাকিয়ে চুমু খান। সেলেনার ইনস্টাগ্রাম পোস্টে অনুরাগী-সহকর্মীদের মন্তব্য দেখে পাল্টা মন্তব্য করেছেন বেনি ব্ল্যাঙ্কো। তিনি লেখেন, “বাস্তব জীবনে আমার স্ত্রী।”

ভোগ ম্যাগাজিনের তথ্য অনুসারে, সেলেনা-বেনি ব্ল্যাঙ্কো দম্পতি প্রায় ১৭০ জন আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে সি ক্রেস্ট নার্সারির সবুজ পরিবেশে প্রতিজ্ঞা বিনিময় করেন। তারকাখচিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—টেলর সুইফট, পল রাড, অ্যাশলি পার্ক, গোমেজের ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ এর সহ-অভিনেতা মার্টিন শর্ট ও স্টিভ মার্টিন। এছাড়াও উপস্থিত ছিলেন প্যারিস হিলটন, এড শিরান প্রমুখ।

কানাডিয়ান পপতারকা জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে বহুবার খবরের শিরোনাম হয়েছেন সেলেনা গোমেজ। কিন্তু ভাগ্য সহায় হয়নি। সবশেষ এ সম্পর্ক টেকেনি। ২০১৮ সালে তাদের ৬ বছরের সম্পর্ক ভেঙে যায়। তারপরই হেইলি বল্ডউইনের সঙ্গে বাগদান সারেন জাস্টিন বিবার। এ খবর জানার পর মানসিকভাবে আহত হয়েছিলেন সেলেনা।

সেলেনা তার তথ্যচিত্রে বলেছিলেন, “বিবারের সঙ্গে বিচ্ছেদ বছরের পর বছর আমাকে তাড়া করেছে। এটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। তবে এসব এখন কেবলই অতীত, যা থেকে আমি সেরে উঠছি।”

বিবারের সঙ্গে বিচ্ছেদের পর নিজের কাজে মন দেন সেলেনা গোমেজ। ২০১৯ সালে সংগীতশিল্পী বেনি ব্ল্যাঙ্কোর সঙ্গে একটি গানে কাজ করেন এই গায়িকা। এরপর কেটে যায় কয়েক বছর। ২০২৩ সালের ডিসেম্বরে এই জুটি তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। গত বছর বাগদান সারেন, এবার পরিণয় পেল তাদের প্রেম।