প্রবাস – skynews24.net

বাংলাদেশকে সুখবর দিল কুয়েত
বাংলাদেশকে সুখবর দিয়েছে কুয়েত সরকার। বাংলাদেশ থেকে সব ধরনের হিমায়িত পোল্ট্রির মাংস এবং মাংসজাত দ্রব্য ও ডিম আমদানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি।

বৃহস্প‌তিবার (১৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ থেকে সব ধরনের হিমায়িত মুরগির মাংস, মাংসজাত পণ্য ও ডিম আমদানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে কুয়েত সরকার।

এ ঘটনায় কুয়েত প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ সাহাব উদ্দিন কালবেলাকে বলেন, বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানি করার সুযোগ পাবেন ব্যবসায়ীরা। তবে দেশ থেকে আসা পণ্যগুলো আন্তর্জাতিক মানের কিনা, ট্রেডমার্ক, ওজন ইত্যাদি প্যাকেটের গায়ে যুক্ত আছে কিনা বাংলাদেশ সরকারকে ভালো করে খতিয়ে দেখতে হবে।

উল্লেখ্য, এর আগে কুয়েত সরকার স্বাস্থ্য ও মানসংক্রান্ত উদ্বেগ দেখিয়ে মুরগির মাংস, মাংসজাত পণ্য ও ডিমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল কুয়েত সরকার।

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ বিদেশি নাগরিক আটক
আটককৃতদের মধ্যে মিয়ানমারের ৩০ জন, ইন্দোনেশিয়ার ৫ জন, বাংলাদেশ ৩ জন, ভারতের ২, নেপালের ১, শ্রীলঙ্কার ১, মিয়ানমারের ১৪ নারী, ইন্দোনেশিয়ার ৩, ভিয়েতনামের ২ নারী এবং মিয়ানমারের একজন শিশু নাগরিক রয়েছে।

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৬২ জন নাগরিককে আটক করা হয়েছে। দেশটির জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে মিয়ানমারের ৩০ জন, ইন্দোনেশিয়ার ৫ জন, বাংলাদেশ ৩ জন, ভারতের ২, নেপালের ১, শ্রীলঙ্কার ১, মিয়ানমারের ১৪ নারী, ইন্দোনেশিয়ার ৩, ভিয়েতনামের ২ নারী এবং মিয়ানমারের একজন শিশু নাগরিক রয়েছে।

রাতে শহরের দুটি ভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে অবৈধভাবে কর্মরত বিদেশিদের শনাক্ত করা হয়।

জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান, স্থানীয় সূত্র ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৭টায় শুরু হয় অভিযান। সন্দেহভাজন দুটি রেস্টুরেন্টে অভিযান চালানো হয়, যেখানে বিদেশি শ্রমিকদের বৈধ অনুমতি ছাড়া কাজ করার অভিযোগ ছিল।

তিনি জানান, অভিযানটি পরিচালনা করে ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ইউনিট। সহযোগিতা করে মালয়েশিয়া বর্ডার কন্ট্রোল অ্যান্ড সিকিউরিটি এজেন্সির সুলতান ইস্কান্দার ভবনের টিম।

অভিযানে মোট ১৪৩ জনের পরিচয় যাচাই করে ৬২ জনকে আটক করা হয়, যাদের বয়স তিন থেকে ৫০ বছরের মধ্যে।

আটকদের বিরুদ্ধে বিভিন্ন ইমিগ্রেশন অপরাধের অভিযোগ আনা হয়েছে বলে জানান মোহাম্মদ রুসদি। এর মধ্যে রয়েছে— বৈধ ভ্রমণ নথি না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়া এবং ভিসা অপব্যবহার করে অবৈধভাবে কাজ করা।

এছাড়া দুটি রেস্টুরেন্টের স্থানীয় মালিককেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের অধীনে বিদেশি কর্মী নিয়োগের অভিযোগ আনা হবে। অভিযান চলাকালে তিনজন সাক্ষীকে তদন্তে সহায়তার জন্য বোরাং ২৯ (ফর্ম ২৯) প্রদান করা হয়েছে।

আটক ব্যক্তিদের পরবর্তী তদন্তের জন্য সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

সূত্র: দ্য স্টার

ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিখোঁজ ৩৮ বাংলাদেশি লিবিয়ার কারাগারে
লিবিয়া থেকে জলপথে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে নিখোঁজ হওয়া বরিশালের গৌরনদীর ৩৮ যুবকের সন্ধান পাওয়া গেছে। বর্তমানে লিবিয়ায় কারাগারে রয়েছেন তারা।

পাচারকারী চক্রের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। এজেন্টদের বরাত দিয়ে চক্রের সদস্য জাকির বলেন, “লিবিয়ার উপকূল বেনগাজী থেকে ওই ৩৮ জনকে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে। তাদের সঙ্গে আরো একটি নৌকার ৩২ জনকে আটক করা হয়েছে। মোট ৭০ জন বাংলাদেশি আটক রয়েছেন। যার মধ্যে ওই ৩৮ জন ছাড়া আরো ১১ জন গৌরনদীর বাসিন্দা রয়েছেন। আটকদের মধ্যে বেশিরভাগ গৌরনদীর বার্থী ও খাঞ্জাপুর ইউনিয়নের বাসিন্দা।”

নাম প্রকাশ না করার শর্তে লিবিয়ার কারাগারে থাকা অসংখ্য যুবকের স্বজনরা জানিয়েছেন, বিভিন্ন মাধ্যমে বরিশালের গৌরনদীর বিভিন্ন গ্রামের ৩৮ জন যুবক চলতি বছরের ২৩ আগস্ট বাংলাদেশ থেকে ওমরা হজ ভিসায় প্রথমে সৌদি আরবে যান। সেখান থেকে তারা দালাল সিন্ডিকেটের এজেন্টদের মাধ্যমে চোরাই পথে লিবিয়া যান। পরে ৬ সেপ্টেম্বর তারা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ করেন। এরপর তাদের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সূত্রমতে, প্রত্যেক যুবক তাদের সহায় সম্বল বিক্রিসহ ধার-দেনা করে ১৫ লাখ টাকা করে তুলে দিয়েছেন দালাল সিন্ডিকেটের হাতে। তারা সবাই অবৈধভাবে সমুদ্র পথে ইতালি যাওয়ার জন্য এ টাকা দেন।

আটক এক যুবকের বিধবা মা নাজমা বেগম বলেন, “আমার ছেলে বলেছিল মা জীবনে অনেক কষ্ট করেছ, আর কষ্ট করতে হবে না। এখন আমার বুকের মানিক কোথায় আছে, কেমন আছে জানি না। অনেক কষ্ট করে সহায় সম্বল বিক্রি করে সে স্বপ্নপূরণ করতে চেয়েছিল।”

গৌরনদী থানার ওসি তরিকুল ইসলাম বলেন, “ফেসবুকে বিষয়টি দেখেছি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মালয়েশিয়ায় লাখো বাংলাদেশির মানবেতর জীবন
প্রায় এক যুগ আগে কাজের সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন চট্টগ্রামের আওলাদ হোসেন। দেশটির একটি খাবার হোটেলে কাজ করে ভালোই কাটছিল দিন। তবে ৩ বছর পার হওয়ার পর এশিয়ার দেশটির ভিসা নবায়ন না হওয়ায় সেখানে অবৈধ হয়ে পড়েন তিনি। এরপর বহু বছর কেটে গেলেও ভিসা জটিলতায় আর দেশে ফিরতে পারেননি।

শুধু আওলাদ হোসেনই নয়, মালয়েশিয়ায় অবৈধ হয়ে পড়া এমন লাখো বাংলাদেশির দিন কাটছে গ্রেপ্তার আতঙ্কে। যাদের কেউ পাঁচ, কেউবা দশ বছর ধরেও দেশে ফিরতে পারেননি। দীর্ঘ এই সময়ে পরিবার, আত্মীয়-স্বজনদের অনেকেই পৃথিবী থেকে চিরবিদায় নিলেও শেষবারের মতো প্রিয় মানুষগুলোর মুখ দেখার ভাগ্যও হয়নি কারও।

বর্তমানে নামমাত্র বেতনে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে মানবেতর জীবনযাপন করছেন আওলাদ হোসেনের মতো লাখো বাংলাদেশি। যাদের অপেক্ষা শুধুই বৈধতা ফিরে পাওয়ার। এমন পরিস্থিতিতে সেখানে থাকা প্রবাসীরা তাকিয়ে আছেন বাংলাদেশ সরকারের দিকে।

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২০০৮ সালে চালু হওয়া জিটুজি অথবা জিটুজি প্লাস পদ্ধতি কিংবা কলিং ভিসায় এশিয়ার দেশটিতে পাড়ি জমিয়েছেন ১০ লাখের বেশি বাংলাদেশি। ভিসার চুক্তি ২ থেকে ৩ বছর থাকলেও পরে আর নবায়ন না হওয়ায় তাদের অনেকেই বর্তমানে বিপাকে পড়েছেন।

সর্বশেষ কলিং ভিসায় মালয়েশিয়ায় পৌনে ৫ লাখ বাংলাদেশি গেলেও কাগজপত্রহীন প্রবাসীদের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। এতে যত দিন যাচ্ছে এশিয়ার দেশটিতে ততই অবৈধ প্রবাসী বাংলাদেশির সংখ্যা বাড়ছে।

তবে দুই দেশের সিন্ডিকেটের চক্রের অপতৎপরতায় বাংলাদেশি শ্রমিকদের এমন দুর্ভোগ বলে মনে করছেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান।

এই অভিবাসন বিশেষজ্ঞ বলেন, যাদের এই পুরো বিষয়টি দেখভাল করার কথা ছিল, তারা পুরোপুরি ব্যর্থ হয়ে সিন্ডিকেটের স্বার্থ দেখেছে। ফলে মালয়েশিয়ায় পাড়ি জমানো কর্মীরা প্রতারিত হয়েছেন, তারা সেখানে কাজ পায়নি। এজন্য তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তবে দুঃখজনক হলেও সত্য- দুষ্টচক্রে যারা জড়িত, তারা সবসময় পার পেয়ে গেছেন।

সৌদিতে বাংলাদেশি ইমামকে গুলি করে হত্যা
সৌদি আরবে হাফেজ আল আমিন নামে এক মসজিদের ইমামকে গুলি করে হত্যা করা হয়েছে। সড়কের পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

শুক্রবার (২১ মার্চ) স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে সৌদি আরবের ইয়েমেন সীমান্তবর্তী শহর জিজানে এ ঘটনা ঘটে।

পুলিশ আল আমিনের মরদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সৌদিতে অবস্থানরত তার ভগ্নিপতি নাজমুল ইসলাম তার পরিচয় শনাক্ত করেন। এরপর নাজমুল বিষয়টি বাংলাদেশে তার পরিবারকে জানান।

পরিবার সূত্রে জানা গেছে, হাফেজ আল আমিন জিজানের একটি মসজিদে ইমামতি করতেন। পাশাপাশি তিনি বাসাবাড়িতে খাবার সরবরাহের কাজ করতেন। ঘটনার দিন তিনি তারাবির নামাজ শেষ করে খাবার ডেলিভারি দিতে বের হয়েছিলেন। এরপর ওই রাতেই তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আল আমিনের চোখ ও বুকসহ শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। এ হত্যার ঘটনায় সৌদি পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। তবে এখনো হত্যার কোনো কারণ এবং কারো জড়িত থাকার বিষয়ে জানা যায়নি।

নিহত হাফেজ আল আমিনের পরিবার তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি দূতাবাসও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে ১১৩ বাংলাদেশি গ্রেপ্তার
মালয়েশিয়ায় চলমান অবৈধ অভিবাসী উচ্ছেদ অভিযানে ১১৩ বাংলাদেশিসহ ২৩৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত জোহর রাজ্যের পাঁচটি জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দেশটির জাতীয় পত্রিকা বেরিতা হারিয়ানের প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।

জোহর ইমিগ্রেশন ডিরেক্টর দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে বলেন, তার বিভাগ অবৈধ অভিবাসীদের নিয়োগ এবং সুরক্ষা প্রদানকারী ব্যক্তিদের সঙ্গে আপস করবে না।

তিনি বলেন, প্রথম অভিযানে গত শুক্রবার মধ্যরাতে পাঁচটি জেলায় ১৩০ জন বিদেশী এবং দুটি রিফ্লেক্সোলজি সেন্টারের নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হয়। প্রথম একযোগে অভিযানে, জোহর বাহরুতে মোট ৯০ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বাতু পাহাতে নয় জন অবৈধ অভিবাসী এবং দুই জন নিয়োগকর্তা, মেরসিং এবং মুয়ার থেকে ১২ জন অবৈধ অভিবাসী এবং সেগামাতে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথম অভিযানে ১৮টি কারখানা প্রাঙ্গণ এবং আবাসন বসতির পাশাপাশি বাতু পাহাত, মার্সিং, মুয়ার এবং সেগামাতে ১৭টি রিফ্লেক্সোলজি কেন্দ্রে অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত এসব অবৈধ অভিবাসীদের মধ্যে ৩৬ বাংলাদেশি, ১৫ পাকিস্তানী, ৩৪ ইন্দোনেশিয়ানসহ ভারত, চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম ও মায়ানমারের নারী ও পুরুষ অভিবাসী রয়েছে।

মোহাম্মদ রুশদি বলেন, রোববার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত বাতু পাহাতের একটি শ্রমিক আবাসন কমপ্লেক্সে অভিযান চালিয়ে ১০৫ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। বৈধ পাস বা পারমিট ছাড়াই শেয়ার্ড হাউস বন্দোবস্তে বিদেশিরা বসবাস করছে বলে জনসাধারণের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে জানান তিনি। এদের মধ্যে ৭৭ জন বাংলাদেশি অভিবাসী রয়েছে ।

তিনি বলেন, অভিযানে গ্রেপ্তারকৃতরা ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের অধীনে অপরাধ করেছেন। পরবর্তী ব্যবস্থা নিতে তাদের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪৫ অভিবাসী আটক
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪৫ জন অনথিভুক্ত অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। দেশটির জোহর রাজ্যের শহরের কেন্দ্রে চারটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪৫ জন অনথিভুক্ত অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। দেশটির জোহর রাজ্যের শহরের কেন্দ্রে চারটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার (১৫ জুলাই) বিভাগের পরিচালক মোহাম্মদ রুশদি মোহদ দারুস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, স্থানীয় জনসাধারণের অভিযোগের পর ১৩ জুলাই দেশটির স্থানীয় সময় সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জোহর ইমিগ্রেশনের অ্যানফোর্সমেন্ট বিভাগের কর্মকর্তাদের একটি দল অভিযান পরিচালনা করে। চারটি অভিযানে মোট ২০৩ জন প্রবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৪৫ জনকে বিভিন্ন অপরাধের জন্য আটক করা হয়।

অভিবাসন বিভাগের পরিচালক জানান, আটকদের মধ্যে ১০৮ জনই মিয়ানমারের নাগরিক, যাদের ৯০ জন পুরুষ ও ১৮ জন নারী। ২৭ জন নেপালি পুরুষ, ৪ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ৩ জন নারী এবং ৩ জন বাংলাদেশিও আটক হয়েছেন একই অভিযানে। বৈধ কোনো পাসপোর্ট বা ওয়ার্ক পারমিট না নিয়েই দীর্ঘকাল অবৈধভাবে মালয়েশিয়ায় বসবাস করে আসায় তাদের আটক করা হয়েছে।

স্পন্সর ভিসায় জালিয়াতির দায়ে বাংলাদেশিসহ গ্রেফতার ৪৪
ইতালিতে স্পন্সর ভিসা জালিয়াতির অভিযোগে দেশটির নাগরিকের পাশাপাশি বাংলাদেশি ও আফ্রিকানসহ ৪৪ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতালিতে স্পন্সর ভিসায় জালিয়াতি। মোটা অংকের অর্থের বিনিময়ে তালিকার বাইরের অযোগ্য প্রার্থীরা পাচ্ছেন সুযোগ।

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে এমন তথ্য দেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

তিনি জানান, এই প্রক্রিয়ায় জড়িতরা মানি লন্ডারিংয়েও জড়িত। প্রধানমন্ত্রীর এমন অভিযোগের পর নড়েচড়ে বসে দেশটির পুলিশ প্রশাসন ও গোয়েন্দারা।

এরই পরিপ্রেক্ষিতে গত বুধবার (১০ জুলাই) রাত থেকে শুরু হয় অভিযান। অত্যন্ত গোপনীয় এ অভিযানে দেশটির বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয় ৪৪ জনকে। এরমধ্যে ১৩ জনকে কারাগারে, ২৪ জনকে গৃহবন্দী এবং সাত জনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে রাখা হয়।

তদন্তে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার কথা জানিয়েছে ইতালির পুলিশ প্রশাসন ও প্রসিকিউটররা। নাপলির পাশে সালের্নোতে অস্তিত্বহীন ও ভুয়া তথ্যে বিপুল অর্থের বিনিময়ে প্রায় আড়াই হাজার স্পন্সর ভিসা দেয়া হয়েছে। চক্রের সঙ্গে সরকারি আমলারাও জড়িত বলে জানা গেছে।

অভিযানে দালালদের কাছ থেকে নগদ প্রায় ছয় মিলিয়ন অবৈধ ইউরো জব্দ করা হয়েছে। অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার ৪৪ জনের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি রয়েছে বলে জানা গেছে। ইতালির স্পন্সর ভিসা জালিয়াতির প্রধান টার্গেট বাংলাদেশিরা। দালালের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন অনেক অভিবাসন প্রত্যাশী। তাই অবৈধ লেনদেন এবং দালাল চক্রের খপ্পরে না পড়ার পরামর্শ ইতালি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির।

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত, আহত ৫
মালয়েশিয়ায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের দিনে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছে। বুধবার (১০ এপ্রিল) ক্যামেরন হাইল্যান্ড থেকে কুয়ালালামপুর আশার পথে পেরাক রাজ্যের কাম্পার এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আব্দুল্লাহ মোহাম্মদ (৩১), আলি আজগর ও মো. সোহেল মিয়া। গাড়িতে থাকা ৮ বাংলাদেশির সবাই ক্যামেরন হাইল্যান্ডে একটি ফার্মে কাজ করতেন। এ খবর প্রকাশ করেছে দেশটির জনপ্রিয় অনলাইন বারনামা।

গাড়িচালক কবির হোসেন ( ৩২), সাইফুল ইসলাম ( ২৫), রাজু মিয়া (২৭) সোহেল রানা (৩০ ) অক্ষত অবস্থায় রয়েছেন। তবে মোহাম্মদ সোহেল নামে একজনকে গুরুতর অবস্থায় পার্শ্ববর্তি তাপাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কাম্পার পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয়, দুপুর ১ টা ৪৯ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। কুয়ালালামপুর আশার পথে চলন্ত গাড়ির টায়ার ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান এবং গার্ডরেলে ধাক্কা লেগে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। পরে পেছন থেকে একটি লরি সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ প্রবাসী নিহত
সৌদিতে সড়ক দুর্ঘটনায় চারজন আরব প্রবাসী নিহত হয়েছেন। মারাত্মকভাবে আহত হয়েছেন আরও কয়েকজন। দেশটির উত্তর-পশ্চিম অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।

শনিবার তাবুক শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে মরুভূমির রাস্তায় শ্রমিকদের বহনকারী পিকআপ ট্রাকটি উল্টে গেলে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সৌদির বন্দর নগরী জেদ্দা থেকে ফেরার সময় ট্রাকটি দুর্ঘটনারকবলে পড়ে। ভুক্তভোগীরা ট্রাকের পেছনের দিকে ছিলেন।

ঘটনার পরপরই শ্রমিকদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে রেড ক্রিসেন্টের টিম ও হেলিকপ্টার পাঠানো হয়। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট হয়নি।

বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার মধ্যে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা বেড়েছে।

এই মাসের শুরুতে সৌদিতে দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত ও ২২ জন আহত হন।

জানুয়ারিতে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মুহাইল গভর্নরেটে গাড়ির মধ্যে সংঘর্ষে চারজন নিহত ও তিনজন আহত হন।

সূত্র: গাল্ফ নিউজ