ধর্মজীবন – skynews24.net

পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় দেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য মঙ্গলবার (২০ জানুয়ারি) রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে।

আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিনগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে।

সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।

সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর আনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে ১৪৪৭ হিজরির শাবান মাসের চাঁদ দেখা নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে কমিটি।

শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) লাইলাতুল বরাত বা শবেবরাত পালিত হয়। সেই হিসাবে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিনগত রাতই শবেবরাতের রাত। শবেবরাতের পর দিন দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবার এ ছুটি পড়েছে ৪ ফেব্রুয়ারি (বুধবার)।

শবেবরাতের পুণ্যময় রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে থাকেন। শাবান মাস শেষেই মুসলমানদের সবেচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আনন্দ বারতা নিয়ে শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, প্রধান তথ্য অফিসার মো. নিজামুল কবীর, ঢাকা আলিয়া মাদরাসার প্রিন্সিপাল অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হক, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস এর গভর্নর মাওলানা সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. জহিরুল ইসলাম মিয়া, ইসলামিক ফাউন্ডেশন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের দাওয়া ও ইসলামিক শিক্ষা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আবদুল্লাহ ফারুক ও জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার উপাধ্যক্ষ আবদুল গাফফার প্রমুখ উপস্থিত ছিলেন।

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম শনিবার (০৪ অক্টোবর)। সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালিত হবে। গাউসুল আযম বড় পীর হজরত আবদুল কাদের জিলানি (র.)-এর ওফাত দিবস বিশ্বের মুসলমানদের কাছে ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ নামে পরিচিত।

হিজরি ৫৬১ সালের এ দিন বিখ্যাত ইসলাম প্রচারক ও সাধক হজরত আবদুল কাদের জিলানি (রহ.) মৃত্যুবরণ করেন। মূলত, তার মৃত্যুর দিনটিকেই ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ হিসেবে পালন করা হয়।

‘ইয়াজদাহম’ ফারসি শব্দ। এর অর্থ এগারো। ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ বলতে রবিউস সানি মাসের ১১তম দিনকে বোঝায়। এটি আবদুল কাদের জিলানী (রহ.)-এর স্মরণে পালিত হয়।

তিনি ইরানের জিলান নগরীতে ৪৭০ হিজরিতে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন সৈয়দ আবু সালেহ এবং মাতা ছিলেন বিবি ফাতেমা। তিনি বাগদাদের মহান পীর হজরত আবু সাঈদ ইবনে আলী ইবনে হুসাইন মাখরুমির (রহ.) কাছে মারেফাতের জ্ঞানে পূর্ণতা লাভ করেন এবং খেলাফত প্রাপ্ত হন।

হজরত আবদুল কাদের জিলানি (রহ.)-এর অবদান মুসলিম বিশ্বে অনন্য। তিনি মুসলিম সমাজে চিরস্মরণীয় হয়ে আছেন। ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে তার জন্য দোয়া-মোনাজাত করা হয় এবং তার জীবনী আলোচনা করা হয়। এই দিনটি মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হয়।

নবী যুগে ঈদের আনন্দ যেমন ছিল
মুসলমানরা প্রথম ঈদুল ফিতরের নামাজ পড়েন দ্বিতীয় হিজরি মোতাবেক ৬২৪ খ্রিস্টাব্দের ৩০ বা ৩১ মার্চ। বর্তমান সময়ের ঈদের মতো সেই সময়ের ঈদে নতুন জামাকাপড় ও কেনাকাটার ধুম ছিল না। তবে আনন্দ-খুশির কমতি ছিল না।

নবীজি সা. ঈদের দিন ছোট-বড় সবার আনন্দের প্রতি খেয়াল করতেন। মদিনার ছোট ছোট শিশু-কিশোরের সঙ্গে নবীজি সা. আনন্দে মেতে ওঠতেন এবং শরিয়তসম্মত সকল ধরণের আনন্দ করার অনুমতি দিতেন। বালিকা বয়সী আয়েশা রা.-এর ইচ্ছেও নবীজি সা. পূরণ করতেন।

আয়েশা রা. বলেন, ‘একবার এক ঈদের দিনে আবিসিনিয়ার কিছু লোক লাঠি নিয়ে খেলা করছে। নবীজি সা. আমাকে জিজ্ঞেস করেন, ‘আয়েশা! তুমি কি লাঠিখেলা দেখতে যেতে চাও? আমি বললাম, হ্যাঁ। তিনি তখন আমাকে তার পেছনে দাঁড় করান, আমি আমার গাল তার গালের ওপর রেখে লাঠিখেলা দেখতে লাগলাম। তিনি তাদের উৎসাহ দিয়ে বললেন, হে বনি আরফেদা! লাঠি শক্ত করে ধরো। আমি দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়লাম। তিনি তখন বলেন, তোমার দেখা হয়েছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বলেন, তাহলে এবার যাও। (বুখারি, হাদিস : ৯৫০)।

নবীজি সা. ঈদের দিন সকালে গোসল করতেন, সুগন্ধি ব্যবহার করতেন, উত্তম পোশাক পরতেন এবং কিছু মিষ্টান্ন মুখে দিয়ে ঈদের নামাজে যেতেন। যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যেতেন আর ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফিরতেন। গরিব-দুঃখীদের খোঁজখবর নিতেন, পরস্পরকে শুভেচ্ছা জানাতেন।

সকল ক্ষেত্রেই সাহাবায়ে কেরাম নবীজি সা.-কে অনুকরণ করতেন। ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’ এই বাক্যের মাধ্যমে তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন। যার অর্থ মহান আল্লাহ আমাদের ও আপনার ভালো কাজগুলো কবুল করুন।

সাহাবায়ে কেরাম ঈদের দিন আনন্দের চেয়ে রমজানে তাদের গুনাহ মাফ হয়েছে কি না, এ বিষয়ে বেশি উদ্বিগ্ন থাকতেন। তাই আমিরুল মুমিনিন হজরত ওমর ফারুক রা. ঈদুল ফিতরের নামাজে ইমামতি করতে অস্বীকৃতি প্রকাশ করেন। এবং ঘরের দরজা বন্ধ করে বলতে থাকেন, আমার গুনাহ মাফ না হলে আমি ঈদগাহে গিয়ে কিভাবে ইমামতি করতে পারি?

পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ
ঢাকা : আজ বৃহস্পতিবার (১২ রবিউল আউয়াল) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। প্রায় দেড় হাজার বছর আগে ৫৭০ সালের এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে হযরত মুহম্মদ (সা.) এর আবির্ভাব ঘটে।

আজকের দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। ৫৭০ সালের এই দিনে (১২ রবিউল আউয়াল) আরবের মক্কা নগরীর সভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)।

মহানবী হযরত মুহম্মদ (সা.) এর জন্মের আগে গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। ওই সময় আরবের মানুষ মহান আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল। আরবে দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। এ যুগকে বলা হতো ‘আইয়ামে জাহেলিয়াত’র যুগ। তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং মূর্তিপূজা করত। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ হযরত মুহম্মদ (সা.) কে দুনিয়ায় প্রেরণ করেন।

হযরত মুহম্মদ (সা.) অল্প বয়সেই আল্লাহর প্রেমে অনুরক্ত হয়ে পড়েন এবং প্রায়ই তিনি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। পঁচিশ বছর বয়সে মহানবী বিবি খাদিজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মাত্র ৪০ বছর বয়সে তিনি নবুয়ত লাভ বা মহান রাব্বুর আলামিনের নৈকট্য লাভ করেন। তৎকালীন আরব জাহানের বাস্তবতায় এ দিনের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এ দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে থাকে।

এদিকে, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা হযরত মুহম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ব্রতী হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনের জন্য সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এ সব কর্মসূচির মধ্যে রয়েছে হযরত মুহম্মদ (সা.)-এর জীবনের ওপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পক্ষকালব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান উপস্থিত থেকে ইসলামিক ফাউন্ডেশনের অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন। এর আগে বাদ আসর তিনি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্ত্বরে মাসব্যাপী ইসলামী বইমেলার উদ্বোধন করবেন।

ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে পবিত্র কোরআনখানি, দোয়া মাহফিল, ১৫ দিনব্যাপী ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল, বাংলাদেশ বেতারের সঙ্গে যৌথ প্রযোজনায় সেমিনার, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, আরবি খুতবা লিখন প্রতিযোগিতা, কিরাত মাহফিল, হামদ-না’ত, স্বরচিত কবিতা পাঠের মাহফিল, ঢাকা শহরের বিভিন্ন স্কুলে নৈতিকতা ও চরিত্র গঠন বিষয়ক সেমিনার, বিশেষ স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশ। এছাড়াও পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন ও সাতটি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, বৃদ্ধ নিবাস, মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে উন্নত খাবার পরিবেশনেরও ব্যবস্থা নেওয়া হয়েছে। বাসস

আজ পবিত্র আশুরা
ঢাকা: আজ শনিবার (২৯ জুলাই) ১০ মহররম পবিত্র আশুরা। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূণ পরিবেশে নানা-কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে পালিত হবে দিনটি।

মহররমের ১০ তারিখ বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। এদিন ঐতিহাসিক কারবালার ময়দানে হৃদয়বিদারক ঘটনা ছাড়াও বিভিন্ন ঘটনার কারণে দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। রোজাসহ বিভিন্ন নফল ইবাদতের মধ্য দিয়ে মুসলিমরা দিনটি উদযাপন করে থাকেন।

পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশুরার তাৎপর্য তুলে ধরে পৃথক বাণী দিয়েছেন।

পবিত্র আশুরা উপলক্ষে আজ শনিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে আজ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে। এছাড়া বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি গণমাধ্যম এবং স্যাটেলাইট টিভি চ্যানেল এই দিনের তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে।

পবিত্র আশুরা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার দুপুর দেড়টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেন, পবিত্র আশুরার মহান শিক্ষা আমাদের সকলের জীবনে প্রতিফলিত হোক। কারবালার শোকাবহ ঘটনার স্মৃতিতে ভাস্বর পবিত্র আশুরার শাশ্বত বাণী আমাদেরকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে, প্রেরণা যোগায় সত্য ও সুন্দরের পথে চলার। পবিত্র আশুরার মহান শিক্ষা আমাদের সকলের জীবনে প্রতিফলিত হোক- এ প্রত্যাশা করি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশুরা উপলক্ষে দেওয়া বাণীতে বলেন, আসুন পবিত্র আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে জনকল্যাণমুখী কাজে অংশ নেওয়ার মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সোনার বাংলা তথা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।

সরকারপ্রধান বলেন, পবিত্র আশুরা অত্যন্ত শোকাবহ, তাৎপর্যপূর্ণ মহিমান্বিত একটি দিন। বিভিন্ন কারণে দিনটি বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, পবিত্র ও ভাবগাম্ভীর্যপূর্ণ।

জুমাবারে সকল সৃষ্টি ভীত-সন্ত্রস্ত থাকে যে কারণে
ধর্ম ডেস্ক: জুমাবার মুসলমানদের কাছে একটি কাঙ্ক্ষিত দিন। এই দিনকে সাপ্তাহিক ঈদ বলা হয়েছে হাদিসে। সৃষ্টিজগতের শুরু থেকে দিনটি খুবই গুরুত্বপূর্ণ। জুমার দিনেই সংঘটিত হবে মহাপ্রলয় বা কেয়ামত।

আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘সূর্য যেসব দিন উদিত হয় অর্থাৎ দিনসমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই দিনে আল্লাহ তাআলা আদম (আ.)-কে সৃষ্টি করেছেন। তাঁকে দুনিয়াতে নামানো হয়েছে। এই দিনে তিনি মৃত্যুবরণ করেছেন। তাঁর তওবা কবুল হয়েছে। এই দিনেই কেয়ামত সংঘটিত হবে। মানুষ ও জ্বিন ছাড়া এমন কোনো প্রাণী নেই, যারা কেয়ামত কায়েম হওয়ার ভয়ে জুমার দিন ভোর থেকে সূর্য ওঠা পর্যন্ত চিৎকার করতে থাকে না। জুমার দিন একটি সময় আছে, কোনো মুসলিম যদি সে সময় নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ তাআলা অবশ্যই তাকে তা দান করবেন।’ (মুআত্তা মালেক: ২৯১; মুসনাদে আহমদ: ১০৩০৩; আবু দাউদ: ১০৪৬; নাসায়ি: ১৪৩০; সহিহ ইবনে হিব্বান: ২৭৭২)

আরেক হাদিসে এসেছে, নবী (স.) ইরশাদ করেছেন, সূর্য যেসব দিন উদিত হয় অর্থাৎ দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠতম দিন হলো জুমার দিন। এই দিনে আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছে। এই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। কেয়ামতও সংঘটিত হবে এই দিনেই। (সহিহ মুসলিম: ৮৫৪; মুসনাদে আহমদ: ৯৪০৯; তিরমিজি: ৪৮৮)

হাদিসে লক্ষণীয়- জুমার দিনের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে। এসবের মধ্যে যোগ হয়েছে কেয়ামতও, যা সবচেয়ে ভয়ঙ্কর। যার ভয়ে ভীত ও আতঙ্কিত থাকে সকল সৃষ্টিকুল। বলা হয়েছে, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা পর্যন্ত  জুমার দিন (কেয়ামতের আশঙ্কায়) ভীত-সন্ত্রস্ত থাকে। পৃথিবী, আকাশ, বাতাস, পাহাড়, পর্বত, সাগর সবকিছু জুমার দিন (কেয়ামতের আশঙ্কায়) উদ্বিগ্ন থাকে। (মুসান্নাফে ইবনে আবি শায়বা: ৫৫৫৯; মুসনাদে আহমদ: ১৫৫৪৮; ইবনে মাজাহ: ১০৮৪১)

উপরের হাদিসগুলোতে উদ্ধৃত হয়েছে- জুমার দিন সব প্রাণী এই ভয়ে আতঙ্কিত থাকে যে, না-জানি আজই কেয়ামত হয়ে যায়। এবারতের ভিন্নতায় আরেক হাদিসে এসেছে, আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (স.) বলেছেন, সূর্যের উদয় ও অস্ত যাওয়া দিনগুলোর মধ্যে জুমার দিনের চেয়ে শ্রেষ্ঠ দিন নেই। মানুষ ও জিন ব্যতীত এমন কোনো প্রাণী নেই, যা জুমার দিন (কেয়ামত সংঘটিত হওয়ার আশঙ্কায়) ভীত-সন্ত্রস্ত থাকে না।’ (মুসান্নাফে আবদুর রাজজাক: ৫৫৬৩; মুসনাদে আহমদ: ৭৬৮৭; মুসনাদে আবু ইয়ালা: ৬৪৬৮)

সবগুলো হাদিসই প্রমাণ করছে, মানুষ ও জ্বিন ছাড়া সবকিছু এমনকি আকাশ-বাতাস, পাহাড়-সাগরও জুমার দিন শুরু হলেই ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জুমার দিনের গুরুত্ব অনুধাবন করার তাওফিক দান করুন। অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করার বা তাকওয়া অর্জন করার তাওফিক দান করুন। আমিন।

জানা গেল রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ
ঢাকা : জানা গেল, চলতি বছর সম্ভাব্য কবে থেকে রমযান মাস শুরু হবে। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত প্রতিষ্ঠান এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি বলছে, চলতি বছর পবিত্র রমজান মাস আগামী ২৩ মার্চ (বৃহস্পতিবার) শুরু হতে পারে।

বুধবার (৪ ডিসেম্বর) দেশটির ইংরেজি দৈনিক খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, জ্যোতির্বিজ্ঞানের হিসেব অনুযায়ী ২০২৩ সালের রমজান মাস ২৯ দিনে হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিন হবে আগামী ২১ এপ্রিল (শুক্রবার)।

খালিজ টাইমস বলছে, সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতরের সরকারি ছুটি ২৯ রমজান থেকে ৩ শাওয়াল (হিজরি ইসলামী ক্যালেন্ডার মাস) পর্যন্ত। জ্যোতির্বিজ্ঞানের হিসাব সঠিক হলে, এই ছুটি ২০ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে ২৩ এপ্রিল (রোববার) পর্যন্ত হতে পারে।

ঈদুল আজহার সম্ভাব্য তারিখও প্রকাশ করেছেন আল জারওয়ান। তিনি বলেন, ১৯ জুন (সোমবার) হবে ইসলামি মাস জ্বিলহজের প্রথম দিন । যার অর্থ পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ২৮ জুন (বুধবার) হতে পারে। ঈদুল আজহার আগের দিন আরাফাত দিবস পালন করা হয়। এবারে আরাফাত দিবস আগামী ২৭ জুন (মঙ্গলবার হতে পারে।

সূত্র: খালিজ টাইমস।

নামাজে মনোযোগের পাঁচ কৌশল
ধর্ম ডেস্ক: নামাজ এমন একটি ইবাদত যার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য গ্রহণ করা সম্ভব হয়। এ ইবাদত আল্লাহর সঙ্গে কথা বলার অনন্য একটি মাধ্যম। মুমিন জীবনের অন্যতম একটি ইবাদত হলো সালাত বা নামাজ। ইসলামের প্রথম স্তম্ভ সালাত এবং কেয়ামতের দিন সর্ব প্রথম বিচার ফয়সালা হবে সালাতের মাধ্যমে। রাসূল (সা.) বলেছেন, ‘কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে।’ (তিরমিজি)

দৈনন্দিন জীবনে সালাত আদায়ের ক্ষেত্রে বিঘ্নতা, অলসতা ও নানা ধরনের চিন্তার সম্মুখীন হতে হয় আমাদের। এর প্রধান কারণ হলো সালাতে একনিষ্ঠতা ও মনোযোগ না থাকা। একনিষ্ঠ ছাড়া সালাত কখনো আল্লাহ কবুল করবেন না। আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা একনিষ্ঠতার সঙ্গে আমার ইবাদত কর।’ (সুরা বাইয়্যিনা-৫)

সালাতে পূর্ণাঙ্গ মনোযোগ সাধনের পাঁচটি কৌশল:

এক. অন্তরের মধ্যে এই অনুভব করা এটা শেষ নামাজ। মৃত্যু এমন একটি বিষয়ের যা কখন আসে বলা যায় না। দুনিয়া এখন গ্লোবাল ভিলেজের মাধ্যমে হাতের মুঠোয় আসলেও মৃত্যু এখনও একটি অজানা-অধরা বিষয়। সালাতে যখন দাঁড়াবেন তখন এটা অনুভব করতে হবে এটাই বিদায়ী নামাজ। রাসূল (সা.) বলেছেন, ‘যখন তুমি সালাতে দাঁড়াও তখন তুমি বিদায়ী সালাত পড়।’ (মুসনাদে আহমদ)। হতে পারে এটি জীবনের শেষ নামাজ।

দুই. এটা অনুভব করা যে সালাত হলো আল্লাহর সঙ্গে বান্দার কথোপকথনের মাধ্যম। সালাতের মাধ্যমে গোলাম ও মনিবের মাঝে কথা বলা যায়। যদিও সেটা আমাদের শ্রবণ হয় না তবুও এ মনোভাব ধারণ করতে হবে অন্তর দ্বারা আমরা কথা বলছি। আল্লাহ তায়ালা বলেন, ‘বান্দা যখন নামাজ পড়ে তখন তা আমি আধা-আধি ভাগ করি এবং তার কথার উত্তর দিয়ে থাকি।’ (বুখারী)। বান্দা যখন বলে, সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি এই বিশ্বজগতের মালিক। তখন আল্লাহ বলেন, ‘বান্দা আমার প্রশংসা আদায় করেছে।’ এভাবে প্রতিটি কথার উত্তর দিয়ে থাকেন। এই অনুভবটা অন্তরের মাধ্যে লালন করতে পারলে নামাজে মনোযোগ বৃদ্ধি হবে।

তিন. ধীরস্থির হয়ে সালাত আদায় করা। সালাত মুমিন জীবনে সবরের (ধৈর্য) শিক্ষা দেয়। সালাত নম্র-ভদ্র হয়ে বিনয়ের সাথে আদায় করতে হয়। আল্লাহ তায়ালা বলেন, ‘মুমিনরা তাদের সালাতে বিনয় অবলম্বন করে।’ (সুরা মুমিনুন-০২)। যত্ন সহকারে সালাত আদায় না করলে সালাতে মনোযোগ সাধন হবে না। কেরাত, রুকু ও সেজদায় ধীরস্থিরতা অবলম্বন করতে হবে। রাসূল (সা.) বলেছেন, ‘লোকদের মধ্যে সবচেয়ে বড় চোর ওই ব্যক্তি যে, ধীরস্থিরভাবে নামাজ পড়ে না ও রুকু সেজদায় দেরি করে না।’ (তীবরানি)। তাসবিহ তাহলিলগুলো অর্থসহ জানার মাধ্যমে ধীরস্থিরভাবে সালাত আদায় করতে হবে; যার ফলে মনোযোগ অন্যদিকে ঝুঁকে পড়ার সুযোগ থাকবে না।

চার. এই অনুভব করা- আমি আল্লাহর সঙ্গে দেখা করছি। আল্লাহতায়ালা সার্বক্ষণিক আমাদের প্রতি দৃষ্টি রাখেন কিন্তু দুনিয়ার কোনো চর্মচক্ষু দ্বারা তাকে প্রত্যক্ষ করা সম্ভব না। সালাতের ক্ষেত্রে রাসূল (সা.) বলেছেন, ‘তোমরা আল্লাহর ইবাদত কর এমনভাবে, যেন তাঁকে তুমি দেখতে পাচ্ছ। আর যদি দেখতে না পাও, তবে তিনি যেন তোমাকে দেখছেন।’ (বুখারি, মুসলিম)। আল্লাহর সামনে যখন মাথানত করতে হয় তখন এই ভয়ে করতে হবে তিনি যেন আমাকে দেখতে পাচ্ছেন। পৃথিবীর সব চোখ এড়ানো যায় কিন্তু আল্লাহর চোখ কখনো এড়ানো সম্ভব নয়। বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর কুদরতি পায়ের উপরে সিজদা দেয়। সুতরাং এক্ষেত্রে খুবই সজাগ থাকতে হবে। এই অনুভব লালন করতে পারলে ভয় বৃদ্ধি পাবে ও পূর্ণাঙ্গ মনোযোগ সাধন হবে।

পাঁচ. পূর্ববর্তীদের থেকে শিক্ষা গ্রহণ করা। পূর্ববর্তী হলো- সাহাবায়ে কেরাম, তাবেয়ী, তাবে-তাবেইন ও বিশিষ্ট ইসলামী স্কলাররা। কারণ তারা সর্বত্র আল্লাহকে বেশি ভয় করেন এবং তাদের মতের ভিত্তিতে অসংখ্য ইসলামি বিধি-বিধান প্রণিত হয়ে থাকে। রাসূল (সা.) যেভাবে নামাজ পড়তেন সাহাবায় কেরাম নিজ চোখে প্রত্যক্ষ করেছেন এবং তাদের থেকে ধারাবাহিকভাবে আলেমরা শিক্ষা লাভ করেছেন। তাদের এই শিক্ষার আলোকে দৈনন্দিন জীবনে অনুসরণ করতে পারলে খুশু, বিনয়ীভাব ও পূর্ণাঙ্গ মনোযোগ লাভ সম্ভব হবে।

২৮ এপ্রিল দিবাগত রাতে পবিত্র শবে কদর
ঢাকা : আজ থেকে শুরু হয়েছে রমজান মাস। বছর ঘুরে মুসলিম উম্মাহর মাঝে আবার ফিরে এসেছে রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাস।

এই মাসেরই কদরের রাতে নাজিল হয়েছিল মানব জাতির হেদায়েতের গ্রন্থ আল কোরআন। আগামী ২৮ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবেকদর।

জাতীয় চাঁদ দেখা কমিটি ঘোষণা করেছে, গতকাল বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে চাঁদ দেখার এই ঘোষণা দেওয়া হয়।

ইসলামিক ফাউন্ডেশন গতকাল এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ৩ এপ্রিল থেকে পবিত্র রমজান গণনা শুরু হবে। ২৮ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত পালিত হবে পবিত্র শবেকদর।’

মালয়েশিয়া, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশে ১ এপ্রিল পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। ফলে দেশগুলোতে শনিবার প্রথম রোজা পালন করা হয়।

ইসলামিক বিধান অনুযায়ী রমজানের চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার দিবাগত রাতে সাহরি খেয়ে শনিবার রোজা রাখছেন সেসব দেশের ধর্মপ্রাণ মুসলমানরা।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়।

এদিকে পবিত্র রমজান মাসে ইফতার, তারাবি নামাজ ও সেহরির সময় লোডশেডিং না দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। ২৯ মার্চ বিদ্যুৎ ভবনে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই নির্দেশনা দেওয়া হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কোন দেশে কত ঘণ্টা রোজা রাখতে হয়?
ঢাকা : হিজরি পঞ্জিকা অনুসারে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। পবিত্র মাসটিতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকবেন রোজাদাররা। এরই মধ্যে, রমজানের প্রস্তুতি নিতে শুরু করেছেন তারা। চাঁদ দেখার ওপর ভিত্তি করে ভৌগলিক কারণেই বাংলাদেশে পরে রোজা শুরু হয়। চাঁদ দেখার ওপর ভিত্তি করে যেমন রোজা শুরু বা শেষ হওয়ার তারিখ নির্ধারিত হয়।

রমজানে মাসব্যাপী রোজা রাখবেন বিশ্বের কোটি কোটি মুসলিম। এ বছর রমজানে কোথাও রোজা পালন হবে ১১ ঘণ্টা আবার কোথাও ২১ ঘণ্টা। পৃথিবীর বিভিন্ন দেশে রোজার সময় নিয়ে পার্থক্য রয়েছে। এ বছর সবচেয়ে বেশি সময় রোজা রাখতে হচ্ছে গ্রীনল্যান্ডের বাসিন্দাদের। তাদের ২২ ঘণ্টা রোজা রাখতে হচ্ছে। আর সবচেয়ে কম সময় রোজা রাখতে হচ্ছে অস্ট্রেলিয়ার নাগরিকদের। অস্ট্রেলিয়ায় রোজা রাখতে হচ্ছে ১১ ঘণ্টা।

এ বছর সবচেয়ে দীর্ঘ সময় থেকে রোজা রাখা দেশসমূহ হচ্ছে, ফিনল্যান্ড-২২ ঘণ্টা, আইসল্যান্ড ও রাশিয়া-২০ ঘন্টা, যুক্তরাজ্য-১৯ ঘণ্টা, চীন ও কানাডা-১৭ ঘণ্টা, যুক্তরাষ্ট্র-১৫ থেকে ১৭ ঘণ্টা, আফগানিস্তান-১৬ ঘণ্টা, মরক্কো, মিশর, সৌদি আরব, লিবিয়া, ভারত ও বাংলাদেশ-১৫ ঘণ্টা, সেনেগাল ও নাইজেরিয়া-১৪ ঘণ্টা, কেনিয়া ও ইন্দোনেশিয়া-১৩ ঘণ্টা এবং অস্ট্রেলিয়া-১১ ঘণ্টা।

উল্লেখ্য, রমজান ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র একটি মাস। এই এক মাস সংযম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করে মুসলমানরা। ভোররাতে সেহরি খেয়ে প্রতি দিন রোজা শুরু করেন তারা। সন্ধ্যায় ইফতারের মধ্য দিয়ে রোজা ভাঙা হয়।