তথ্যপ্রযুক্তি – skynews24.net

কাজের সময় উইন্ডোজে বিজ্ঞাপনে অতিষ্ঠ, যেভাবে সমাধান পাবেন
অনেক সময় দেখা যায় কম্পিউটার ব্যবহারের সময় বিরক্তিকর বিজ্ঞাপনে কাজের গতি কমে যায়। আপনি একা নন। উইন্ডোজ ১০ ও ১১-এর ব্যবহারকারীরা প্রায় সবাই এই‘বিল্ট-ইন বিজ্ঞাপন সমস্যায় ভুগছেন। যদিও উইন্ডোজ মাইক্রোসফটের অন্যতম জনপ্রিয় অপারেটিং সিস্টেম, তবে এর ভেতরেই লুকিয়ে আছে নানা ধরনের প্রোমোশনাল পপ-আপ, সাজেশন ও টিপস। ভালো খবর হলো এই বিজ্ঞাপনগুলো আসলে আপনি নিজেই বন্ধ করতে পারেন, তৃতীয় পক্ষের কোনো সফটওয়্যার ছাড়াই।

স্টার্ট মেনু থেকে ‘প্রমোটেড অ্যাপ’ সরিয়ে ফেলুন

স্টার্ট মেনুতে মাঝে মাঝে এমন কিছু ‘সাজেস্টেড’ অ্যাপ দেখা যায় যা আসলে মাইক্রোসফটের প্রচারণা। উদাহরণস্বরূপ, আপনি যদি গুগল ক্রোম ব্যবহার করেন, উইন্ডোজ থেকে বার্তা আসতে পারে “সুইচ টু এজ”। তবে এটি বন্ধ করতে যায় Settings > Personalization > Start

তারপর Show suggestions occasionally in Start (Windows 10) বা Show recommendations for tips, shortcuts, new apps, and more (Windows 11) অপশনটি বন্ধ করুন।

আর যদি স্টার্ট মেনুর কোনও ‘লাইভ টাইল’ বা অ্যাপ আপনাকে বিরক্ত করে, তাহলে সেটির ওপর রাইট ক্লিক  Uninstall করুন, অথবা Turn Live Tile Off দিয়ে লাইভ আপডেট বন্ধ করে দিন।

লক স্ক্রিনের বিজ্ঞাপন বন্ধ

উইন্ডোজের লক স্ক্রিনেও নানা টিপস ও ফ্যাক্টস ভেসে ওঠে যা আসলে ব্যবহারকারীর চোখে বিজ্ঞাপন ছাড়া আর কিছু নয়।

এটা বন্ধ করতে Settings > Personalization > Lock screen তারপর Windows Spotlight-এর বদলে Picture বা Slideshow নির্বাচন করুন। তাতে আর কোনো অনাকাঙ্ক্ষিত পরামর্শ দেখা যাবে না, শুধু আপনার পছন্দের ছবি থাকবে ব্যাকগ্রাউন্ডে।

নোটিফিকেশন থেকে পপ-আপ বিজ্ঞাপন সরান

উইন্ডোজের সবচেয়ে বিরক্তিকর অংশ হলো টাস্কবারে হঠাৎ উঠে আসা পপ-আপযেখানে আপনাকে Edge ব্যবহার করতে বা Microsoft Rewards-এ যোগ দিতে বলা হয়। Windows 10-এ:

যান  Settings > System > Notifications & actions তারপর সিলেক্ট থাকলে সেগুলো থেকে টিক চিহ্ন তুলে দিন।

Windows 11-এ: যান ৎ Settings > System > Notifications

সেখানে Suggested অপশনটি বন্ধ করুন এবং নিচে Additional settings থেকে একইভাবে Welcome experience ও Tips and suggestions অপশনগুলো নিষ্ক্রিয় করুন।

মনে রাখতে হবে মাইক্রোসফট মাঝে মাঝে নতুন আপডেটের মাধ্যমে আবারও এসব বিজ্ঞাপন চালু করে দেয়। তাই সেটিংসগুলো সময় সময় চেক করে নিশ্চিত হোন যে সব অপশন বন্ধই আছে।

সূত্র: পিসি ম্যাক

অ্যান্ড্রয়েডে অ্যাপ ইনস্টল প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে গুগল
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনছে গুগল। আগামী বছর থেকে গুগলের অনুমোদন ছাড়া কোনো ডেভেলপারের তৈরি অ্যাপ অ্যান্ড্রয়েড ডিভাইসে ইনস্টল করা যাবে না। বিষয়টি নিয়ে প্রযুক্তি মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, গুগল ধীরে ধীরে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মকে আইওএসের মতো সীমাবদ্ধ ব্যবস্থায় রূপান্তর করছে।

তবে গুগল জানাচ্ছে, প্লে স্টোরের বাইরে থেকে অ্যাপ ইনস্টল বা সাইডলোডিং পদ্ধতি পুরোপুরি বন্ধ হচ্ছে না। বরং অ্যাপ ডেভেলপারদের পরিচয় যাচাইয়ের জন্য একটি নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে, যাতে ক্ষতিকর অ্যাপ থেকে ব্যবহারকারীরা আরও সুরক্ষিত থাকেন। গুগলের নতুন উদ্যোগের অংশ হিসেবে চালু হচ্ছে “অ্যান্ড্রয়েড ডেভেলপার ভেরিফায়ার সার্ভিস”। কোনো অ্যাপ ইনস্টল করার সময় সিস্টেম এই সার্ভিসের সঙ্গে যোগাযোগ করবে এবং যাচাই করবে অ্যাপটি অনুমোদিত ডেভেলপারের কিনা। অনুমোদন না থাকলে ইনস্টল প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে।

নতুন নিয়ম অনুযায়ী, সব ডেভেলপারকে গুগলের কাছে নিবন্ধিত হতে হবে। নিবন্ধন না থাকলে সেই ডেভেলপারের অ্যাপ ইনস্টল করার চেষ্টা করলে ব্যবহারকারীর সামনে সতর্কবার্তা দেখা যাবে। জনপ্রিয় অ্যাপগুলোর তথ্য স্থানীয়ভাবে সংরক্ষিত থাকবে, যাতে ইন্টারনেট ছাড়াই সেগুলো ইনস্টল করা যায়। তবে কম পরিচিত বা নতুন অ্যাপ ইনস্টল করতে ব্যবহারকারীদের অনলাইনে থাকতে হবে।

গুগল জানিয়েছে, নিরাপত্তা জোরদার করতে চলতি বছরের আগস্টেই ‘ডেভেলপার ভেরিফিকেশন প্রোগ্রাম’ চালুর ঘোষণা দেওয়া হয়। এটি ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এবং ২০২৭ সালের মধ্যে সব সার্টিফায়েড অ্যান্ড্রয়েড ডিভাইসে প্রয়োগ করা হবে।

সূত্র : অ্যান্ড্রয়েড অথরিটি

অ্যান্ড্রয়েডে অ্যাপ ইনস্টল প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে গুগল
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনছে গুগল। আগামী বছর থেকে গুগলের অনুমোদন ছাড়া কোনো ডেভেলপারের তৈরি অ্যাপ অ্যান্ড্রয়েড ডিভাইসে ইনস্টল করা যাবে না। বিষয়টি নিয়ে প্রযুক্তি মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, গুগল ধীরে ধীরে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মকে আইওএসের মতো সীমাবদ্ধ ব্যবস্থায় রূপান্তর করছে।

তবে গুগল জানাচ্ছে, প্লে স্টোরের বাইরে থেকে অ্যাপ ইনস্টল বা সাইডলোডিং পদ্ধতি পুরোপুরি বন্ধ হচ্ছে না। বরং অ্যাপ ডেভেলপারদের পরিচয় যাচাইয়ের জন্য একটি নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে, যাতে ক্ষতিকর অ্যাপ থেকে ব্যবহারকারীরা আরও সুরক্ষিত থাকেন। গুগলের নতুন উদ্যোগের অংশ হিসেবে চালু হচ্ছে “অ্যান্ড্রয়েড ডেভেলপার ভেরিফায়ার সার্ভিস”। কোনো অ্যাপ ইনস্টল করার সময় সিস্টেম এই সার্ভিসের সঙ্গে যোগাযোগ করবে এবং যাচাই করবে অ্যাপটি অনুমোদিত ডেভেলপারের কিনা। অনুমোদন না থাকলে ইনস্টল প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে।

নতুন নিয়ম অনুযায়ী, সব ডেভেলপারকে গুগলের কাছে নিবন্ধিত হতে হবে। নিবন্ধন না থাকলে সেই ডেভেলপারের অ্যাপ ইনস্টল করার চেষ্টা করলে ব্যবহারকারীর সামনে সতর্কবার্তা দেখা যাবে। জনপ্রিয় অ্যাপগুলোর তথ্য স্থানীয়ভাবে সংরক্ষিত থাকবে, যাতে ইন্টারনেট ছাড়াই সেগুলো ইনস্টল করা যায়। তবে কম পরিচিত বা নতুন অ্যাপ ইনস্টল করতে ব্যবহারকারীদের অনলাইনে থাকতে হবে।

গুগল জানিয়েছে, নিরাপত্তা জোরদার করতে চলতি বছরের আগস্টেই ‘ডেভেলপার ভেরিফিকেশন প্রোগ্রাম’ চালুর ঘোষণা দেওয়া হয়। এটি ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এবং ২০২৭ সালের মধ্যে সব সার্টিফায়েড অ্যান্ড্রয়েড ডিভাইসে প্রয়োগ করা হবে।

সূত্র : অ্যান্ড্রয়েড অথরিটি

এআই চশমা আনল মেটা, ক্যামেরা-ডিসপ্লে কি নেই তাতে!
মির্জাপুর (টাঙ্গাইল) : নির্বাচনে পিআর পদ্ধতির দাবি যে কেউ করতেই পারে। কিন্তু এটি আদায় করতে গেলে তাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে রণদা প্রসাদ সাহার বাড়ির পূজা মণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এ সময় তিনি সাংবাদিকদের জানান, দেশের মানুষ একটি নির্বাচিত সরকার দেখতে মুখিয়ে আছে। জনগণের কাছে যে সরকারের দায়বদ্ধতা থাকবে, জবাবদিহিতা থাকবে।

বিএনপি আগামী নির্বাচনে সরকার গঠন করলে পরবর্তী ১৮ মাসে দেশ ও দেশের বাইরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে এবং কিভাবে তা বাস্তবায়ন হবে তাও নির্ধারণ করে রাখা হয়েছে।

এর আগে আমির খসরু মাহমুদ কুমুদিনী প্রাঙ্গণে পৌছলে তাকে স্বাগত জানান কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল ও কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় এবং কুমুদিনী কর্তৃপক্ষের অন্যান্যরা।

এ সময় উপস্থিত আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ সোহরাব, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এসএম মহসীনসহ দলের অন্য নেতারা।

মেটার রোবট দেখতে হবে মানুষের মতো
এআই, মিক্সড রিয়েলিটি ও অগমেন্টেড রিয়েলিটি প্রকল্পগুলোকে আরও সমৃদ্ধ করার জন্য রোবট তৈরির করবে মেটা। রোবটটি দেখতে মানবাকৃতি বা হিউম্যানয়েড হবে বলে জানা গেছে। এরই মধ্যে রোবটের যন্ত্রাংশ ও সফটওয়্যার তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সফটওয়্যার উন্নয়নের জন্য একটি দলও গঠন করেছে প্রতিষ্ঠানটি।

মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘মেটা নিজস্ব প্রয়োজনে রোবট তৈরির উদ্যোগ নিচ্ছে না, তারা মূলত বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, সেন্সর ও সফটওয়্যার তৈরি করবে। তবে মেটা ব্র্যান্ডের কোনো রোবট বাজারে আসবে না।’’

মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যান্ড্রু বোসওয়ার্থ এক অভ্যন্তরীণ নথিতে জানিয়েছেন, ‘‘রিয়েলিটি ল্যাবস ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতগুলোতে প্রযুক্তিগত যে অগ্রগতি হয়েছে, তা রোবোটিকস উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এই খাতে বিনিয়োগ তাদের এআই, মিক্সড রিয়েলিটি ও অগমেন্টেড রিয়েলিটি প্রকল্পগুলোকে আরও সমৃদ্ধ করবে।

মেটার নতুন রোবোটিকস দলের নেতৃত্ব দেবেন মার্ক হুইটেন। হুইটেন এর আগে জেনারেল মোটরসের স্বয়ংক্রিয় ট্যাক্সি প্রকল্প ক্রুজ–এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছিলেন। এ ছাড়া তিনি মাইক্রোসফট, সোনোস, ইউনিটি ও অ্যামাজনের মতো প্রযুক্তিপ্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

সূত্র: দা ভার্জ

মেটা মালিকানাধীন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ব্যবহারকারীদের জন্য
মেটা মালিকানাধীন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে নতুন চমক। সম্প্রতি ফেসবুক ঘোষণা করেছে তাদের এআই–চালিত ডেটিং অ্যাসিস্ট্যান্ট ও মিট কিউট নামের দুটি নতুন ফিচারের বিষয়ে। মেটার দাবি, এই সংযোজন ব্যবহারকারীদের জন্য ডেটিংয়ের অভিজ্ঞতাকে আরও সহজ ও আকর্ষণীয় করে তুলবে।

ফেসবুক জানিয়েছে, নতুন এই চ্যাটবট ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী আরও উপযুক্ত ম্যাচ খুঁজে দিতে সাহায্য করবে। পাশাপাশি এটি প্রোফাইলের মানোন্নয়ন বা পরিমার্জন করার দিকনির্দেশনাও দেবে। যুক্তরাষ্ট্র ও কানাডায় ১৮ থেকে ২৯ বছরের শত-শত তরুণ-তরুণী প্রতি মাসে ফেসবুক ডেটিং প্রোফাইল তৈরি করছেন এবং গত এক বছরে তরুণদের ম্যাচ হওয়ার হার ১০ শতাংশ বেড়েছে। মেটা বিষয়টি নিয়ে অফিসিয়াল পোস্টে জানিয়েছে,  আমরা চাই, আপনারা যেন অবিরাম সোয়াইপিং বা পেইড ফিচার কিনে না নিয়েও পছন্দের মানুষের সঙ্গে সহজে পরিচিত হতে পারেন।

ফেসবুক ডেটিং হচ্ছে ফেসবুক অ্যাপের মধ্যেই থাকা একটি ফ্রি সার্ভিস, যেখানে অভিন্ন আগ্রহের মানুষদের সঙ্গে আলাপ ও পরিচিত হওয়ার সুযোগ মেলে। নতুন ডেটিং অ্যাসিস্ট্যান্ট থাকবে ‘মেটাম্যাচেস’ ট্যাবে। এই ফিচার প্রথমে যুক্তরাষ্ট্র ও কানাডায় চালু হবে পরে অন্যান্য দেশে আসবে।

অন্যদিকে, ডেটিংয়ের ক্লান্তিকর সোয়াইপিং প্রক্রিয়ায় যারা বিরক্ত, তাদের জন্যই তৈরি ‘মিট কিউট’। অ্যালগরিদমের মাধ্যমে এটি সপ্তাহে একবার ব্যবহারকারীকে একটি ম্যাচের সঙ্গে যুক্ত করবে। চাইলে ব্যবহারকারী সেই ম্যাচের সঙ্গে সরাসরি চ্যাট শুরু করতে পারবেন অথবা আনম্যাচ করে এড়িয়ে যেতে পারবেন। ফেসবুক জানিয়েছে, ভবিষ্যতে ম্যাচ দেয়ার সময়সীমা বাড়ানোর কথাও ভাবা হচ্ছে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

২ টেরাবাইট স্টোরেজের আইফোন ১৭ প্রো ম্যাক্স, দাম কত?
প্রথমবারের মতো ২ টেরাবাইট স্টোরেজের আইফোন ১৭ প্রো ম্যাক্স নিয়ে এসেছে অ্যাপল। শুল্কের কারণে যার দামও ছাড়িয়েছে আগের সব রেকর্ড। নতুন এই ফোনের জন্য গুণতে হবে ২ হাজার ডলার। শুধু তাই নয়, প্রতিযোগী স্যামসাংকে টেক্কা দিতে আগামী বছর আইফোনের ফোল্ডেবল মডেলও নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

২০১৭ সালে আইফোন এক্সের মাধ্যমে, প্রথমবারের মতো হাজার ডলারের ফোন বাজারে আনে অ্যাপল। নতুন প্রযুক্তি, নিরাপত্তা আর নান্দনিকতার অনন্য মিশেলে যা গ্রাহকদের কাছেও হয়ে ওঠে জনপ্রিয়। এরপরের ৭ বছর ফোনের মান, নকশা আর ফিচার উন্নত হলেও, দামের হেরফের হয়নি খুব একটা। তবে, এ বছর শুল্ক ইস্যুতে মডেল অনুযায়ী কিছুটা বাড়তি ব্যয় করতে হচ্ছে গ্রাহকদের।

তবে এবার সব রেকর্ড ছাপিয়ে, প্রথম ২ টেরাবাইট স্টোরেজের আইফোন ১৭ প্রো ম্যাক্স নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। যার দাম চলে গেছে এক রকম ধরা-ছোঁয়ার বাইরে; ২ হাজার ডলার।

আইফোনের উপাদানগুলো সংগ্রহ করা হয় বিভিন্ন দেশ থেকে। উৎপাদন কার্যক্রমও চলে চীন, ভারত, ভিয়েতনামসহ বেশ কয়েকটি দেশে। চীন এবং ভারতের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চহারের শুল্কারোপ, আগেই শঙ্কা বাড়িয়েছিল আইফোনের দাম নিয়ে। চলতি মাসে আইফোন ১৭ সিরিজের ফোনগুলো বাজারে আসার আগেই উৎপাদন খরচ বৃদ্ধি পেয়ে, বিশ্লেষকরা দাম বাড়ার পূর্বাভাস দিয়েছিলেন।

২ হাজার ডলার দামের ২ টেরাবাইট স্টোরেজের আইফোন ১৭ প্রো ম্যাক্সের পাশাপাশি আগামী বছর আইফোনের ফোল্ডেবল মডেল নিয়ে আসছে অ্যাপল। বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্যামসাং এবং গুগলের ফোল্ডেবল ফোন ২৪শ ডলারের বেশিতে বিক্রি হয়। সেখানে আইফোনের ফোল্ডেবল মডেল আরও বেশি দাম এ বাজারে আসার সম্ভাবনাই বেশি।

তবে ক্রেতারা ২ হাজার ডলারের আইফোন গ্রহণ করবে, সে বিষয়ে নিশ্চিত না হলে এ পথে পা বাড়াতো না অ্যাপল।

দূরে সরে যাচ্ছে চাঁদ, ‘বিপদে’ পড়ছে পৃথিবী?
বিজ্ঞানীরা মহাকাশযান এবং নভোচারীদের দ্বারা স্থাপন করা আয়না থেকে লেজার ছুড়ে চাঁদের দূরত্ব পরিমাপ করেন। চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব প্রায় ৩ লাখ ৮৪ হাজার কিলোমিটার। প্রতিবছর একটু একটু করে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে চাঁদ। গবেষণায় দেখা গেছে, চাঁদ প্রতিবছর প্রায় ৩ দশমিক ৮ সেন্টিমিটার হারে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। তবে এটি হঠাৎই হওয়া কোনো পরিবর্তন নয়। একটি ধীরগতির প্রক্রিয়া রয়েছে এই দূরে সরে যাওয়ার পেছনে, যা কোটি কোটি বছর ধরে চলছে। যার অর্থ হচ্ছে পৃথিবী আর চাঁদের এই দূরত্ব স্থির নয়।

ধারণা করা হচ্ছে, অদূর ভবিষ্যতে চাঁদ পৃথিবী থেকে অনেকটাই দূরে সরে যাবে। তখন পৃথিবীর কী হবে? হয়তো পৃথিবীতে প্রাণ ধারণই কঠিন হয়ে পড়বে তখন। কারণ পৃথিবীতে প্রাণ ধারণের জন্য যতগুলো বিষয় কাজ করে, চাঁদের অবস্থান এর মধ্যে অন্যতম।

যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানী স্টিফেন ডিকারবি জানান, জোয়ার-ভাটার শক্তি ও কৌণিক ভরবেগের কারণে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে চাঁদ। সূর্য ও চাঁদের মহাকর্ষীয় টানের কারণে পৃথিবীতে জোয়ার-ভাটার সৃষ্টি হয়। চাঁদের আকর্ষণশক্তির কারণে পৃথিবীর যে অংশ চাঁদের দিকে থাকে সেখানে সমুদ্রের পানি ফুলে ওঠে। বিপরীত দিকেও একই রকম জোয়ার সৃষ্টি হয়। এতে পৃথিবীর দুই পাশে দুটি জোয়ারের স্ফীতি তৈরি হয়। পৃথিবী তার নিজ অক্ষের ওপর প্রতি ২৪ ঘণ্টায় একবার ঘোরে। ফলে এই জোয়ারের স্ফীতি চাঁদের আকর্ষণের চেয়ে সামান্য এগিয়ে থাকে। পৃথিবীর ঘূর্ণন গতির কারণে এই স্ফীতি চাঁদকে সামনের দিকে ঠেলে দেয়। ফলে চাঁদ অতিরিক্ত শক্তির মাধ্যমে তার কক্ষপথকে সামান্য প্রসারিত করছে।

জোয়ারের স্ফীতি যখন চাঁদকে টেনে সামনে নিয়ে যায়, তখন চাঁদ পাল্টা টানে পৃথিবীর ঘূর্ণন গতির ওপর বিশেষ ধরনের ব্রেক তৈরি করে। এর ফলে পৃথিবীর ঘূর্ণনগতি ধীরে ধীরে কমে আসছে। এতে দিনের দৈর্ঘ্য প্রতি শতাব্দীতে প্রায় ২ দশমিক ৩ মিলিসেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে।

এই পুরো প্রক্রিয়া পদার্থবিজ্ঞানের কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতির ওপর নির্ভরশীল। এই নীতি অনুসারে, কোনো আবদ্ধ সিস্টেমের মোট কৌণিক ভরবেগ স্থির থাকে। যখন পৃথিবীর ঘূর্ণনগতির কৌণিক ভরবেগ কমে যায়, তখন চাঁদের কক্ষপথের কৌণিক ভরবেগ বেড়ে যায়। আর কক্ষপথের কৌণিক ভরবেগ বাড়লে চাঁদ পৃথিবী থেকে দূরে সরে যায়।

বিজ্ঞানীদের তথ্যমতে, চাঁদ যে গতিতে দূরে সরে যাচ্ছে, তা নিয়ে আপাতত বিপদের কোনো আশঙ্কা নেই। তবে কোটি কোটি বছর পর এর ফলে পৃথিবীতে দিনের দৈর্ঘ্য উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। তখন জোয়ার-ভাটার তীব্রতাও কম হবে। এই বৈজ্ঞানিক প্রক্রিয়া কেবল চাঁদ বা পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ নয়, মহাবিশ্বের অন্যান্য গ্রহ ও তাদের উপগ্রহের মধ্যে এমন প্রবণতা দেখা যায়।

বিজ্ঞানীরা চাঁদের পৃষ্ঠে বিশেষ প্রতিফলক বসিয়ে রেখেছেন। লেজার রশ্মি পাঠিয়ে তারা চাঁদের সঠিক দূরত্ব পরিমাপ করেন। ১৯৬৯ সালে অ্যাপোলো ১১ মিশনে এই প্রতিফলক স্থাপন করা হয়। সেই পরিমাপ থেকেই জানা যায়, চাঁদ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। বিজ্ঞানীদের তথ্যমতে, চাঁদ যে গতিতে দূরে সরে যাচ্ছে, তা নিয়ে আপাতত বিপদের কোনো আশঙ্কা নেই। তবে চাঁদের ক্রমশই দূরে সরে যাওয়ার এ প্রক্রিয়া ভবিষ্যতে পৃথিবীর ওপর কোনো প্রভাব ফেলবে কিনা তা নিয়ে গবেষণা চলছে।

সূত্র: এনডিটিভি

ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর
বাংলা ভাষায় ভিডিও বানিয়ে তা যদি সারা বিশ্বের মানুষ তাদের নিজস্ব ভাষায় উপভোগ করতে পারে ঠিক এমনই যুগান্তকারী সুবিধা নিয়ে এলো ইউটিউব।

ইউটিউব ঘোষণা করেছে নতুন মাল্টি-ল্যাঙ্গুয়েজ ডাবিং ফিচার, যা চালিত হচ্ছে গুগলের উন্নত এআই মডেল Gemini দ্বারা।

কী থাকছে এই সুবিধায়?

.ভিডিও স্বয়ংক্রিয়ভাবে অন্য ভাষায় ডাব হবে

.শুধু ভাষা নয়, বজায় থাকবে ভয়েসের টোন ও আবেগ

.থাম্বনেলও ভাষাভেদে বদলানোর সুযোগ (পরীক্ষামূলকভাবে চালু)

.কেন এটি নির্মাতাদের জন্য সুখবর?

.আলাদা ভাষার চ্যানেল খোলার ঝামেলা নেই

.এক ভিডিও দিয়েই বিশ্বজুড়ে দর্শক টানা সম্ভব

.বিদেশি দর্শকদের জন্য আরও প্রাসঙ্গিক ও আকর্ষণীয় উপস্থাপনা

.ইতিমধ্যেই বাড়ছে দর্শকসংখ্যা

এই ফিচার ব্যবহার করা নির্মাতাদের ভিডিওতে দর্শকসংখ্যা বেড়েছে ২০-২৫% পর্যন্ত।

জনপ্রিয় ইউটিউবার Mark Rober তার প্রতিটি ভিডিও এখন ৩০টিরও বেশি ভাষায় অডিওসহ প্রকাশ করছেন। ফলে দক্ষিণ কোরিয়া থেকে শুরু করে ব্রাজিল পর্যন্ত— বিশ্বের নানা প্রান্তের দর্শক তার ভিডিও উপভোগ করছেন।

কাদের জন্য উপযোগী?

.নতুন ইউটিউবার, যারা দ্রুত অডিয়েন্স বাড়াতে চান

.যারা একাধিক ভাষায় ভিডিও বানাতে পারছেন না

.যারা আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছাতে চান

.ভাষার দেয়াল ভাঙার পথে ইউটিউব।

বিশ্লেষকদের মতে, এআই-চালিত এই ডাবিং কনটেন্ট লোকালাইজেশনকে আরও সহজ করেছে। এখন ছোট-বড় সব ধরনের ক্রিয়েটরই বাংলায় ভিডিও বানিয়ে বৈশ্বিক দর্শককে টানতে পারবেন।

আপনার কনটেন্ট এখন আর শুধু স্থানীয় নয়, বরং বৈশ্বিক। বাংলায় ভিডিও বানালেও দেখতে পারবে সারা দুনিয়া।

ফেসবুকে ফিরল পুরোনো ‘পোক’ ফিচার, যুক্ত হলো নতুন সুবিধা
এক সময় ফেসবুকের অন্যতম জনপ্রিয় ফিচার ছিল ‘পোক’। সময়ের সঙ্গে সঙ্গে এটি প্রায় হারিয়ে গেলেও আবারও নতুন করে জায়গা করে নিচ্ছে তরুণ ব্যবহারকারীদের কাছে।

ব্যবহারকারীদের আগ্রহ বাড়তে থাকায় এবার মেটা পোক ফিচারটিকে আরও গুরুত্ব দিয়ে সামনে আনছে।

এখন থেকে ফেসবুক প্রোফাইলেই থাকবে আলাদা ‘পোক বাটন’, যার মাধ্যমে সরাসরি বন্ধুকে পোক করা যাবে। পোক পাওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনের মাধ্যমে তা জানানো হবে। এছাড়া ব্যবহারকারীরা চাইলে facebook.com/pokes ক্লিক করে কাকে পোক করছে এবং মোট কতবার পোক হয়েছে, তার হিসাবও দেখতে পারবেন। প্রতিবার পোক করার সঙ্গে সঙ্গে যুক্ত হবে ‘পোক কাউন্ট’, যা বন্ধুদের সঙ্গে ভার্চুয়াল যোগাযোগের গভীরতা বোঝানোর চেষ্টা করবে। চাইলে ব্যবহারকারী কোনো পোক এড়িয়ে যাওয়ারও সুযোগ পাবেন।

এই নতুন ফিচার বিশেষভাবে তরুণ প্রজন্মকে মাথায় রেখে তৈরি করা হয়েছে। কারণ, তারা স্ন্যাপচ্যাট ও টিকটকের মতো অ্যাপে গ্যামিফিকেশন ফিচারের সঙ্গে অভ্যস্ত। যেমন স্ন্যাপচ্যাটে প্রতিদিন যোগাযোগ ধরে রাখলে ‘স্ট্রাইকস’ জমে তেমনি ফেসবুকের পোক কাউন্টও ব্যবহারকারীদের নিয়মিত সক্রিয় রাখার একটি কৌশল।

মার্চ ২০২৪-এ ফেসবুক প্রথমবারের মতো পোক পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেয়। তখন বন্ধুর নাম সার্চ করার পর সরাসরি পোক দেওয়ার সুবিধা চালু করা হয়। মেটার দাবি, সে সময় মাত্র এক মাসে পোক ব্যবহার বেড়ে যায় ১৩ গুণ।

তবে পোক আসলে কেন ব্যবহার করা হয়, সে বিষয়ে ফেসবুক কখনো নির্দিষ্ট কিছু বলেনি। কারও মনোযোগ আকর্ষণ, বন্ধুকে মজা দেওয়া কিংবা কখনো বিরক্ত করার জন্যও এই ফিচার ব্যবহৃত হয়ে আসছে।

বিশ্লেষকদের মতে, তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব গভীরভাবে জড়িত। গবেষক জন হেইডট এবং এনওয়াইইউ স্টার্নের জ্যাক রাউশের প্রতিবেদনে উঠে এসেছে, স্ন্যাপচ্যাট নিজেও জানত ‘স্ট্রাইকস’-এর আসক্তিমূলক বৈশিষ্ট্যের কথা।

যদিও ফেসবুক এখনো মেটার সবচেয়ে বড় আয়ের উৎস, তবে নতুন প্রজন্মকে ধরে রাখতে তাদের সংগ্রাম দীর্ঘদিনের। কলেজভিত্তিক ‘ফেসবুক ক্যাম্পাস’ ফিচার চালু করেও ২০২২ সালে সেটি বন্ধ হয়ে যায়। ফলে নতুনভাবে জেনারেশন জেড প্রজন্মকে আকৃষ্ট করতে ফেসবুক নানা পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে।

সূত্র: টেকক্রাঞ্চ