জীবনশৈলী – skynews24.net

দাম্পত্য সম্পর্কে ‘অদৃশ্য দূরত্ব’ তৈরি হলে করণীয়!
দাম্পত্য সম্পর্কে একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল না থাকলে একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়। আচরণে প্রাণ থাকা প্রয়োজন, এজন্য প্রয়োজন ভালোবাসা আর শুদ্ধাবোধ। বিশেষজ্ঞরা বলেন, ‘‘সঙ্গীকে হঠাৎ করে সঙ্গীকে জড়িয়ে ধরা, ধন্যবাদ জানানো বা একসঙ্গে আনন্দ করা—এই ছোট ছোট অভ্যাসগুলো আন্তরিকভাবে করলে সম্পর্ক প্রাণবন্ত এবং শক্তিশালী হয়।’’

সম্পর্কে ‘অদৃশ্য দূরত্ব’ তৈরি হরে যা যা করতে পারেন

সঙ্গী অসুস্থ হলে শুশ্রূষা করা, সারাদিনের কাজের ফাঁকে খোঁজ নেওয়া, সঙ্গীর পছন্দের কাজে আগ্রহ দেখানো দাম্পত্য জীবনকে অনেক মজবুত ও সাবলীল করে। রোজ সঙ্গীর সুস্থতা সম্পর্কে জিজ্ঞাসা করুন। যেমন, ‘আজ তোমার দিনটা কেমন কাটল? —এই ধরনের ছোট জিনিস দু’জনকে আরও কাছাকাছি নিয়ে আসে।

মনোযোগ সহকারে শুনুন

কথা বলা যতটা গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শোনাও ততটাই জরুরি। যখন দু’জন মানুষ সত্যিই একে অপরের কথা শোনে এবং মাঝে মাঝে চিন্তাশীল প্রশ্ন জিজ্ঞাসা করে, তখন সম্পর্ক আরও গভীর হয়।

কৃতজ্ঞতা প্রকাশ

একটি ছোট ‘ধন্যবাদ’ আপনার সঙ্গীর কাছে অনেক অর্থ বহন করে। সঙ্গী যদি দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজেও আপনাকে সাহায্য করে, তাহলে তাকে ধন্যবাদ জানানো উচিত। এটি ভালোবাসা এবং শ্রদ্ধা উভয়ই বৃদ্ধি করে।

ছোট ছোট ভালোবাসার অঙ্গভঙ্গি

একটি সম্পর্ক কেবল প্রেমের বিষয় নয়। হাত ধরা, আলিঙ্গন করা, এমনকি হালকা স্পর্শও সম্পর্ককে শক্তিশালী করে এবং ভালোবাসা প্রকাশের এটি সহজ উপায়।

একসঙ্গে কাজ করা

যদি কোনো দম্পতি সত্যিই একে অপরকে ভালোবাসে এবং সম্মান করে, তাহলে তারা গৃহস্থালির কাজের দায়িত্ব ভাগ করে নেয়। এটি বোঝা কমায় এবং পার্টনারশিপের অনুভূতিকে শক্তিশালী করে।

ছোট ছোট আনন্দ দিন

বড় জিনিস সারপ্রাইজ দেওয়ার প্রয়োজন হয় না সব সময়। কখনও কখনও একটি সুন্দর হাতে লেখা চিঠি বা ছোট একটি চকলেট দিয়ে চমক দিলেও সঙ্গীর দিনটা সুন্দর হয়ে উঠতে পারে।

একসঙ্গে কাটানো সময়

ফোন বা স্ক্রিন থেকে দূরে একসঙ্গে সময় কাটানো, যেমন হাঁটাহাঁটি করা বা একসঙ্গে বই পড়া, রান্না করা, সম্পর্ককে শক্তিশালী করে। আর একে অপরের সঙ্গে রসিকতা ভাগাভাগি করা বা হালকা আড্ডা দেওয়া সম্পর্কের মধ্যে মজা আনে এবং আরও গভীর বন্ধন তৈরি করে।

সঙ্গী ‘মাইক্রো-চিটিং’ করছে না তো?
আমাদের যোগাযোগের অন্যতম মাধ্যম হলো সামাজিক যোগাযোগ মাধ্যম। এই মাধ্যমে প্রিয়জনদের সঙ্গে যেমন নিয়মিত যোগাযোগ রক্ষা করা যায় আবার প্রিয়জনকে ঠকাতেও এই মাধ্যমই ব্যবহার করছেন অনেকে। দাম্পত্য সম্পর্কে থাকার পরেও কাউকে ইঙ্গিতপূর্ণ মেসেজ দেওয়া বা কারও সঙ্গে ইঙ্গিতপূর্ণ আচরণ করাকে মাইক্রো চিটিং বলে। মোট কথা , শারীরিক ও মানসিক ভাবে কারও সঙ্গে জড়িয়ে না পড়েও  ক্রমাগত কারও সঙ্গে ফ্লার্ট করা বা ইঙ্গিতপূর্ণ কথা বলা হলো ‘মাইক্রো-চিটিং’।

যদিও বেশিরভাগ সম্পর্কেই এই ধরনের ছোট ছোট আচরণকে এড়িয়ে যাওয়া হয়। এই ধরনের বিষয়গুলোকে  গুরুত্বপূর্ণও মনে করেন না। যতক্ষণ না সম্পর্ক তিক্ত হয়ে উঠছে, কিংবা শারীরিক ও মানসিকভাবে অন্য মানুষের সঙ্গে জড়িয়ে পড়ছে, ততদিন পর্যন্ত এই বিষয়গুলো এড়িয়ে যান। কিন্তু এই ‘মাইক্রো-চিটিং’ মোটেও এড়িয়ে যাওয়ার বিষয় নয়।

ব্যস্ত দম্পতিদের কাছে জনপ্রিয়তা পাচ্ছে ‘মাইক্রো-ডেটিং’

সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, ‘‘ওপেন রিলেশনশিপে থাকলে ‘মাইক্রো-চিটিং’ খুব সাধারণ। কিন্তু আপনি যদি ওপেন রিলেশনশিপে না থাকেন কিংবা ক্যাজুয়াল ডেটিং না করেন, সে ক্ষেত্রে ‘মাইক্রো-চিটিং’ গ্রহণযোগ্য নয়। ’’

সঙ্গী যদি কারও সঙ্গে ফ্লার্ট করেন আর আপনাকে মিথ্যে কথা বলেন, কোনও বিষয় যদি আপনার থেকে লুকিয়ে রাখেন, সে ক্ষেত্রেও সঙ্গী আপনাকে ঠকাচ্ছেন। আর এই ছোট ছোট বিষয়গুলো এড়িয়ে গেলে ভবিষ্যতে সমস্যার মুখে পড়তে পারেন।

কলার খোসা কী চোখের নিচের কালো দাগ দূর করতে পারে?
ডার্ক সার্কেল বা চোখের নিচের কালো দাগ দূর করার জন্য বহুকাল ধরেই কলার খোসা ব্যবহার করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, আসলেই কি কলার খোসা চোখের নিচের কালো দাগ দূর করতে পারে? এই প্রশ্নের বাস্তবসম্মত উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকার লাইফস্টাইল বিষয়ক সাংবাদিক অনিতা ভগবানদাস।

অনিতা যেভাবে পরীক্ষাটি করেছেন

প্রথমে কলার খোসা ছাড়িয়ে নিয়ে চামচ দিয়ে খোসার আঁশগুলো বের করে নেন। এরপর অ্যালোভেরা জেলের সঙ্গ মিশিয়ে মিশ্রণটি চোখের নিচে মেখে ১০ মিনিট অপেক্ষা করেন।

এভাবে কলার খোসা ও অ্যালোভেরা ব্যবহার করে অনিতা দেখেন যে,  চোখের নিচের কালো দাগে কোনো পরিবর্তন আসেনি।

দ্বিতীয় পদ্ধতি: প্রথম পদ্ধতিতে ভালো ফলাফল না পেয়ে অনিতা আরেকটি পদ্ধতি প্রয়োগ করেন। তিনি কলার খোসা টুকরা টুকরা করে কেটে সরাসরি চোখের নিচে কালো দাগের ওপর লাগান। অনিতা দেখেন যে, চোখের নিচের কালো দাগ দূর হয়নি, বরং  কলার খোসার তন্তু চোখের পাতায় আটকে গেছে।

অনিতার মতামত হচ্ছে, চোখের নিচের ডার্ক সার্কেল দূর করার বাস্তবসম্মত ও কার্যকর পদ্ধতি হচ্ছে রেটিনলসমৃদ্ধ আই ক্রিম ও একটি কনসিলার ব্যবহার করা।

যে ৫ কারণে সারাক্ষণ ক্লান্ত লাগে
সকাল থেকেই শরীর ভার লাগছে? কাজ করতে ইচ্ছে করছে না, অথচ তেমন ভারী কিছু করাও হয়নি—এমনটা কি আপনার সঙ্গেও হয়?

আজকের ব্যস্ত জীবনযাপনে ক্লান্তি একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে যদি প্রতিদিন, সারাদিন ক্লান্ত বোধ করেন—তাহলে সেটা উপেক্ষা করার মতো কিছু নয়। কারণ এর পেছনে থাকতে পারে এক বা একাধিক শারীরিক বা মানসিক কারণ।

বিশেষজ্ঞরা বলছেন, এমন কিছু দৈনন্দিন অভ্যাস আছে যা অজান্তেই আমাদের শরীর থেকে এনার্জি চুরি করে নেয়। চলুন, জেনে নিই সেই সাধারণ ৫টি কারণ, যেগুলোর জন্য সারাদিন ক্লান্তি লেগে থাকতে পারে।

১. অনিয়মিত খাওয়া-দাওয়া

অনেকেই সকালে না খেয়ে অফিসে চলে যান, বা দুপুরে শুধু কিছু হালকা নাশতা সেরে ফেলেন। আবার কেউ কেউ খাওয়ার নির্দিষ্ট সময় না মেনে যেটা যখন মনে হয়, তখন খেয়ে নেন।

এভাবে চললে শরীর সময়মতো প্রয়োজনীয় পুষ্টি পায় না। ফলে এনার্জি কমে যায়, ক্লান্তি চেপে বসে।

সমাধান: নিয়ম করে দিনে ৩ বেলা প্রধান খাবার এবং ২ বেলা হালকা নাশতা খাওয়ার অভ্যাস করুন।

২. মানসিক চাপ বা স্ট্রেস

চিন্তা, দুশ্চিন্তা, অফিসের টেনশন, পারিবারিক সমস্যা—এসব মানসিক চাপ শুধু মনের ওপর নয়, শরীরের ওপরও প্রভাব ফেলে। মাংসপেশি টান টান লাগে, মাথা ধরে থাকে, পেট খারাপ হয়—সব মিলিয়ে আপনি সারাক্ষণ ক্লান্ত বোধ করেন।

সমাধান: প্রতিদিন অন্তত কিছুটা সময় নিজের জন্য রাখুন—মেডিটেশন, হালকা ব্যায়াম বা পছন্দের কাজ করুন।

৩. পর্যাপ্ত ঘুম না হওয়া

স্মার্টফোন, টিভি, ল্যাপটপ—সব মিলিয়ে রাতের ঘুম আগেই কমে গেছে। ঘুম কম হলে শুধু ক্লান্তি নয়, বিরক্তি, মন খারাপ এমনকি ভুলে যাওয়ার প্রবণতাও বাড়ে।

সমাধান: প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা নিরবচ্ছিন্ন ঘুমের চেষ্টা করুন। ঘুমাতে যাওয়ার ৩০ মিনিট আগে স্ক্রিন টাইম বন্ধ রাখুন।

৪. ওজন বেশি থাকা (স্থূলতা)

যাদের ওজন বেশি, তাদের শরীরকে প্রতিদিন বেশি কষ্ট করতে হয়। সাধারণ কাজেও অনেক এনার্জি খরচ হয়। ফলে এমনিতেই ক্লান্ত লাগে।

সমাধান: সুষম খাদ্য ও হালকা এক্সারসাইজ দিয়ে ধীরে ধীরে ওজন কমানোর চেষ্টা করুন।

৫. ডায়াবেটিস (রক্তে শর্করার ভারসাম্যহীনতা)

ডায়াবেটিসের অন্যতম লক্ষণ হলো নিয়মিত ক্লান্তি। রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক না থাকলে শরীরের কোষগুলো ঠিকভাবে এনার্জি ব্যবহার করতে পারে না। ফলে অল্পতেই ক্লান্ত লাগতে থাকে।

সমাধান: যদি ক্লান্তির সঙ্গে সঙ্গে ওজন কমা, ঘন ঘন প্রস্রাব বা বেশি পানি তেষ্টা লাগে—তাহলে ডায়াবেটিস পরীক্ষা করান।

ক্লান্তি কখনো সাধারণ বিষয়, আবার কখনো গুরুতর কোনো সমস্যার লক্ষণ। তাই অবহেলা না করে নিজের দৈনন্দিন জীবনযাত্রা, ঘুম, খাদ্যাভ্যাসের দিকে নজর দিন।

জীবন তো একটাই—চালাতে হবে ঠিকঠাকভাবে, নয় তো শরীর-মন দুটোই হাল ছেড়ে দেবে।

স্ত্রীর মুড সুইংয়ের কারণ ও প্রতিকার
‘মুড সুইং’ শব্দটির সঙ্গে মোটামুটি সবাই পরিচিত। এটি এমন একটি অবস্থা যেখানে কারও আবেগ বা মানসিক অবস্থা খুব দ্রুত পরিবর্তিত হয়। একজন মানুষ স্বাভাবিক অবস্থায় থাকলেও হঠাৎ তিনি হতাশা, রাগ, বা অতিরিক্ত আনন্দে ভুগতে পারেন। মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে স্ত্রীদের জন্য এটি আরও সাধারণ, কারণ হরমোন পরিবর্তন ও জীবনযাপনের বিভিন্ন পরিস্থিতি মুড সুইংয়ের প্রধান কারণ হতে পারে।

স্ত্রীদের মুড সুইং খুবই সাধারণ একটি সমস্যা। বিভিন্ন কারণের জন্য তাদের মধ্যে মুড সুইং দেখা দিতে পারে, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় বিরূপ প্রভাব ফেলে। এটি বিভিন্ন কারণে ঘটে থাকে। নিচে কয়েকটি বিষয়ে আলোচনা করা হলো।

আবেগের দ্রুত পরিবর্তন : মুড সুইংয়ের সবচেয়ে সাধারণ লক্ষণ হলো আবেগের দ্রুত পরিবর্তন। তারা এক মুহূর্তে খুবই খুশি থাকতে পারে এবং পরের মুহূর্তে হতাশ, রাগান্বিত বা দুঃখিত হয়ে পড়তে পারে। এই দ্রুত পরিবর্তন মনের স্থিরতা নষ্ট করে দেয়।

মানসিক অসুস্থতা : ডিপ্রেশন, বাইপোলার ডিসঅর্ডার, এবং অ্যাংজাইটি ডিসঅর্ডারও মেয়েদের মুড সুইংয়ের কারণ হতে পারে। এই মানসিক সমস্যাগুলো মনের অবস্থা পরিবর্তন করে এবং অতিরিক্ত আবেগ সৃষ্টি করতে পারে।

হরমোন পরিবর্তন : মেয়েদের মুড সুইংয়ের প্রধান কারণ হলো হরমোন পরিবর্তন। প্রজনন চক্র, গর্ভাবস্থা এবং মেনোপজের সময় হরমোনের তারতম্যের ফলে মেয়েদের মধ্যে মানসিক পরিবর্তন দেখা দিতে পারে। এই সময়গুলোতে মেয়েদের শরীরে প্রোজেস্টেরন ও ইস্ট্রোজেনের মাত্রা পরিবর্তিত হয়, যা মুড সুইংয়ের কারণ হতে পারে।

প্রজনন চক্র : মাসিক চক্রের বিভিন্ন সময়ে হরমোনের পরিবর্তন মুড সুইং তৈরি করতে পারে। বিশেষত, প্রিমেনস্ট্রুয়াল সিন্ড্রোম (PMS) এবং প্রিমেনস্ট্রুয়াল ডাইসফোরিক ডিসঅর্ডারের (PMDD) কারণে মেয়েদের আবেগে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিতে পারে।

মানসিক চাপ ও উদ্বেগ : মানসিক চাপ মুড সুইংয়ের আরেকটি প্রধান কারণ। দৈনন্দিন জীবনের চাহিদা, কাজের চাপ, সম্পর্কের সমস্যা এবং আর্থিক সংকটের কারণে মানসিক অবস্থা দ্রুত পরিবর্তিত হতে পারে। চাপের কারণে শরীরে কর্টিসল হরমোনের উৎপাদন বেড়ে যায়, যা মুড সুইংয়ের জন্য দায়ী হতে পারে।

খাদ্যাভ্যাস ও জীবনযাপন : খাদ্যাভ্যাস এবং অনিয়মিত জীবনযাপনও মুড সুইংয়ের কারণ হতে পারে। অপর্যাপ্ত ঘুম, অনিয়মিত খাবার গ্রহণ, এবং অতিরিক্ত চিনি বা ক্যাফেইন গ্রহণ মনের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে এবং মুড সুইং সৃষ্টি করতে পারে।

নেতিবাচক চিন্তাভাবনা : মুড সুইংয়ের সময় তারা নেতিবাচক চিন্তাভাবনায় ডুবে যেতে পারে। তারা হঠাৎ করে নিজেকে অক্ষম, ব্যর্থ বা অপ্রয়োজনীয় মনে করতে পারে। এই নেতিবাচকতা তাদের মানসিক অবস্থার আরও অবনতি ঘটায়।

সম্পর্কের সমস্যা : মুড সুইংয়ের কারণে তাদের পারিবারিক বা ব্যক্তিগত সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। মুড সুইং-এর সময় তারা সহজেই বিরক্ত বা রেগে যেতে পারে, যা তাদের সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে।

আত্মবিশ্বাসের অভাব : মেয়েদের মধ্যে মুড সুইংয়ের ফলে আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে। তারা নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলে এবং কোনোকিছুতে সফল হওয়ার বিশ্বাস হারিয়ে ফেলতে পারে।

ক্লান্তি এবং অবসন্নতা : মুড সুইংয়ের সময় শারীরিক ও মানসিক ক্লান্তি দেখা দিতে পারে। তারা নিজেদের শক্তিহীন বা অবসন্ন মনে করতে পারে। প্রয়োজনীয় কাজ করার ইচ্ছাও কমে যেতে পারে এবং সবকিছুই ক্লান্তিকর বা অসহ্য মনে হতে পারে।

খাওয়া ও ঘুমের অভ্যাসে পরিবর্তন : মুড সুইংয়ের সময় খাওয়া ও ঘুমের অভ্যাসেও পরিবর্তন দেখা যায়। কেউ অতিরিক্ত খাবার খেতে শুরু করতে পারে বা কারও খাদ্যে অনীহা দেখা দিতে পারে। একইভাবে, ঘুমের ক্ষেত্রে অনিয়ম দেখা দিতে পারে। কেউ খুব বেশি ঘুমাতে পারে বা অনিদ্রার শিকার হতে পারে।

সমাধান

স্ত্রী বা মেয়েদের মুড সুইংয়ের সমাধান জানতে হলে প্রথমে কারণগুলো চিহ্নিত করা জরুরি। সাধারণত এই সমস্যাগুলো হরমোন পরিবর্তন বা মানসিক চাপের কারণে হয়ে থাকে। মুড সুইংয়ের সমাধানে কিছু কার্যকর উপায় রয়েছে।

পর্যাপ্ত ঘুম : পর্যাপ্ত ঘুম মনের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। ঘুমের অভাব মুড সুইংয়ের একটি বড় কারণ হতে পারে। তাই প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুম নিশ্চিত করতে হবে। ঘুমের জন্য নিয়মিত সময় মেনে চলা এবং গভীর ঘুমের জন্য পরিবেশ তৈরি করাও গুরুত্বপূর্ণ।

স্ট্রেস ম্যানেজমেন্ট : মানসিক চাপ মুড সুইং-এর অন্যতম কারণ। স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য কিছু কৌশল শিখে নেওয়া উচিত। ধ্যান, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, বা মেডিটেশন প্রায়ই মানসিক চাপ কমাতে সাহায্য করে। এর মাধ্যমে মনের স্থিরতা বজায় থাকে এবং মুড সুইং কম হয়।

যোগব্যায়াম ও মেডিটেশন : যোগব্যায়াম ও মেডিটেশন মানসিক শান্তি ও শারীরিক সুস্থতা রক্ষায় অত্যন্ত কার্যকর। নিয়মিত যোগব্যায়াম এবং মেডিটেশন করার মাধ্যমে মানসিক চাপ ও উদ্বেগ কমে এবং মুড সুইং নিয়ন্ত্রণে থাকে।

মানসিক সহায়তা নেওয়া : মুড সুইং যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে মানসিক সহায়তা নেওয়া উচিত। মানসিক চিকিৎসক বা কাউন্সেলরের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান খুঁজে বের করা যেতে পারে। সাইকোথেরাপি বা টক থেরাপি মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলে এবং আবেগের স্থিরতা বজায় রাখতে সাহায্য করে।

পারিবারিক ও সামাজিক সহায়তা : মুড সুইংয়ের ক্ষেত্রে পরিবারের এবং বন্ধুদের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো মানসিক সহায়তা মেয়েদের মধ্যে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে এবং মুড সুইং কমাতে পারে। পারিবারিক সমর্থন মানসিক সুস্থতায় বড় ভূমিকা রাখে।

হরমোনের ভারসাম্য রক্ষা : মেয়েদের মুড সুইংয়ের প্রধান কারণ হরমোনের পরিবর্তন। তাই হরমোনের ভারসাম্য রক্ষার জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত। যদি প্রয়োজন হয়, তাহলে ডাক্তারের পরামর্শে হরমোন থেরাপি বা অন্যান্য চিকিৎসা গ্রহণ করা যেতে পারে।

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ : স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মুড সুইং নিয়ন্ত্রণে অনেকটাই সাহায্য করতে পারে। খাবারে পর্যাপ্ত প্রোটিন, সবুজ শাকসবজি, ফল, এবং স্বাস্থ্যকর চর্বি অন্তর্ভুক্ত করতে হবে। চিনি এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা ভালো, কারণ এসব খাবার হরমোনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

নিয়মিত ব্যায়াম : ব্যায়াম শরীরে অ্যান্ডোরফিন নামক একটি হরমোন নিঃসরণ করে, যা মানসিক অবস্থাকে উন্নত করে। নিয়মিত ব্যায়াম, যেমন হাঁটা, দৌড়ানো, যোগব্যায়াম, বা সাইক্লিং মেয়েদের মুড সুইংয়ের সমস্যা কমাতে পারে। এর ফলে শরীর ও মনের ওপর ইতিবাচক প্রভাব পড়ে।

সূত্র : ওমেগা পয়েন্ট

মেকআপে কি ত্বকে দাগ-ছোপ ফেলে? বিশেষজ্ঞের পরামর্শ
নারীরা কমবেশি মেকআপ ব্যবহার করেন। প্রাচীন কাজল থেকে শুরু করে আধুনিক হাই-ডেফিনিশন ফাউন্ডেশন, এসব  সৌন্দর্য প্রকাশের মাধ্যম। তবে  মেকআপ কি ত্বকের পিগমেন্টেশন বা দাগ-ছোপের কারণ হতে পারে নাকি এমন প্রশ্ন থেকেই যায়। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, প্রখ্যাত ডার্মাটোলজিস্ট ডা. রিঙ্কি কাপুর এই বিষয়ে জানিয়েছেন গুরুত্বপূর্ণ তথ্য।

মেকআপ কি সরাসরি পিগমেন্টেশন ঘটায়: পিগমেন্টেশন তখন হয় যখন ত্বক অতিরিক্ত মেলানিন উৎপাদন করে। সূর্যের আলো, হরমোনের অসামঞ্জস্য, ব্রণ বা আঘাতের পর প্রদাহ, কিছু ওষুধ এবং বংশগত কারণ এর পেছনে দায়ী। এছাড়াও অতিরিক্ত সূর্যরশ্মি পিগমেন্টেশনের অন্যতম কারণ।

বিশেষজ্ঞের মতে, ফাউন্ডেশন, কনসিলার বা লিপস্টিক ব্যবহার সরাসরি দাগ-ছোপ তৈরি করে না। তবে নিম্নমানের বা মেয়াদোত্তীর্ণ পণ্য, ভারী ফাউন্ডেশন যা ছিদ্র বন্ধ করে দেয়, অথবা কড়া রাসায়নিক ও সুগন্ধিযুক্ত প্রসাধনী ত্বকে প্রদাহ তৈরি করতে পারে। এ থেকেই দেখা দেয় পোস্ট-ইনফ্ল্যামেটরি হাইপারপিগমেন্টেশন। এছাড়া দীর্ঘ সময় মেকআপ পরে থাকা এবং সঠিকভাবে পরিষ্কার না করাও ঝুঁকি বাড়ায়।

কোন উপাদানগুলো এড়িয়ে চলা উচিত: ডা. কাপুর জানান, সুগন্ধি, মিনারেল অয়েল, ও কিছু প্রিজারভেটিভ ত্বকের ক্ষতি করতে পারে। আবার সানস্ক্রিনবিহীন মেকআপ পণ্য ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মির সামনে ফেলে দেয়, যা পিগমেন্টেশনের প্রধান কারণ। তাই ডার্মাটোলজিস্ট-পরীক্ষিত, নন-কমেডোজেনিক ও হাইপোঅলার্জেনিক পণ্য ব্যবহার করা উচিত।

জীবনধারা ও প্রাকৃতিক প্রতিকার

প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার

অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাদ্যাভ্যাস

প্রচুর পানি পান

মানসিক চাপ নিয়ন্ত্রণ

এছাড়া অ্যালোভেরা, গ্রিনটি এক্সট্রাক্ট বা হলুদ ব্যবহার সহায়ক হতে পারে, তবে এগুলোকে প্রাথমিক নয়, বরং সহায়ক সমাধান হিসেবে দেখতে হবে।

চিকিৎসা ও নিরাপদ সমাধান

ভিটামিন সি, কোজিক অ্যাসিড, রেটিনয়েড বা আজেলাইক অ্যাসিডযুক্ত ক্রিম

কেমিক্যাল পিল

লেজার থেরাপি

মাইক্রোডার্মাব্রেশন

এসব পদ্ধতি অবশ্যই বিশেষজ্ঞের তত্ত্বাবধানে করা উচিত। তবে মূল প্রতিরোধ হলো নিয়মিত সান প্রটেকশন।

মেকআপ সরাসরি পিগমেন্টেশনের কারণ নয়। আসল সমস্যা হলো নিম্নমানের প্রসাধনী, সঠিক যত্নের অভাব, অতিরিক্ত সূর্যরশ্মি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি অবহেলা। তাই মানসম্মত পণ্য বেছে নেওয়া, সানস্ক্রিন ব্যবহার, নিয়মিত ত্বকের যত্ন ও পরিষ্কার-পরিচ্ছন্ন অভ্যাস গড়ে তুললেই মেকআপ ব্যবহার করা যাবে নিশ্চিন্তে।

সঠিক যত্নে চুল হবে স্বাস্থ্যকর, স্টাইলে আসবে নতুন মাত্রা!
চুল শুধু সৌন্দর্যের প্রতীক নয়, ব্যক্তিত্ব প্রকাশেরও অন্যতম মাধ্যম। তাই সুস্থ ও আকর্ষণীয় চুলের জন্য সঠিক যত্ন এবং সময়োপযোগী স্টাইল দুটোই জরুরি।

চুলের যত্ন

চুলের যত্নে প্রথমেই প্রয়োজন পরিষ্কার-পরিচ্ছন্নতা। সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার হালকা শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করলে চুল ময়লা-মুক্ত ও কোমল থাকে। তবে রাসায়নিকযুক্ত শক্তিশালী শ্যাম্পু এড়িয়ে চলাই ভালো।

চুলে নিয়মিত তেল মালিশ করা উচিত। নারকেল, আমন্ড বা অলিভ অয়েল চুলের গোড়াকে শক্ত করে এবং চুল ঝরে পড়া কমায়। পাশাপাশি পর্যাপ্ত পানি পান ও ভিটামিন-সমৃদ্ধ খাবার গ্রহণও স্বাস্থ্যকর চুলের জন্য অপরিহার্য।

চুলের স্টাইল

সময় ও পরিবেশ অনুযায়ী চুলের স্টাইল বদলে ফেলা যায়। অফিস বা পড়াশোনার সময় সাদামাটা পনিটেল বা খোঁপা আরামদায়ক। পার্টি বা বিশেষ অনুষ্ঠানে চুলে হালকা কার্ল, ওয়েভি স্টাইল কিংবা স্ট্রেইট হেয়ার লুক মানিয়ে যায়।

পুরুষদের জন্যও এখন চুলের স্টাইল বৈচিত্র্যময় আন্ডার কাট, ফেড, টেক্সচার্ড ক্রপ থেকে শুরু করে লম্বা চুলের সাইড পার্ট, সবই জনপ্রিয়। তবে চুলের ঘনত্ব ও মুখের আকৃতি অনুযায়ী স্টাইল বেছে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ।

যত্ন ও স্টাইলের ভারসাম্য

শুধু স্টাইল করলেই হবে না, অতিরিক্ত হেয়ার ড্রায়ার, স্ট্রেইটনার বা কালার ব্যবহার চুলকে দুর্বল করে দিতে পারে। তাই স্টাইল করার পাশাপাশি চুলের স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত যত্ন নেওয়া জরুরি।

প্রায়ই সঙ্গীকে নিয়ে দুঃস্বপ্ন দেখছেন, এটা দুজনের সম্পর্কের যে ইঙ্গিত দেয়
স্বপ্ন আমাদের মনের একটি রহস্যময় জগৎ, যেখানে আমরা প্রায়ই আমাদের প্রিয়জনদের, বিশেষ করে রোমান্টিক সঙ্গীর সঙ্গে মিথস্ক্রিয়ার সম্মুখীন হই। কিন্তু যখন এই স্বপ্নগুলো দুঃস্বপ্নে রূপ নেয়, তখন তা আমাদের সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলতে পারে। গবেষণায় দেখা গেছে, সঙ্গীর সম্পর্কে ঈর্ষা, দ্বন্দ্ব বা বিশ্বাসঘাতকতার স্বপ্ন পরবর্তী দিনের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে। সাইকোলজি টুডের এক প্রতিবেদনে এই বিষয়ে গবেষণার ফলাফল এবং কীভাবে এই দুঃস্বপ্নের সাথে মোকাবিলা করা যায় তা নিয়ে আলোচনা করব।

স্বপ্ন কেন গুরুত্বপূর্ণ:

স্বপ্নে আমরা প্রায়ই সামাজিক পরিস্থিতির সম্মুখীন হই, যেখানে পরিবার, বন্ধু এবং বিশেষ করে আমাদের সঙ্গী উপস্থিত থাকেন। কিছু স্বপ্ন গবেষক মনে করেন, সঙ্গীর সম্পর্কে স্বপ্ন বাস্তব জীবনের সম্পর্কের একটি সিমুলেশন হিসেবে কাজ করে। এই স্বপ্নগুলো আমাদের ঘুমের সময় সম্পর্কগুলোকে আরও শক্তিশালী করতে সাহায্য করে।

গবেষণার বিবরণ:

‘দ্য জার্নাল অফ সোশ্যাল সাইকোলজিকাল অ্যান্ড পার্সোনালিটি সায়েন্স’-এ প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, সঙ্গীর সম্পর্কে স্বপ্ন পরবর্তী দিনের মিথস্ক্রিয়াকে কীভাবে প্রভাবিত করে। গবেষণাটি পরিচালনা করেছেন স্টোনি ব্রুক ইউনিভার্সিটির গবেষকরা। এই গবেষণায় ৬১ জন স্নাতক শিক্ষার্থী অংশ নিয়েছিলেন, যারা কমপক্ষে ছয় মাস ধরে কোনো সম্পর্কে ছিলেন।

অংশগ্রহণকারীদের ১৪ দিন ধরে দুটি রেকর্ড রাখতে বলা হয়েছিল:

দৈনিক স্বপ্নের ডায়েরি:

ঘুম থেকে ওঠার পরপরই তারা তাদের স্বপ্নের বিস্তারিত বিবরণ লিখতেন। এতে স্বপ্নে উপস্থিত চরিত্র, চিন্তা এবং আবেগের বিবরণ অন্তর্ভুক্ত ছিল। তারা স্বপ্নে অনুভূত নেতিবাচক আবেগ যেমন, রাগ, উদ্বেগ, চাপ, হতাশা, দুঃখ। এবং ইতিবাচক আবেগ যেমন, আনন্দ, স্নেহ, প্রেম, শান্তি), ঈর্ষা (ঈর্ষা বা বিশ্বাসঘাতকতা এছাড়াও অপরাধবোধ বা বিব্রতকর অবস্থা নোট করতেন।

প্রতিদিনের মিথস্ক্রিয়ার রেকর্ড: দিনের শেষে তারা সঙ্গীর সাথে তাদের ভালোবাসা/ঘনিষ্ঠতা, সাধারণ মিথস্ক্রিয়া এবং দ্বন্দ্বের বিষয়ে রিপোর্ট করতেন।

গবেষকরা মোট ৮৪২টি স্বপ্ন সংগ্রহ করেছেন, যার মধ্যে ৫৩ জন অংশগ্রহণকারী তাদের সঙ্গীর সম্পর্কে অন্তত একটি স্বপ্ন দেখেছিলেন। তারা স্বপ্নে সঙ্গীর উপস্থিতি, তর্ক, দ্বন্দ্ব বা বিশ্বাসঘাতকতার বিষয়বস্তু চিহ্নিত করেছিলেন।

অংশগ্রহণকারীরা স্বপ্নে সঙ্গীর উপস্থিতি, তর্ক, দ্বন্দ্ব বা বিশ্বাসঘাতকতার বিষয়বস্তু চিহ্নিত করেছিলেন।

গবেষণার ফলাফল: সঙ্গীর সম্পর্কে স্বপ্ন দেখা সাধারণত পরের দিন তাদের সঙ্গে বেশি মিথস্ক্রিয়ার সাথে সম্পর্কিত। তবে, দুটি স্বপ্নের উপাদান পরের দিন দ্বন্দ্বের পূর্বাভাস দিয়েছে:

ঈর্ষাপূর্ণ স্বপ্ন: স্বপ্নে ঈর্ষা বা বিশ্বাসঘাতকতার আবেগ পরের দিন সঙ্গীর সাথে দ্বন্দ্ব বাড়িয়েছে। দ্বন্দ্বপূর্ণ স্বপ্ন: স্বপ্নে সঙ্গীর সাথে তর্ক বা দ্বন্দ্ব দেখা গেলে পরের দিন বাস্তবেও দ্বন্দ্বের সম্ভাবনা বেড়েছে।  এছাড়াও সঙ্গীর অবিশ্বস্ততার স্বপ্ন দেখলে পরের দিন সঙ্গীর প্রতি ভালোবাসা বা ঘনিষ্ঠতা কমে যায়।

গুরুত্বপূর্ণভাবে, এই সম্পর্কগুলো একমুখী ছিল। অর্থাৎ, স্বপ্নের আবেগ পরের দিনের মিথস্ক্রিয়াকে প্রভাবিত করেছে, কিন্তু দিনের ঘটনাগুলো স্বপ্নকে প্রভাবিত করেনি। এছাড়া, সাধারণ আবেগ যেমন স্বপ্নে দুঃখ, পরের দিনের মিথস্ক্রিয়ার সাথে সম্পর্কিত ছিল না।

কেন এমন হয়:

সঙ্গীর অবিশ্বস্ততা বা দ্বন্দ্বের স্বপ্ন দেখলে এই নেতিবাচক আবেগগুলো ঘুম থেকে ওঠার পরেও আমাদের মনে থেকে যায়। এই আবেগগুলো সারাদিন আমাদের আচরণকে প্রভাবিত করতে পারে, যা সম্পর্কে তর্ক বা দূরত্ব সৃষ্টি করতে পারে। উদাহরণস্বরূপ, যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনার সঙ্গী আপনাকে প্রতারণা করেছে, তবে এই ঈর্ষা বা অবিশ্বাসের অনুভূতি আপনার দিনের আচরণে প্রভাব ফেলতে পারে, এমনকি যদি স্বপ্নটি বাস্তব না হয়।

গবেষকরা মনে করেন, এই ধরনের স্বপ্ন প্রায়ই আমাদের অবচেতন মনের ভয় বা নিরাপত্তাহীনতার প্রতিফলন। যদি আপনি আপনার সম্পর্কে কোনো উদ্বেগ বা ভয় অনুভব করেন, তবে এই ভয়গুলো স্বপ্নে প্রকাশ পেতে পারে। তবে, এটা মনে রাখা জরুরি যে স্বপ্নে যা দেখা যায়, তা বাস্তব নয়। আপনার সঙ্গী স্বপ্নে প্রতারণা করলেও, এর মানে এই নয় যে তারা বাস্তবে তা করেছে। এটি কেবল আপনার নিজের উদ্বেগ বা নিরাপত্তাহীনতার প্রকাশ।

কীভাবে মোকাবিলা করবেন: সঙ্গীর সম্পর্কে নেতিবাচক স্বপ্ন দেখলে তা সম্পর্কের উপর খারাপ প্রভাব ফেলতে পারে, তবে এই প্রভাব কমানোর উপায় রয়েছে। এখানে কিছু পরামর্শ দেয়া হলো:

স্বপ্নের আবেগকে চিহ্নিত করা:

ঘুম থেকে ওঠার পর যদি আপনি ঈর্ষা বা রাগ অনুভব করেন, তবে মনে রাখবেন যে এই আবেগগুলো স্বপ্ন থেকে এসেছে, আপনার সঙ্গীর আচরণ থেকে নয়। এটি আপনাকে অপ্রয়োজনীয় দ্বন্দ্ব এড়াতে সাহায্য করবে।

সঙ্গীর সঙ্গে আলোচনা:

আপনার স্বপ্ন এবং এর সাথে জড়িত আবেগ নিয়ে সঙ্গীর সাথে কথা বলুন। এটি আপনার নিরাপত্তাহীনতা বা উদ্বেগ দূর করতে সাহায্য করবে এবং সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

নিজের নিরাপত্তাহীনতার বিষয়ে বুঝতে চেষ্টা করা: যদি আপনি বারবার এই ধরনের স্বপ্ন দেখেন, তবে এটি আপনার সম্পর্কে কোনো গভীর উদ্বেগের ইঙ্গিত হতে পারে। এই উদ্বেগগুলো চিহ্নিত করুন এবং সেগুলো সমাধানের জন্য পদক্ষেপ নিন।

ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলুন:

সম্পর্কে ইতিবাচক মুহূর্তগুলোর উপর ফোকাস করুন। এটি আপনার মনে ইতিবাচক আবেগ জাগিয়ে তুলবে, যা স্বপ্নেও প্রতিফলিত হতে পারে।

সঙ্গীর সম্পর্কে দুঃস্বপ্ন দেখা অপ্রীতিকর হতে পারে, তবে এটি আপনার সম্পর্কের জন্য হুমকি নয়। স্টোনি ব্রুক ইউনিভার্সিটির গবেষণা এবং দ্য জার্নাল অফ সোশ্যাল সাইকোলজিকাল অ্যান্ড পার্সোনালিটি সায়েন্স-এর গবেষণার পর মনোবিদরা বলছেন, এই স্বপ্নগুলো অবচেতন মনের ভয় বা উদ্বেগের প্রকাশ মাত্র। স্বপ্নের আবেগকে বাস্তব জীবন থেকে আলাদা করতে শিখুন এবং সঙ্গীর সাথে খোলামেলা যোগাযোগ বজায় রাখুন। এইভাবে, আপনি নেতিবাচক স্বপ্নের প্রভাব কমাতে পারবেন এবং সম্পর্ককে আরও ঘনিষ্ঠ ও ইতিবাচক করে তুলতে পারবেন।

নারীরা যেসব কারণে বয়সে ছোট পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ান
নারী ও পুরুষের মধ্যে স্বামী-স্ত্রী কিংবা প্রেমিক-প্রেমিকার সম্পর্ক তৈরির ক্ষেত্রে বয়স খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমান প্রজন্মের অধিকাংশের কাছেই বয়স এখন আর কোনো ফ্যাক্ট নয়। এ জন্য অনেক পুরুষকেই দেখা যায়, নিজের থেকে বেশি বয়সী নারীর সঙ্গে প্রেম করছেন বা এমন কাউকে জীবনসঙ্গী করছেন।

সামাজিক রীতি অনুযায়ী অবশ্য নারীর ক্ষেত্রে বয়সে ছোট ছেলেকে জীবনসঙ্গী করাকে নেতিবাচকভাবে দেখা হয়। কখনো কখনো কটাক্ষও করা হয়। কিন্তু বর্তমান সময়ের অনেক নারীই জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে বয়সের পার্থক্যকে গুরুত্ব বলে মনে করেন না। এ জন্য নারীরা নিজেদের থেকে বয়সে ছোট কিংবা পুরুষরা বয়সে বড় নারী বেছে নিচ্ছেন সঙ্গী হিসেবে।

এদিকে প্রশ্ন উঠেছে, নারীরা কেন বয়সে ছোট পুরুষদের সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন? এ ব্যাপারে নারীদের স্বাস্থ্যসম্পর্কিত ভারতীয় ম্যাগাজিন ফেমিনা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে গবেষণা অনুযায়ী বলা হয়েছে, নারীরা বয়সে ছোট পুরুষদের সঙ্গী করে বা বিয়ে করে সম্পর্কের ভালো একটি অবস্থান আবিষ্কার করে নিতে পারে। অবশ্য এর পেছনে কারণ রয়েছে।

দীর্ঘস্থায়ী সম্পর্ক:

মানুষজন ভাবতে পারে, কম বয়সী ছেলেদের বিয়ে করলে পরবর্তীতে কাছাকাছি কারো সঙ্গে সে পালিয়ে যাবে। কিন্তু এটি বিপরীত। জার্নাল অব ম্যারেজ অ্যান্ড ফ্যামিলিতে ২০১৫ সালের এক গবেষণা অনুযায়ী বলা হয়েছে, কম বয়সী পুরুষদের সম্পর্কে দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার সম্ভাবনা বেশি। এ ধরনের সম্পর্ক শুধু বিয়েতে গড়ায় না, অন্তত দুই বছর স্থায়ী হয়।

ক্যারিয়ারের জন্য সেরা:

নিজের থেকে কম বয়সী পুরুষ নারীর ক্যারিয়ারের জন্য সবসময়ই সেরা বলে মনে করা হয়। কেননা, বয়সে ছোট পুরুষ সবসময় আপনার ক্যারিয়ারের সাফল্যের দারুণ প্রশংসা করে এবং আপনাকে আরও বড় অবস্থানে পৌঁছাতে উৎসাহিত করতে পারে। গবেষণায় দেখা গেছে, কম বয়সী পুরুষদের সঙ্গে ডেটিং করা নারীরা তাদের ক্যারিয়ারে বেশি সফল।

সন্তান নেয়ার ক্ষেত্রে উপযুক্ত:

২০১৪ সালে ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি জার্নালে প্রকাশিত এক গবেষণা অনুযায়ী, যেসব নারীদের সঙ্গীর বয়স তার থেকে কম, তাদের গর্ভবতী হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

এছাড়া কম বয়সী পুরুষরা জানেন, বয়স্ক নারীরা বেশ আকর্ষণীয়। এ কারণে কম বয়সী পুরুষরা প্রায়ই তার থেকে বয়সে বড় নারীর প্রতি আকৃষ্ট থাকেন। এর পেছনে কয়েকটি কারণও রয়েছে। কারণ, ওই নারী স্বাধীন, প্রতিষ্ঠিত, আত্মবিশ্বাসী ও নিজ আকাঙ্ক্ষায় সুরক্ষিত। এসব বিষয় নারীরা বেশ ভালোভাবে বুঝতে পারেন বলেই হয়তো তারা বয়সে ছোট পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ান।

সঠিক সম্পর্কে আছেন কিনা বুঝুন সঙ্গীর ৩ আচরণে
মানসিক স্বাস্থ্যের জন্য একটি সুস্থ ও সুন্দর সম্পর্ক ভীষণ জরুরি। কিন্তু সবার সম্পর্ক সুখের হয় না। অনেক স্বামী-স্ত্রীর মধ্যেই সারাক্ষণ ঝগড়া, মান-অভিমান, ভুল বোঝাবুঝি লেগেই থাকে। ফলে মন মেজাজ হয়ে থাকে খিটখিটে। একটা সময় মনে হয়, আমি কি তবে ভুল করলাম? ভুল মানুষকে পছন্দ করলাম?

সম্পর্ক সুস্থ থাকলে মন-মেজাজ ভালো থাকে। সব কাজে আনন্দ পাওয়া যায়। তবে সম্পর্ক সুন্দর করে তুলতে দুজনের ভূমিকাই গুরুত্বপূর্ণ। পাশাপাশি সঙ্গীকে ‘গ্রিন ফ্ল্যাগ’ ও হতে হয়। আপনি যে সঠিক সম্পর্কে আছেন তা কী করে বুঝবেন? চলুন বিস্তারিত জেনে নিই-

কথা শোনে এবং আপনাকে বোঝে

সব সম্পর্কেই ঝগড়া-ঝামেলা, কথা কাটাকাটি হয়। কিন্তু এর মধ্যেও সঙ্গী আপনার কথা মন দিয়ে শুনছে কি না, আপনাকে গুরুত্ব দিচ্ছে কি না— সেদিকে খেয়াল রাখুন। তিনি আপনাকে বোঝার চেষ্টা করছে কি না দেখুন। সঙ্গীর ছোট ছোট বিষয়গুলো খেয়াল করলেই বোঝা যায় তিনি অপরপক্ষের প্রতি কতটা যত্নবান।

যদি সঙ্গী আপনার কথা বোঝার চেষ্টা করেন, আপনার মতকে গুরুত্ব দেন তাহলে বুঝবেন আপনি সঠিক সম্পর্কে আছেন।

বিশ্বাস ও সাপোর্ট

যেকোনো সম্পর্কের অন্যতম ভিত হলো বিশ্বাস। আপনারা দুজন দুজনকে কতটা বিশ্বাস করেন, তার ওপর নির্ভর করছে সম্পর্ক কেমন হবে। যদি আপনাকে নিয়ে সঙ্গীর মনে সন্দেহ তৈরি হয় তাহলে ধীরে ধীরে সম্পর্ক জটিল হতে পারে। এর পাশাপাশি পার্টনার সাপোর্টিভ হওয়া চাই।

ভালো-মন্দ যাই হোক না কেন একে অন্যের পাশে থাকা জরুরি। এই বিষয়টি সম্পর্ককে সুন্দর করে।

শারীরিক সম্পর্ক

মনের পাশাপাশি শারীরিকভাবেও একে অন্যের কাছাকাছি থাকা জরুরি। একটি সুন্দর বিবাহিত জীবনের অন্যতম লক্ষণ হলো সুন্দর যৌন জীবন। এছাড়া সঙ্গী আপনাকে কতটা ভালোবাসে, তার জীবনে আপনার ভূমিকা কতটা— এগুলো যদি সঙ্গী বারবার প্রকাশ করে, তাহলে বুঝবেন সে আপনার জন্য ‘গ্রিন ফ্ল্যাগ’। এসব বিষয় একটি সম্পর্ককে সুন্দর করে তোলে।