জাতীয় – skynews24.net

নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী
মানিকগঞ্জ: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি বলেন, ‘আমরা নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছি। আজ যেসব চারা বিতরণ ও রোপণ করা হচ্ছে, সেগুলোর যথাযথ পরিচর্যা করার বিষয়ে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে।’

মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ‘একটি শিশু, একটি গাছ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি গতকাল এসব কথা বলেন। তিনি মানিকগঞ্জ সফরে গতকাল পরপর তিনটি অনুষ্ঠানে অংশ নেন।

মন্ত্রী বলেন, আমরা এখানে কেবল গাছের চারা রোপণ করতে নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সমবেত হয়েছি।

অনুষ্ঠানে মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারওয়ার আলম এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মানিকগঞ্জ জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

এছাড়াও,তিনি মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী-২০২৬’ অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন
টাঙ্গাইল: সরকারি নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রজ্ঞাপন জারির মাত্র দুই সপ্তাহের মাথায় নিজ জেলা টাঙ্গাইলে নির্বাহী প্রকৌশলী হিসেবে পদায়ন পেয়েছেন জাহানারা পারভীন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সদ্য জারিকৃত নীতিমালায় নিজ বা জীবনসঙ্গীর জেলায় পদায়নে স্পষ্ট নিষেধাজ্ঞা থাকলেও প্রভাবশালীদের সুপারিশে এ বদলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও ডাকঘরের লেটার রাইটার

জানা গেছে, এলজিইডির কর্মকর্তাদের বদলি ও পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনাতে এবং স্থানীয় প্রভাব ও স্বার্থের সংঘাত এড়াতে চলতি বছরের ২ জুলাই একটি নীতিমালা জারি করে সরকার। তবে প্রজ্ঞাপন জারির মাত্র দুই সপ্তাহের মাথায় সরকারি প্রজ্ঞাপন ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী পদে বদলি হন জাহানারা পারভীন। অথচ সরকারি নথি ও জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় তার ও তার স্বামী শামছুল বারীর স্থায়ী বাসস্থান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাহানারা পারভীন গত বছরের ১৬ মে টাঙ্গাইল জেলা কার্যালয়ে সিনিয়র সহকারী প্রকৌশলী পদে যোগদান করেন। তার স্বামী স্থানীয় বাসিন্দা হওয়ায় সে সময় টাঙ্গাইলে নামে-বেনামে ঠিকাদারি ব্যবসা শুরু করেন এবং স্ত্রীর পদের প্রভাব খাটিয়ে নানা সুযোগ-সুবিধা নেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে চলতি বছরের ১৪ মে সিনিয়র সহকারী প্রকৌশলী থেকে পদোন্নতি পেয়ে জাহানারা পারভীন ঢাকা এলজিইডি সদর দপ্তরে নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। কিন্তু সেখানে দুই মাস পার না হতেই রহস্যজনকভাবে আবারও তাকে নিজের জেলায় ফিরিয়ে আনা হলো।

এর আগে লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী মো. কাওসার আলম এবং নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুজ্জামানকে তাদের নিজ জেলায় পদায়ন করা হয়েছিল। তবে নীতিমালার পরিপন্থী হওয়ায় সমালোচনার মুখে পরবর্তীতে সেই আদেশ বাতিল করে কর্তৃপক্ষ।

নাম প্রকাশ না করার শর্তে এলজিইডির একাধিক কর্মকর্তা দাবি করেন, এ বদলি ও পদায়নের পেছনে আর্থিক লেনদেন ও রাজনৈতিক প্রভাব কাজ করেছে। এছাড়া জাহানারা পারভীনের বিরুদ্ধে সরকারি গাড়ি ব্যবহার করে তদবিরের জন্য নিয়মিত ঢাকা যাতায়াত, টেন্ডারে অনিয়ম এবং স্বামীর মাধ্যমে বেনামে ঠিকাদারি করারও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে টাঙ্গাইল এলজিইডির বর্তমান নির্বাহী প্রকৌশলী কামরুলুজ্জামান বলেন, দলীয় প্রভাব খাটিয়ে একটি চক্রের মাধ্যমে এ বদলি করা হয়েছে। সরকারি বিধিমালা অনুযায়ী নিজ জেলায় কাজ করার সুযোগ নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরকারি নীতিমালা মেনে চলা জরুরি। এ পদে নিরপেক্ষ অন্য কাউকে দায়িত্ব দিলে সরকারি নীতিমালার মর্যাদা বজায় থাকবে।

দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর
ঢাকা: ২০২৪ সালে স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানের পর প্রথমবারের মতো জোরপূর্বক গুমের ঘটনায় উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। রোববার প্রকাশিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানায় এইচআরডব্লিউ। বিবৃতিতে গুম প্রতিরোধে নেওয়া সংস্কারমূলক পদক্ষেপ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার এবং নিরাপত্তা বাহিনীর জবাবদিহি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়, গত ১২ জুলাই দেওয়া হাইকোর্টের নির্দেশ দ্রুত বাস্তবায়ন করে ৩০ বছর বয়সি মিরাজ শেখের নিখোঁজ হওয়ার অভিযোগ তদন্ত করা প্রয়োজন। প্রত্যক্ষদর্শীদের দাবি, সর্বশেষ তাকে কোস্ট গার্ডের হেফাজতে দেখা গিয়েছিল।

বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালে গণ-আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া শেখ হাসিনার সরকারের সময় জোরপূর্বক গুম ব্যাপক মানবাধিকার সংকটে পরিণত হয়েছিল।

এ প্রেক্ষাপটে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালনকারী অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের নভেম্বরে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ জারি করে।

ওই অধ্যাদেশে গুমের অভিযোগ স্বাধীনভাবে তদন্তের ক্ষমতা এবং আদালতের অনুমতি ছাড়াই যেকোনো আটককেন্দ্র পরিদর্শনের অধিকার কমিশনকে দেওয়া হয়েছিল।

তবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা বিএনপি সরকার অধ্যাদেশটি নবায়ন বা স্থায়ী আইনে রূপ দেয়নি। ফলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর সেটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকারিতা হারিয়েছে।

সরকার নতুন একটি আইন প্রস্তাব করেছে, যাতে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের ক্ষমতা মানবাধিকার কমিশনের কাছ থেকে প্রত্যাহারের প্রস্তাব রাখা হয়েছে।

এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলী বলেন, ‘শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে হাজারো মানুষ জোরপূর্বক গুমের শিকার হয়েছেন। সাম্প্রতিক ঘটনাটি প্রমাণ করে, কার্যকর সংস্কার না হলে এ ধরনের ঘটনা আবারো ঘটতে পারে।

নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে এ ধরনের অপকর্ম প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া নতুন সরকারের উচিত যথাযথ সুরক্ষা, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং জবাবদিহি নিশ্চিত করা।’

আন্তর্জাতিক আইন অনুযায়ী, রাষ্ট্রীয় বাহিনী বা তাদের নির্দেশে পরিচালিত ব্যক্তিদের মাধ্যমে কাউকে আটক বা অপহরণের পর তার আটকের বিষয়টি অস্বীকার করা কিংবা তার অবস্থান গোপন রাখাকে জোরপূর্বক গুম হিসেবে গণ্য করা হয়।

২০২৪ সালের আগস্টে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জোরপূর্বক গুম থেকে সব ব্যক্তির সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে যোগ দেয়। ওই কনভেনশন অনুযায়ী, গুমকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা, তদন্ত করা এবং দায়ীদের বিচারের আওতায় আনা রাষ্ট্রের দায়িত্ব।

এইচআরডব্লিউর তথ্য অনুযায়ী, চলতি বছরের ১০ এপ্রিল রাতে একাধিক প্রত্যক্ষদর্শী সুন্দরবনের কাছে মোংলার জয়মণির ঘোল এলাকায় জেলে মিরাজ শেখকে কোস্ট গার্ডের সদস্যরা আটক করে একটি স্পিডবোটে তুলে নিয়ে যেতে দেখেছেন।

পরদিন মিরাজের পরিবারের সদস্যরা মোংলার দিগরাজে কোস্ট গার্ড কার্যালয়ে গেলে প্রথমে তাদের জানানো হয়, ‘মিরাজ একটি অভিযানে’ রয়েছেন এবং বিকেলে আসতে বলা হয়। পরে গেলে কর্তৃপক্ষ জানায়, মিরাজ কখনোই সেখানে ছিলেন না।

২১ এপ্রিল যে চায়ের দোকানের সামনে থেকে মিরাজকে আটক করা হয়েছিল বলে অভিযোগ, সেই দোকানের মালিক জানান, নিজেকে কোস্ট গার্ডের সদস্য পরিচয় দেওয়া এক ব্যক্তি এসে মিরাজের রেখে যাওয়া মোটরসাইকেল নিয়ে যান। পরদিন কোস্ট গার্ড সদস্যরা সেটি আবার ফিরিয়ে দেন।

মিরাজের পরিবারের আইনজীবী মুজাহেদুল ইসলাম শাহীন এইচআরডব্লিউকে বলেন, ‘প্রত্যক্ষদর্শীরা কীভাবে এবং কখন তাকে নিয়ে যাওয়া হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তারা বলেছেন, কোস্ট গার্ডের সদস্যরাই তাকে নিয়ে গিয়েছিলেন।’

মিরাজের পরিবার অভিযোগ দায়ের, সংবাদ সম্মেলন এবং সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন করলেও কোনো সুরাহা পায়নি। পরে তার বাবা হাইকোর্টে হেবিয়াস করপাস আবেদন করলে গত ১২ জুলাই আদালত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ১৫ দিনের মধ্যে মিরাজকে খুঁজে বের করে আদালতে হাজির করার নির্দেশ দেন।

অন্যদিকে, কোস্ট গার্ডের পশ্চিম জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন বারবার দাবি করেছেন, মিরাজকে কোস্ট গার্ড আটক করেনি এবং তার সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই।

এইচআরডব্লিউ বলছে, ঘটনাটি অতীতের গুমের ঘটনাগুলোর পুনরাবৃত্তির ইঙ্গিত দেয়। অন্তর্বর্তী সরকারের গঠিত তদন্ত কমিশনের হিসাবে, ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে অন্তত ১ হাজার ৫৬৯টি গুমের ঘটনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে ১ হাজার ২৮২ জন কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত গোপন কোনও স্থানে আটকে থাকার পর ফিরে আসেন। কমপক্ষে ২৫১ জন আর কখনও ফিরে আসেননি এবং তাদের মৃত বলে ধারণা করা হয়। এছাড়া আরও ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কমিশনের মতে, প্রকৃত সংখ্যা এর চেয়েও অনেক বেশি হতে পারে।

কমিশনের তদন্ত প্রতিবেদনে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে। প্রতিবেদনে আরো বলা হয়, গোপন আটককেন্দ্রগুলোতে ব্যাপক ও পরিকল্পিত নির্যাতনের আলামত পাওয়া গেছে।

সবচেয়ে আলোচিত গুমের ঘটনাগুলোর একটি হলো ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম (আরমান)-এর ঘটনা। ২০১৬ সালের আগস্টে র‍্যাব সদস্যরা তাকে তুলে নিয়ে যায় এবং টানা আট বছর বন্দি রাখা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর তিনি বলেন, ‘আট বছর সূর্যের আলো দেখিনি। মনে হতো, যেন আমাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে।’

আরমানের গুমের ঘটনাটি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলোর একটি। এ মামলায় র‍্যাবে দায়িত্ব পালন করা সেনাবাহিনীর ১০ জন কর্মরত কর্মকর্তাও আসামি।

এইচআরডব্লিউ জানায়, অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার ২০২৫ সালে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ এবং জোরপূর্বক গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ জারি করেছিল। এ দুটি অধ্যাদেশ কার্যকর থাকলে গুমের অভিযোগ স্বাধীনভাবে তদন্ত এবং প্রয়োজন হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর সুযোগ থাকত।

কিন্তু নবনির্বাচিত সরকার এসব অধ্যাদেশের মেয়াদ শেষ হতে দেয়। নতুন প্রস্তাবিত আইনে গুমের অভিযোগ তদন্তের দায়িত্ব পুলিশের হাতেই রাখা হয়েছে। মানবাধিকার কমিশন কেবল সংশ্লিষ্ট বাহিনীর প্রধান বা সরকারের কাছে প্রতিবেদন চাইতে পারবে। পাশাপাশি কমিশনের সদস্য নিয়োগ ও বিধিমালা প্রণয়নে সরকারের প্রভাব বাড়ানোরও প্রস্তাব করা হয়েছে বলে জানায় এইচআরডব্লিউ ।

মীনাক্ষী গাঙ্গুলী বলেন, ‘সরকারের উচিত প্রস্তাবিত আইন সংশোধন করে মানবাধিকার কমিশনের স্বাধীনতা নিশ্চিত করা এবং জোরপূর্বক গুমের ঘটনা তদন্তের ক্ষমতা পুনর্বহাল করা। পুলিশের ওপরই তদন্তের দায়িত্ব রেখে দিলে প্রকৃত জবাবদিহি নিশ্চিত হবে না এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ বন্ধে প্রয়োজনীয় প্রতিরোধও তৈরি হবে না।’

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
ঢাকা: সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হলেন বিএনপি নেতা রাশেদ খাঁন। শনিবার (১৯ জুলাই) তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

রোববার (২০ জুলাই) তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান রাশেদ খাঁন নিজেই। পোস্টে তিনি প্রজ্ঞাপনের একটি ছবিও শেয়ার করেন।

ওই পোস্টে রাশেদ খাঁন লেখেন, আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তার সহকারী ( রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন। অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিমূর্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারকে।

তিনি ওই পোস্টে আরও লেখেন, আমি যেন আস্থা ও বিশ্বাসের সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি, এজন্য সবার দোয়া ও ভালবাসা চাই। নতুন জীবনের এই পথচলায় সবার সহযোগিতা প্রত্যাশা করছি।

বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা
ঢাকা: বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দেশে ইকোকার্ডিওগ্রাফির শিক্ষা, গবেষণা ও মানোন্নয়নের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।

শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত দিনব্যাপী ‘ইকোকার্ডিওগ্রাফি ও কার্ডিওমায়োপ্যাথি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ সাফিউদ্দিন কমিটির নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আহ্বায়ক কমিটিতে অধ্যাপক আহসান হাবিবকে আহ্বায়ক, ডা. কামরুল হুদা মো. সোহেলকে প্রথম যুগ্ম আহ্বায়ক, ডা. লোহানী মো. তাজুল ইসলামকে সদস্যসচিব, ডা. হারুনুর রশিদ খান রাকিবকে কোষাধ্যক্ষ, ডা. জাফর ইকবাল জামালিকে প্রথম যুগ্ম সদস্যসচিব এবং ডা. আবু ফয়েজ মো. মতিউর রহমান আজাদকে দ্বিতীয় যুগ্ম সদস্যসচিব করা হয়েছে।

কর্মশালায় বক্তারা বলেন, নবগঠিত এ সংগঠন দেশে ইকোকার্ডিওগ্রাফির শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন ক্লিনিক্যাল চর্চা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি হৃদরোগ নির্ণয় ও চিকিৎসার গুণগত মান উন্নয়নে সোসাইটিটি কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিশেষায়িত হাসপাতালের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ, শিক্ষক ও চিকিৎসকেরা অংশগ্রহণ করেন।

বিপৎসীমার ওপরে ৩ নদীর পানি, খুলল তিস্তা ব্যারাজের ৪৪ জলকপাট
টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ৩টি নদীর ৪টি স্টেশনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি আরও বৃদ্ধি পেয়ে সিলেট, সুনামগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রামসহ বেশ কয়েকটি জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বা আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের আজ (২০ জুলাই) সোমবারের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বাপাউবো জানিয়েছে, কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার এবং সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া সুরমা নদীর পানি সুনামগঞ্জের ছাতক পয়েন্টে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার এবং সোমেশ্বরী নদীর পানি নেত্রকোনার কলমাকান্দা পয়েন্টে ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।

গত ২৪ ঘণ্টায় দেশে ও উজানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। দেশে সর্বোচ্চ ২০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সুনামগঞ্জের মহেশখোলায়। আর ভারতের মেঘালয়ের উইলিয়ামনগরে সর্বোচ্চ ৩৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বন্যা পূর্বাভাস অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এসব নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে আকস্মিক বা স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

উত্তর-পূর্বাঞ্চলে সুরমা, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানিও বাড়ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এসব নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি ঘটতে পারে।

এদিকে ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি আগামী পাঁচ দিন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার বিভিন্ন পয়েন্টে নদীগুলোর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

দক্ষিণ-পূর্বাঞ্চলেও পরিস্থিতির অবনতি হতে পারে। সাঙ্গু নদীর পানি ইতোমধ্যে বৃদ্ধি পেয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী এক দিন পর চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ি নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার ঝুঁকি রয়েছে।

আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।

এদিকে উজানের ঢল ও ভারী বৃষ্টিতে আবারও তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ সামাল দিতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

পাউবো ডালিয়া ডিভিশনের তিস্তা নদীর পানি পরিমাপক নুরুল ইসলাম জানান, আজ সোমবার সকাল ৯টায় দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১০ মিটার, যা বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। তিনি আরও জানান, একই দিন সকাল ৬ টাতেও পানির উচ্চতা একই পর্যায়ে ছিল।

পাউবো ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, তিস্তা নদীর পানি বেড়ে সকাল ৯টায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানি আরও বাড়তে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

এর আগে গত ১৩ জুলাই রাত ১০টায় তিস্তা নদীর পানির সমতল বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে উঠে ৫২ দশমিক ২৫ মিটারে পৌঁছেছিল। টানা প্রায় ১৫ ঘণ্টা পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশাচাপানী, ঝুনাগাছচাপানী ও গয়াবাড়ী এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ শুরু হচ্ছে আজ
ঢাকা: বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত বার্ষিক সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২০২৬’ আজ রোববার (১৯ জুলাই) শুরু হচ্ছে। এবারের মহড়ায় দুই দেশের ১৬০ জনের বেশি সামরিক সদস্য অংশগ্রহণ করছেন।

ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, এই যৌথ মহড়ার মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে বাস্তব পরিস্থিতিতে যৌথভাবে অভিযান পরিচালনার সক্ষমতা এবং সমন্বিত কার্যক্রম পরিচালনার দক্ষতা বাড়বে।

মহড়ার প্রশিক্ষণসূচিতে জঙ্গলাঞ্চলে অভিযান পরিচালনা, সন্ত্রাসবিরোধী অপারেশন এবং যুদ্ধক্ষেত্রে আহতদের জরুরি চিকিৎসা বা ট্যাকটিক্যাল কমব্যাট ক্যাজুয়ালটি কেয়ার (TCCC)-সংক্রান্ত প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। এসব অনুশীলনের মাধ্যমে উভয় বাহিনীর দক্ষতা, আন্তঃকার্যক্ষমতা এবং পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরও সম্প্রসারিত হবে।

মার্কিন দূতাবাসের তথ্য অনুযায়ী, ‘টাইগার লাইটনিং ২০২৬’ ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান এবং নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির আওতায় পরিচালিত হচ্ছে।

এই মহড়ার প্রধান উদ্দেশ্য হলো দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করা, সামরিক প্রস্তুতি ও অপারেশনাল সক্ষমতা বাড়ানো এবং যৌথ কার্যক্রম পরিচালনায় সমন্বয় আরও উন্নত করা।

উল্লেখ্য, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘টাইগার লাইটনিং’ যৌথ সামরিক মহড়ার যাত্রা শুরু হয় ২০১৭ সালে। কোভিড-১৯ মহামারির সময় সাময়িক বিরতি থাকলেও গত পাঁচ বছর ধরে এটি নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে। এবারের মহড়া শ্রেণিকক্ষভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি মাঠপর্যায়েও পরিচালিত হবে। শেষ দিনে একটি পূর্ণাঙ্গ ফিল্ড ট্রেনিং এক্সারসাইজের মাধ্যমে মহড়ার সমাপনী অনুষ্ঠিত হবে।

হাম ও উপসর্গে বেড়েই চলছে মৃতের সংখ্যা, ছাড়াল ৬০০
দেশে হামের প্রাদুর্ভাবে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

নতুন এই মৃত্যুর ঘটনায় চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হাম উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০১ জনে।

বুধবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১১ জনে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম সংক্রমণে মারা গেছেন ৯০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। ফলে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ১৯১ জন।

অন্যদিকে, একই সময়ে আরও ১ হাজার ২১০ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৫৭২ জনে।

হাসপাতালভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে ৩ জুন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ১৫৮ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৫ হাজার ৯৪২ জন।

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

তিনি আগামী এক বছর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২ জুন) জাতিসংঘের সদরদপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হন তিনি।

জানা যায়, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস।

দাম কমলো এলপি গ্যাসের
ভোক্তাপর্যায়ে এলপিজি সিলিন্ডারের দাম কমিয়ছে সরকার। ১২ কেজির সিলিন্ডারের দাম ১৯৪০ টাকা থেকে ৫৫ টাকা কমিয়ে ১৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (০২ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এই দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

এ ছাড়া প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ১৯ এপ্রিল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়। তার ১৭ দিন আগে ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৭ টাকা করেছিল বিইআরসি। অর্থাৎ দুই দফায় ১২ কেজিতে ৫৯৯ টাকা বাড়ানো হয়। এরপর এই দাম কমলো।