গসিব – skynews24.net

সুন্দরবনে জোভান-তটিনীর অ্যাডভেঞ্চার!
প্রেমিকাকে বিয়ের আসর থেকে তুলে সোজা সুন্দরবন নিয়ে যায় প্রেমিক! অথচ সেই প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ ঘটেছে অন্তত এক বছর আগেই।

এমন এক মজার গল্পে নির্মিত হলো সিএমভি’র ঈদের নাটক ‘ফিরে দেখা’।

মহিদুল মহিমের চিত্রনাট্য ও নির্মাণে এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়্যারা তটিনী। সিনেমাটোগ্রাফিতে ছিলেন কামরুল ইসলাম শুভ।

নাটকটি সম্পর্কে নির্মাতার ভাষ্য এমন, ‘এটা প্রেমের গল্প। সুন্দরবন অ্যাডভেঞ্চারের গল্প। হারানো সম্পর্ক ফিরে পাওয়ার গল্প। ঈদ উৎসবে অন্যরকম একটা গল্প। ’

নির্মাতা জানান, নাটকটির শুটিং হয়েছে সুন্দরবনের বিভিন্ন লোকেশনে।

‘ফিরে দেখা’র প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ আয়োজনে সিএমভি’র ব্যানারে প্রকাশ হবে অন্তত ২০টি বিশেষ নাটক। যার শুরুটা হবে চাঁদরাত থেকে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

ঢাকার কাক নিয়ে কানের রেড কার্পেটে ভাবনা
কাকের সঙ্গে অভিনেত্রী ভাবনার সখ্যতার খবর কমবেশি সবাই জানেন। ঢাকায় নিজের বাসার বারান্দায় বা ঘরের সামনের ফাঁকা জায়গায় অবাধ বিচরণ কাকদের। ভাবনার ফেসবুকের ভিডিও কিংবা ভাবনার আঁকার ক্যানভাসেও উঠে এসেছে শহরের কাকেরা। এই কাক নিয়েই ভাবনা হজির হয়েছেন কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে।

কাকের আদলে পোশাক পড়ে কান উৎসবের রেড কার্পেটে হাজির হয়েছেন এই অভিনেত্রী। বুধবার (১৫ মে ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে কান উৎসব থেকে নিজের ছবি পোস্ট করেছেন ভাবনা। সেখানে আমন্ত্রিত অতিথি হয় আগেই পৌঁছে গেছেন ভাবনা। কোনো চলচ্চিত্রের ব্যানারে নয়, বরং নিজ উদ্যোগেই কান উৎসবে গেছেন তিনি। আর সেখানে বিশ্বখ্যাত তারকাদের মাঝে নজরও কেড়েছেন অভিনেত্রী।

কান উৎসবের প্রথম দিনেই ফেসবুকে ভাবনার পোস্ট করা ছবিতে নজরকাড়া পোশাক ও চোখ-ধাঁধানো অভিনব লুকে দেখা গেছে। ভাবনার সেই পোস্টে অভিনন্দন জানিয়েছেন ভক্ত-অনুরাগীরা। পুরো সাজে রয়েছে স্নিগ্ধ আমেজ।  এদিন বিকেলে কাকের আদলে নকশা করা পোশাক পরে হাজির হয়েছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে জুড়ে দিয়েছেন তিনটি ছবি।

ক্যাপশনে লিখেছেন, ‘কাকদের সাথে করে আমি কান উৎসবে নিয়ে এসেছি।’সেই পোস্টের নিচে অনেকেই মন্তব্য করেছেন। প্রশংসা করেছেন তার পোশাকের। অনেকেই শেয়ার করেছেন ভাবনার সেই ছবি।

উল্লেখ্য, এ বছর উৎসবের উদ্বোধনী সিনেমা নির্বাচিত হয়েছে ফ্রান্সের ‘দ্য সেকেন্ড অ্যাক্ট’। কমেডি ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন কোয়ান্তাঁ দ্যুপিয়ো। অভিনয় করেছেন লিয়া সিডক্স, ভিনসেন্ট লিনডন, রাফায়েল কুইনার্ড। এবার মূল প্রতিযোগিতা বিভাগের জুরি বোর্ডে ৯ জনের মধ্যে পাঁচজন নারী। জুরি বোর্ডের প্রধানের দায়িত্ব পালন করবেন ‘বার্বি’খ্যাত নির্মাতা ও অভিনেত্রী গ্রেটা গারউইগ।

এ ছাড়া আছেন মার্কিন অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন, ফরাসি অভিনেত্রী এভা গ্রিন, লেবানিজ পরিচালক ও চিত্রনাট্যকার নাদিন লাবাকি এবং তুর্কি চিত্রনাট্যকার ও আলোকচিত্রী এব্রু জেলান।

কঙ্গনাকে যৌনকর্মীর সঙ্গে তুলনা করা নিয়ে হইচই
বিনোদন ডেস্ক: কথায় বলে, ইতিহাস ফিরে আসে। সম্প্রতি হিমাচলের মান্ডির বিজেপি প্রার্থী অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে যৌনকর্মীর সঙ্গে তুলনা করেন কংগ্রেস কর্মী সুপ্রিয়া শ্রীনাথ। তাতেই রাজনৈতিক মহলে হইচই পড়ে গেছে।

এমন কথায় শান্ত স্বরে হলেও সুপ্রিয়া শ্রীনাথকে পাল্টা জবাবও দিয়েছেন কঙ্গনা। তবে এর আগে এই একই ঘটনা ঘটিয়েছিলেন কঙ্গনা নিজেও। যদিও তখন তিনি রাজনীতির ময়দানে আসেননি। তিনি তখন শুধুই অভিনেত্রী।

সালটা ছিল ২০২০। অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকরকে ‘সফট পর্ন স্টার’ বলে আক্রমণ করেছিলেন ‘কুইন’ খ্যাত কঙ্গনা। টাইমস নাও-কে দেওয়া পুরনো সাক্ষাৎকারে ঊর্মিলার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে বসেছিলেন তিনি।

কঙ্গনা বলেছিলেন, ‘আমি ঊর্মিলা মাতন্ডকরের দেওয়া অত্যন্ত অবমাননাকর এক সাক্ষাৎকার দেখেছি। উনি যেভাবে আমার সম্পর্কে কথা বলছিলেন, আমার লড়াইকে উপহাস করছিলেন, আমাকে আক্রমণ করছিলেন যেন বলতে চাইছিলেন, আমি টিকিট পাওয়ার জন্য বিজেপিকে খুশি করার চেষ্টা করছি!’

অভিনেত্রী বলেছিলেন, ‘আমার কাছে টিকিট পাওয়া খুব কঠিন কিছু নয়, তা বোঝার জন্য জিনিয়াস হতে হয় না। ঊর্মিলা একজন সফট পর্নস্টার। উনি কিন্তু ওনার অভিনয় দক্ষতার জন্য পরিচিতি পাননি। তাহলে কিসের জন্য পরিচিত? সফট পর্নের জন্য, কী ঠিক বলছি তো? তাহলে উনি যদি টিকিট পেতে পারেন, তাহলে আমি কেন টিকিট পাবো না?’

প্রসঙ্গত, ঊর্মিলা ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মুম্বাই উত্তর কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসাবে রাজনীতিতে আত্মপ্রকাশ করেছিলেন। কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে ২০২০ সালে পরে শিবসেনায় যোগ দেন। সে সময় বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনকে অসম্মান করার জন্য কঙ্গনার সমালোচনা করেছিলেন ঊর্মিলা।

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ঊর্মিলা বলেছিলেন, ‘যখন জয়াজি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিলেন, তখন তো কঙ্গনার জন্মই হয়নি। এমন এক মহিলার (জয়া বচ্চন) কথা হচ্ছে যিনি নিজেই একজন আইকন। ভারতীয় সংস্কৃতি কি আপনাকে এ ধরনের লোকজনের উপর আক্রমণাত্মক হতে শেখায়?

তারপরই ঊর্মিলাকে পাল্টা আক্রমণ করে বসেন কঙ্গনা। সে সময় অবশ্য বলিউডে একাংশা ঊর্মিলার সমর্থনে সুর চড়িয়েছিলেন। অভিনেত্রী স্বরা ভাস্কর লিখেছিলেন, ‘প্রিয় ঊর্মিলা মাতন্ডকরজি, মাসুম, চমৎকার, রঙ্গিলা, জুদাই, দাউদ, সত্য, ভূত, কৌন, জঙ্গল, পেয়ার তুনে কেয়া কিয়া, তেহজিব, পিঞ্জর, এক হাসিনা থি’সহ আরও অনেক ছবিতে আপনার অভিনয়ের ছাপ এবং উজ্জ্বল নাচ দেখে অবাক হয়েছি! লাভ ইউ’।

পরিচালক অনুভব সিনহাও তখন ঊর্মিলার পাশে দাঁড়িয়ে টুইটে লিখেছিলেন, ‘সবচেয়ে সুন্দর, মার্জিত, উদ্দীপক, অভিব্যক্তিপূর্ণ অভিনেত্রীদের মধ্যে আপনিও একজন। আপনাকে ভালোবাসা পাঠাচ্ছি।’

কোরিওগ্রাফার ও নির্মাতা ফারাহ আলি খান লিখেছিলেন, ‘ক্লাস শুধু বকবক করার জন্য নয়। এখনও জ্বলজ্বল করছেন… ঊর্মিলা মাতন্ডকর, জয়া বচ্চন, স্বরা ভাস্কর, তাপসী পান্নু, সোনু সুদ, হেমা মালিনীর মতো তারকারা।’

‘আইটেম বয়’ না হলে ‘আইটেম গার্ল’ কেন: ফারিয়া
বিনোদন ডেস্ক: ঈদে মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ সিনেমায় ‘কলিজা আর জান’ গানে কোমর দুলিয়ে প্রেক্ষাগৃহে ঝড় তুলেছেন নুসরাত ফারিয়া। সিনেমা হলের দর্শকেরা তার এই ‘আইটেম গার্ল’ অবতার দারুণভাবে লুফে নিয়েছেন। যদিও শব্দটিতে আপত্তি আছে অভিনেত্রীর।

‘আইটেম গার্ল’ শব্দে শিল্পীরা লিঙ্গবৈষম্যের শিকার হন বলে মত দেন ফারিয়া। তিনি বলেন, “প্রত্যেক শিল্পীই একেকজন পারফরমার। অথচ ‘আইটেম গার্ল’ শব্দ জুড়ে দিয়ে মেয়েদের বিশেষায়িত করা হয়। আমার মনে হয়, এ সময়ে এসে আমরা কাউকে ‘আইটেম গার্ল’ বলতে পারি না। এ ধরনের গানে কিন্তু ছেলেদেরও দেখা যায়। তাদের তো কেউ ‘আইটেম বয়’ বলে না। তাহলে মেয়েদের ক্ষেত্রে কেন বলা হবে?’

শব্দ নিয়ে আপত্তি থাকলেও গান নিয়ে বেশ উচ্ছ্বসিত এ অভিনেত্রী। কথা প্রসঙ্গে জানান গানটিতে তার অভিনয়ের আদ্যোপান্ত। ফারিয়া বলেন, ‘এ গানের প্রস্তাব যখন পাই তখন গানটি আমার পছন্দ হয়নি। এ কারণে প্রথমে তাদের না করে দিই। দুই সপ্তাহ পর তারা আবারও আমার কাছে আসে। জানায়, এ গানটি যেভাবে পরিকল্পনা করা হয়েছে, সেখানে আমাকেই প্রয়োজন। তারপর তাদের কিছু শর্ত দিই। প্রথমত, গান পরিবর্তন করতে হবে, কে কোরিওগ্রাফি করবে, চার শ ড্যান্সার লাগবে। এ কারণে তাদের বাজেট বেড়ে গিয়েছিল। কিন্তু তাঁর সবকিছু ব্যবস্থা করেছে। এ কারণেই এত ভালো আউটপুট হয়েছে।’

এ অভিনেত্রী আরও বলেন, ‘গানটি করার আগে আমার মধ্যে যে চিন্তা ঘুরছিল সেটা হলো, দিন শেষে আমরা কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কাজ করি। আমার জন্য যদি ৫০ জন দর্শক হলে যায় তাহলে কিন্তু বাংলা সিনেমার লাভ। যারা হলে গিয়ে সিনেমা দেখার অভ্যাস হারিয়ে ফেলেছেন, তাদের হলে ফেরানোই আমাদের লক্ষ্য হওয়া উচিত।’

এদিন সোশ্যাল মিডিয়ায় তার দেওয়া খোলামেলা ছবি নিয়ে নেটিজেনদের সমালোচনার বিষয়েও কথা বলেন ফারিয়া। জানান, কারো নেতিবাচক মন্তব্যে গুরুত্ব দেন না তিনি। দিনশেষে কাজটাই আসল।

প্রসঙ্গত, কিছুদিন আগে কলকাতায় মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া অভিনীত ‘আবারও বিবাহ অভিযান’। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে ‘রকস্টার’ নামের আরও একটি সিনেমা। গত মে মাসে টলিউডের নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলেও জানিয়েছেন এই নায়িকা। যেটি পরিচালনা করবেন বাবা যাদব।

কেন নিয়ম ভঙ্গ করে ক্যাটরিনার ঠোঁটে চুমু শাহরুখের?
বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ বলা হয় শাহরুখ খানকে। আট হোক কিংবা ৮০ প্রায় সব বয়সী নারীই রয়েছেন তার ভক্তের তালিকায়। তবে শাহরুখের একটা নিয়ম রয়েছে তিনি পর্দায় চুমু খাবেন না। যাকে বলে ‘নো কিসিং পলিসি’। যার নড়চড় হয়নি এত বছরের কেরিয়ারে। কিন্তু সেই নিয়মভঙ্গ হয় ৪০তম ছবি ‘যব তক হ্যায় জান’-এর সময়।

আনন্দবাজারের খবরে বলা হয়, শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা অভিনীত এই ছবিতেই এত বছরের মেনে চলা নিয়ম ভাঙলেন অভিনেতা। ২০১২ সালে মুক্তি পায় এই ছবি। পরিচালক যশ চোপড়ার শেষ ছবি এটি। এই ছবির জন্যও প্রথমে আপত্তি থাকলেও পরে অবশ্য ক্যাটরিনার ঠোঁটে‌ ঠোঁট ছোঁয়ান অভিনেতা।

এ বিষয়ে শাহরুখ খান বলেন, শুটিং সেটে প্রায় ১০০ মানুষের সামনে এ ধরনের দৃশ্যে অভিনয় কতটা বিব্রতকর ছিল তা জানিয়েছিলাম। প্রথমে অবশ্য আদিত্য চোপড়া ও যশ চোপড়া দু’জনেই বলেন চুম্বনের দৃশ্যে অভিনয় করতে হবে না। পরে আমাকে বাধ্য করেন তারা। এ ছাড়াও পারিশ্রমিকও দেন।

যদিও তার পর এখনও পর্যন্ত কোনও ছবিতে অন্য কোনও নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায়নি শাহরুখকে।

প্রসঙ্গত, যে কোনও ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার আগে আগে দুটো শর্ত রাখেন শাহরুখ। এক তিনি ঘোড়ায় চড়তে পারবেন না। দ্বিতীয়ত, পর্দায় চুম্বন করবেন না।

যে ৫ ধরনের পুরুষ অপছন্দ করেন নারীরা
লাইফস্টাইল ডেস্ক: সঙ্গী কিংবা বন্ধু নির্বাচনে প্রতিটি মানুষেরই নিজস্ব পছন্দ-অপছন্দ আছে। সম্পর্কে জড়ানোর আগে যেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়। বিশেষ করে নারীরা পুরুষদের পছন্দ করার আগে অনেক ভাবনা-চিন্তা করেন।

কিছু বিশেষ ধরনের পুরুষকে একবারেই অপছন্দ করেন নারীরা।  এমনকি তাদের সঙ্গে কথা বলতেও চান না। ফলে এই ধরনের পুরুষেরা গোটা জীবনই নারীদের ভালোবাসা থেকে বঞ্চিত থাকেন।

সম্পর্কের অলিগলি নিয়ে নিয়মিত চর্চারত বিশেষজ্ঞদের কথায়, নারীদের হৃদয়ে বিয়ে নিয়ে একাধিক স্বপ্ন বোনা থাকে। এমনকি তার পছন্দের পাত্রটি ঠিক কেমন হবে, এই সম্পর্কেও মনের ক্যানভাসে একটা স্পষ্ট ছবি আঁকা থাকে। সেই ছবির সদৃশ কোনও পুরুষের সন্ধান পেলেই নারী মন গলে যায়। এমনকী বিয়ের ফুল ফুটতেও দেরি হয় না।

তবে এই দৃশ্যের বিপরীত চিত্রও কিন্তু রয়েছে। এক্ষেত্রে কিছু পুরুষ হলেন নারীদের চোখে বিষ। এনাদের দেখলেই নারী মনে ক্ষোভ ও হতাশার উদ্রেক হয়। মহিলারা এনাদের সঙ্গে বিয়ে তো দূর, সামান্য বাক্য বিনিময় পর্যন্ত করতে চান না। মুশকিল হল, অধিকাংশই এই বিষয়টা ধরতেই পারেন না যে কেমন স্বভাবের মানুষদের এক্কেবারে পছন্দ করেন না নারীরা। তাই বারবার একই ভুল করতে থাকেন। আর সেই কারণেই হাজার চেষ্টার পরেও তাদের আর বিয়ের পিঁড়িতে বসা হয়ে ওঠে না।

নেশাতুর পুরুষ

অনেকেই আছেন যারা নেশা করার বদভ্যাসকে ‘কুল’ হিসাবে দেখেন। এটাই নাকি নতুন ট্রেন্ড। যদিও বেশিরভাগ নারীরাই নেশা করার বিষয়টিকে খুবই খারাপ চোখে দেখেন। কারণ তাদের কাছে মদ্যপান একটা সর্বনাশা নেশা। নেশায় বুঁদ পুরুষ যে কোন পর্যায়ে নামতে পারেন, এটা তাদের কাছে পরিষ্কার। তাই এমন পুরুষের থেকে দূরেই থাকেন নারীরা। তাই আপনিও যদি এমন দোষের শিকার হন, তাহলে যেন তেন প্রকারেণ নেশার অভ্যাসকে গুড বাই বলতে হবে। এই কাজটুকু করতে পারলেই দেখবেন অনায়াসে মহিলাদের মন পেয়েছেন।

আমিই সেরা​

অনেক পুরুষই দম্ভের জালে আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকেন। তাদের সব ব্যাপারেই ‘আমিত্ব’। নিজেকে ছাড়া তাঁরা আর কিছুই ভাবতে পারেন না। এমনকি একান্ত আপনজনদের ছোট করতেও এরা দ্বিধাবোধ করেন না। এমন স্বভাবের পুরুষদের অত্যন্ত ঘৃণা করেন নারীরা। তাই আপনার মধ্যেও এই বদভ্যাস থাকলে তড়িঘড়ি নিজেকে বদলে ফেলুন। বরং চেষ্টা করুন নিজের পাশাপাশি অন্যদের কৃতিত্বও শিকার করার। এর মাধ্যমেই আপনার প্রতিচ্ছবি কিছুটা হলেও পরিষ্কার হবে।

নারীদের ছোট চোখে দেখার অভ্যাস​

২০২৩ সালে বাস করছি আমরা। আধুনিকতার একদম শিখরে পৌঁছে গিয়েছে সভ্যতা। তবে এই যুগে দাঁড়িয়েও কিছু ব্যক্তি সেই পুরনো ধ্যান-ধারণাকে সঙ্গী করে বেঁচে রয়েছেন। তাদের কাছে, নারীর কোনও গুরুত্বই নেই। বরং নারীর উত্তরণকে ছোট করার কাজেই এনারা ব্যস্ত থাকেন।

আপনিও কি এমন ভুল করেন নাকি? উত্তর হ্যাঁ হলে এখনই নিজেকে বদলে ফেলুন। বরং মহিলাদের সবসময় সম্মান দিন। তাঁদের এগিয়ে যেতে উদ্বুদ্ধ করুন। তাহলেই মহিলাদের মনের মানুষ হয়ে উঠতে পারবেন।

একাধিক নারীসঙ্গ

কিছু পুরুষের স্বভাব বেজায় খারাপ। তারা একাধিক নারীর সঙ্গে একই সময়ে সম্পর্কে থাকতে পছন্দ করেন। যতদিন পর্যন্ত এই তথ্য নারীদের কাছে অজানা থাকে, ততদিন এদের খেলা চলতে থাকে। তবে একবার এই বিষয়টি জানাজানি হয়ে গেলে আর পালানোর কূল পাওয়া যায় না। মান-সম্মান সব পানিতে ধুয়ে যায়। নারীরা এদের থেকে দূরে চলে যান। আসলে কোনও নারীই একজন বিশ্বাসঘাতকের সঙ্গে থাকতে চান না।

অতিরিক্ত গাম্ভীর্য​

কিছু পুরুষ অতিরিক্ত গম্ভীর স্বভাবের হয়ে থাকেন। তারা সবসময় মুখ গোমড়া করে বসে থাকেন। আর তাদের এমনতর আচরণ দেখে দূরে থাকতে শুরু করেন নারীরা। তাই গম্ভীর স্বভাব ছেড়ে এখন থেকে একটু হাসিখুশি থাকার, সকলের সঙ্গে মেশার চেষ্টা করুন। এর মাধ্যমেই কোনও এক রাজকন্যার মনে হয়তো জায়গা করে নিতে পারবেন। ফুটবে বিয়ের ফুল।

বুক আর নিতম্বের ছবি তোলে পাপারাজ্জিরা, অভিযোগ মালাইকার
বিনোদন ডেস্ক: আজকাল সামাজিক মাধ্যমে মালাইকা অরোরাকে নিয়মিত ট্রলের শিকার হতে হচ্ছে। তার হাঁটাচলা, পোশাক-আশাক, শারীরিক গঠন— সবকিছু নিয়েই কটুক্তি করছেন নেটিজেনরা। তিনি মনে করেন তার এই হেনস্তার জন্য দায়ী পাপারাজ্জিরা।

নিজের শো ‘মুভিং ইন উইথ মালাইকা’তে পাপারাজ্জিদের বিরুদ্ধে অভিযোগ আনেন মালাইকা। তিনি জানান, তারা শুধু তার বুক ও নিতম্বের ছবি তুলে নেট মাধ্যমে ছেড়ে দেয়। সেসব দেখেই ট্রলে মাতেন নেটাগরিকরা।

মালাইকা বলেন, ‘আমি কখনও কাউকে বকা দেই না, যদি না সে আমাকে ধাক্কা দিচ্ছে। তবে আমার যেটা বিরক্ত লাগে, তোমরা ছবি নিচ্ছ তো এখানকার নাও না (বুকের উপরের দিক নির্দেশ করে), তা না করে এখানকার (বুকের নীচের দিক) নিচ্ছ। কেন তোমরা আমার নিতম্ব আবার বুকের ছবি নিচ্ছ? আমি আমার শরীরকে ভালোবাসি। ক্যামেরা শরীরের এখান থেকে ওখানে যায়। এতে আমার সমস্যা আছে।’

এ সময় পর্দার মুন্নি আরও বলেন, ‘অনেকে বলবেন, তুমি যদি নিজের শরীর দেখাতে না চাও তবে শরীর ঢেকে পোশাক পরো। কেন আমাকে সেরকম পরতে হবে? আপনার কী সমস্যা? আমার যেমন ইচ্ছে হবে তেমন পোশাক পরব আমি।’

ট্রলের পাশাপাশি গুঞ্জনও কম চাউর হয় না মালাইকাকে নিয়ে। তিনি প্রেম করছেন হাঁটুর বয়সী অর্জুনের সঙ্গে। কয়েকদিন আগেই গুঞ্জন ছড়িয়েছিল অর্জুনের সন্তানের মা হতে চলেছেন তিনি। এ রটনা কানে যেতে বেশ চটেছিলেন অর্জুন।

অবশেষে বিয়ের ছবি প্রকাশ করলেন ন্যানসি
বিনোদন ডেস্ক: বিয়ে করেছেন দেশের জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যানসি। গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে বেঁধেছেন ঘর। গত আগস্ট মাসেই অনুষ্ঠিত হয়েছে তাদের বিয়ে। তবে তারিখ স্পষ্ট করেননি ন্যানসি। আজ বিয়ের ছবি প্রকাশ ন্যানসি।

ছবিতে দেখা গেল, নিজের ইচ্ছে অনুযায়ী বিয়ে সম্পন্ন করেছেন। তিনি বলেছিলেন, সেজেগুজে, হাতে মেহেদী দিয়ে আনন্দ নিয়ে বিয়েটা করবেন। থাকবে ধুমধাম আয়োজন।

প্রকাশ্যে আসা ছবিগুলো দেখে সেই কথার কিছুটা প্রমাণ পাওয়া গেল। ন্যানসি সেজেছেন ঠিকই, কিন্তু ছিল না বিস্তর আয়োজন।

ন্যানসি জানান, ঘরোয়া আয়োজনেই সম্পন্ন হয়েছে তাদের বিয়ে। গায়িকার ভাষ্য, বিয়ের তারিখটা এই মুহূর্তে জানাচ্ছি না। যেহেতু শোকের মাস আগস্ট।

তাই সে মাসে বিয়ের পরিকল্পনা ছিল না। আমার বাবা-মা নেই, অভিভাবক হিসেবে বড় ভাইয়ের পরামর্শে তার বাসায় জাঁকজমক ছাড়াই বিয়ে করেছি।

মূলত করোনাভাইরাসের কারণেই বড় আয়োজন করতে পারেননি বলে জানিয়েছেন ন্যানসি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন।

জানা যায়, গান করতে গিয়ে মহসীন মেহেদীর সঙ্গে ন্যানসির পরিচয় ঘটে। এরপর সেই পরিচয় রূপ নেয় বন্ধুত্বে। যা এক সময় প্রেমে গড়ায়। সেই প্রেমকেই তারা পরিণতি দিয়েছেন।

ভক্তদের ভালবাসায় সিক্ত হলেন মুক্ত পরীমণি
বিনোদন ডেস্ক: বুধবার (১ সেপ্টেম্বর) সকালে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন মাদক মামলায় গ্রেফতার ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। এদিন সকাল ৯টা ৩৬ মিনিটে সাদা রঙের একটি গাড়িতে করে কারাগার থেকে বের হয়ে আসেন তিনি।

এ সময় পরীমণি নিজেও ছিলেন সাদা পোশাকে। মাথায় ছিল সাদা ওড়না। মুক্ত পরীমণিকে বেশ উচ্ছল ও হাসিখুশি দেখা যায়। এ সময় নায়িকার ভক্ত ও শত শত উৎসুক জনতা তাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছিল। উৎসুক জনতার ভালোবাসার কারণেই কারাফটক থেকে ৩ ফিটের পথ পেরুতেই ৬ মিনিট লেগে যায় তার।

এ সময় সবার নজর কেড়েছে পরীমণির হাতের তালুতে আঁকা একটি লেখা-‘ডোন্ট লাভ মি বিচ’। যার বাংলা অর্থ, ‘আমাকে ভালবেসো না কুকুর’।

গাড়িতে দাঁড়িয়েই ভক্ত ও উৎসুক জনতার ভালোবাসার জবাব দেন পরী। সবার সঙ্গে সেলফি তোলেন। আনন্দে মেতে উঠেন। চলে যাওয়ার আগে গাড়ির সানরুফ খুলে মাথা উঁচিয়ে দাঁড়ান। অপেক্ষমাণ ভক্তদের বাড়িয়ে দেওয়া হাত স্পর্শ করেন। হাত নেড়ে জানান সম্ভাষণও। মাত্র কয়েক সেকেন্ডে যতটা পেরেছেন সবার সঙ্গে মুক্তির আনন্দ ভাগ করে নিয়েছেন তিনি।

এর কিছুক্ষণ পরই সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে এসব দৃশ্য। পরীমণির শুভাকাঙক্ষী ও ভক্তরা ছবিগুলো পোস্ট করে ইতিবাচক ক্যাপশনে ভরিয়ে দেন তাকে। বেশিরভাগ পোস্টেই মানুষ লিখেছেন, মুক্ত পরীমণি আবার নতুন করে তার ক্যারিয়ার শুরু করবেন। খুব দ্রুত তিনি নিজের স্বরূপে ফিরছেন। দাঁড়াবেন লাইট, অ্যাকশন, ক্যামেরার সামনে।

এর আগে সকাল সাড়ে ৮টায় পরীমণির খালু জসিম উদ্দিনসহ কয়েকজন নিকটাত্মীয় ও আইনজীবী অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভী কারা ফটকে যান। এ সময় তার আইনজীবী বলেন, আদালত দুই পক্ষের আইনজীবীর শুনানির পর তাকে জামিন দেয়। তবে কাশিমপুর কারাগারে জামিনের কাগজপত্র না আসায় গতকাল তাকে মুক্তি দেয়নি কারা কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেকায় পরীমণির জামিন আদেশ দেন। তিন কারণ বিবেচনায় পরীমণিকে জামিন দেওয়া হয়েছে। যেহেতু পরীমণি একজন চিত্রনায়িকা এবং একজন নারী। তাছাড়া সরকারি অনুদানপ্রাপ্ত প্রীতিলতা নামক একটি চলচ্চিত্রে তার অভিনয়ের শিডিউল চলছে। এসব বিষয় বিবেচনায় তদন্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিল পর্যন্ত জামিনের আদেশ দেন আদালত।

গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। এ সময় পরীমণির বাসায় বিভিন্ন মাদক পাওয়া গেছে বলে জানায় র‍্যাব। ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।

ছেলেকে নিয়ে বাড়ি ফিরে নুসরাতের পোস্ট
বিনোদন ডেস্ক: সোমবার হাসপাতাল থেকে ছেলে ঈশানকে নিয়ে বাড়ি ফিরেছেন কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান। বাড়ি ফিরেই এক দিনের মাথায় অর্থাৎ মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি পোস্ট করলেন নুসরত। মা হওয়ার পর এই প্রথম নিজের ছবি দিলেন সাংসদ-তারকা।

খোলা চুল, সাদা হাতাকাটা জামায় দেখা যাচ্ছে নুসরাতকে। ক্যামেরার দিকে চোখ নেই তার। ইচ্ছে করেই যেন লেন্সের দিকে তাকাতে চাইছেন না তিনি। সম্ভবত পুরনো একটি ফটোশুটের ছবি দিয়েছেন নুসরাত। সঙ্গে লিখেছেন, ‘পর্দার পিছনের দৃশ্য।’

গত সোমবার পার্ক স্ট্রিটের হাসপাতাল থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফিরেছেন নুসরাত। সঙ্গে ছিলেন যশ দাশগুপ্ত। হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময় যশের কোলেই ছিল নবজাতক। গাড়িতে উঠে তাকে নুসরাতের কোলে দিয়ে স্টিয়ারিং ধরেন যশ। রওনা দেন বাড়ির উদ্দেশে। ছেলেকে নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন নুসরাত।