খেলা – skynews24.net

৩০ বছরের খরা কাটিয়ে চ্যাম্পিয়ন ভিলা, নাচলেন-কাঁদলেন প্রিন্স উইলিয়াম
যুক্তরাজ্যের ভবিষ্যত রাজা প্রিন্স উইলিয়ামের সামনে ইউরোপা লিগের রাজা হিসেবে নিজের আসনটা পাকাপোক্ত করলেন উনাই এমেরি। ছয়বার ফাইনালে উঠে পঞ্চম বার তিনি শিরোপা উদযাপন করলেন। জার্মান ক্লাব ফ্রেইবুর্গকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে উয়েফা ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হয়েছে এমেরির অ্যাস্টন ভিলা। সবমিলিয়ে ৩০ বছর এবং ইউরোপীয় প্রতিযোগিতায় ৪৪ বছরের শিরোপাখরা কাটানোর দিনে ইংলিশ ক্লাবটির হয়ে বুনো উল্লাসে মেতেছেন প্রিন্স উইলিয়ামও।

গতকাল (বুধবার) দিবাগত রাতে ইস্তাম্বুলের বেসিকতাস পার্কে বলের পজেশন বাদে সবদিক থেকেই আধিপত্য দেখিয়েছে ওয়াটকিন্স-মার্টিনেজদের ভিলা। তারা ম্যাচের নিয়ন্ত্রণ নেয় প্রথমার্ধে করা ইয়োরি টিলেমান্স ও এমিলিয়ানো বুয়েন্দিয়া। মর্গান রজার্স দ্বিতীয়ার্ধে আরেক গোল করে বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন। যে চাপ সামলে আর উঠে দাঁড়াতে পারেনি জার্মানির ফ্রেইবুর্গ।

গত সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে ৪-২ গোলে হারিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করেছিল ভিলা। এদিকে তাদের শিরোপা নির্ধারণী ম্যাচ তো বাকি ছিল–ই, সেখানেও ট্রফি বাগিয়ে নিয়ে মৌসুমের শেষটা দারুণভাবে করল এমেরির দল। স্প্যানিশ এই কোচ ছয়বার ইউরোপা লিগের ফাইনালে উঠে পাঁচবারই সফল। কেবল ২০১৮-১৯ মৌসুমে আর্সেনালের ডাগআউটে থেকে তিনি একবার জিততে পারেননি। ভিলা ছাড়া স্প্যানিশ ক্লাব সেভিয়ার হয়ে তিন এবং ভিয়ারিয়ালের হয়ে একবার চ্যাম্পিয়ন হলেন এমেরি।

এর আগেও সরাসরি মাঠে উপস্থিত থেকে অ্যাস্টন ভিলার ম্যাচ উপভোগ ও উল্লাসে মাততে দেখা গেছে প্রিন্স উইলিয়ামকে। এবার তিনি জন্মের পর প্রথমবার ইউরোপীয় প্রতিযোগিতার ফাইনালে পছন্দের ক্লাবটির শিরোপা জয়ের সাক্ষী হলেন। এর আগে সর্বোচ্চ সাফল্য হিসেবে ভিলাকে প্রথম সিলভারওয়ার জিততে দেখেছেন ১৯৯৬ লিগ কাপে। ভিলার জয়ে গলা ফাটিয়ে উল্লাস তো করেছেন–ই, পরবর্তীতে প্রিন্স উইলিয়াম এক্স পোস্টে লিখেছেন, ‘বিস্ময়কর রাত! এই ক্লাবের সঙ্গে যুক্ত খেলোয়াড়, টিম স্টাফসহ সবাইকে অনেক অভিনন্দন।’

এ ছাড়া ম্যাচ সংশ্লিষ্ট একাধিক ভিডিওতে প্রিন্স উইলিয়ামকে গানের সঙ্গে সুর মেলাতে কিংবা দু’হাত উঁচিয়ে নাচতেও দেখা যায়। বোঝাই যায় প্রিয় দলের খেলা তিনি কতটা উপভোগ করেন এবং তার ইস্তাম্বুল সফরটাও সম্পন্ন হলো সফলতার সঙ্গে।

অ্যাস্টন ভিলা এর আগে সর্বশেষ ১৯৯৫-৯৬ মৌসুমে ইংলিশ লিগ কাপ জিতেছিল। তবে ইউরোপীয় প্রতিযোগিতায় তাদের সাফল্য জানতে আরও পেছনে হাঁটতে হবে। সর্বশেষ ১৯৮১-৮২ মৌসুমে তৎকালীন ইউরোপিয়ান কাপ জিতেছিল ইংলিশ ক্লাবটি। এবার উনাই এমেরির হাত ধরে এলো ৩০ বছরের খরা কাটানো শিরোপা।

লিভারপুলকে শঙ্কায় ফেলে চ্যাম্পিয়ন্স লিগে ফিরল অ্যাস্টন ভিলা
লিভারপুল হয়তো খুব দ্রুতই এবারের মৌসুমটা শেষ করতে চাচ্ছে! পারফরম্যান্স কিংবা ভাগ্য কোনোটিই যে সহায় হচ্ছে না তাদের। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ১৯ ম্যাচে হেরেছে অলরেডরা। সর্বশেষ হারে তো তাদের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী আসরে খেলা অনিশ্চয়তায় পড়েছে। বিপরীতে লিভারপুলকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করেছে অ্যাস্টন ভিলা।

এই ম্যাচের আগে থেকেই ভিলা ৩০ বছরে প্রথম কোনো মেজর ট্রফি জয়ের স্বপ্ন দেখছে। উয়েফা ইউরোপা লিগের ফাইনালে আগামী বুধবার তারা লড়বে জার্মান ক্লাব ফ্রেইবুর্গের সঙ্গে। সেই ম্যাচের আগে লিভারপুলকে হারিয়ে প্রিমিয়ার লিগে এবার শীর্ষ পাঁচে থাকা নিশ্চিত করল উনাই এমেরির দল। তার কণ্ঠেও তাই প্রিমিয়ার লিগ শেষের আগে চ্যাম্পিয়ন্স লিগে ফেরা নিয়ে তৃপ্তি এবং আসন্ন ইউরোপা লিগ ফাইনাল উপভোগ করার মন্ত্র শোনা গেল।

ঘরের মাঠ ভিলা পার্কে অ্যাস্টন ভিলা বল দখলে কিছুটা পিছিয়ে থাকলেও, বাকি সবদিক থেকে প্রায় সমান তালে লড়েছে। মরগান রজার্সের গোলে তারা প্রথম লিড নেয় ৪২ মিনিটে। বিরতির পর ফিরে ভার্জিল ফন ডাইকের গোলে ৫২ মিনিটে সমতায় ফেরে অলরেডরা। কিন্তু গতবারের চ্যাম্পিয়ন লিভারপুলের সেই স্বস্তির সময় কাটতে সময় লাগেনি। মিনিট পাঁচেক পর ভিলাকে ফের এগিয়ে দেন ওলি ওয়াটকিন্স। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার দিকে যখন সবার নজর, তখন এই ইংলিশ তারকা ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৩-১ করেন।

লিভারপুল ম্যাচে ফেরার সুযোগ খুঁজছিল। কিন্তু তাদের হতাশ করে ৮৯ মিনিটে জন ম্যাকগিন গোল করলে ভিলা এগিয়ে যায় ৪-১ ব্যবধানে। ইনজুরি সময়ে ফন ডাইক নিজের দ্বিতীয় গোল করলেও তা কেবল লিভারপুলের পক্ষে ব্যবধানই কমিয়েছে। তাদের মাঠ ছাড়তে হয় ৪-২ ব্যবধানে হার এবং পরবর্তী চ্যাম্পিয়ন্স লিগ খেলার শঙ্কা জিইয়ে রেখে। আর্নে স্লট দায়িত্ব নেওয়ার পর দুই মৌসুমে প্রথমবার চার গোল হজম করল লিভারপুল। সবমিলিয়ে প্রিমিয়ার লিগ মৌসুমে তাদের সর্বোচ্চ ৫১ গোল হজম করতে হয়েছে।

৩৭ ম্যাচ শেষে ৬২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের চারে রয়েছে অ্যাস্টন ভিলা। অবশিষ্ট ম্যাচে হারলেও তাদের অবস্থান পাঁচের বাইরে যাবে না। অন্যদিকে, লিভারপুল ৩ পয়েন্ট পিছিয়ে থেকে পাঁচে অবস্থান করছে। সেই অবস্থান ধরে রাখা নিয়ে রয়েছে শঙ্কা। শেষ ম্যাচে ২৪ মে লিভারপুলের প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড, যারা বর্তমানে পয়েন্ট টেবিলে অষ্টম।

নেইমারের প্রশংসা করে তাকে বিশ্বকাপে দেখতে চাইলেন মেসি
বার্সেলোনা ও পিএসজিতে একসঙ্গে খেলেছেন লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। দুজনের মাঝে ভালো বন্ধুত্বের বিষয়টি অনেকবারই সামনে এসেছে। অথচ দুজন যথাক্রমে প্রতিনিধিত্ব করছেন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের হয়ে। নেইমারকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় দাবি করে তাকে আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আলবিসেলেস্তে তরকা মেসি।

পডকাস্ট অনুষ্ঠান ‘লো দেল পোলো শো’তে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, ‘বিশ্বকাপে আমরা সেরা খেলোয়াড়দের পেতে চাই এবং নেইমারের ফর্ম যেমনই হোক না কেন, সে তাদের একজন হয়ে থাকবে। বিশ্বকাপে তাকে দেখতে পাওয়া চমৎকার বিষয় হবে, কারণ ব্রাজিল এবং ফুটবলের জন্য সে অনেক কিছু। আমার আশা সে সেখানে থাকবে, কিন্তু আমরা নিরপেক্ষ হতে পারি না, কারণ তার সবসময়ই সেখানে থাকা উচিত।’

‘আমি (নেইমারকে নিয়ে কথা বলার সময়) নিরপেক্ষ হতে পারি না। নেইমার অবশ্যই ভালো একজন বন্ধু, তাকে বিশ্বকাপে খেলতে দেখতে পছন্দ করব। তার সঙ্গে ভালো কিছুই ঘটুক। কারণ সে মানুষ হিসেবেও চমৎকার, ভালো কিছুই প্রাপ্য সে এবং আমি আশা করি সেখানে (ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে) থাকবে সে’, আরও যোগ করেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি।

এই মুহূর্তে মেসি ৩৮ বছর বয়সে দাঁড়িয়ে, খুব অভাবনীয় কিছু না ঘটলে তিনি এবারই শেষ বিশ্বকাপ খেলতে নামবেন।  অন্যদিকে, তারচেয়ে ৪ বছরের ছোট হলেও বার্সেলোনায় চার মৌসুম এবং পিএসজিতে দুই মৌসুম একসঙ্গে খেলার পর দারুণ উষ্ণ সম্পর্ক গড়ে উঠে মেসি-নেইমারের মধ্যে। দুজনেই ২০২৩ সালে পিএসজি ছেড়ে যান। আর্জেন্টাইন অধিনায়ক এমএলএস ক্লাব ইন্টার মায়ামি এবং সেলেসাও তারকা সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালে যোগ দেন। মেসি আমেরিকান সকারে বিপ্লব তৈরি করলেও, নেইমার ইনজুরিতে জর্জরিত সৌদি অধ্যায়ে ইতি টেনে ফিরেছেন শৈশবের ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে।

সাবেক ক্লাব সতীর্থ নেইমারকে প্রশংসা ভাসিয়ে মেসি বলছেন, ‘তার খুবই বিশেষ ক্যারিশমা আছে। সে অত্যন্ত সহজ-সরল এবং প্রাণবন্ত একজন মানুষ। কোনো রকম কৃত্রিমতা ছাড়াই সে জীবন কাটাতে পছন্দ করে এবং কে কী ভাবল, তা নিয়ে সে মাথা ঘামায় না। সে নিজের জীবন উপভোগ করে, সন্তুষ্ট থাকে এবং তার সামগ্রিক বিষয় খুবই প্রাকৃতিক।’

নেইমার নিজেও শেষবারের মতো বিশ্বকাপ খেলতে মরিয়া। যে কারণে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির কথামতো বিশ্বকাপ দলে জায়গা পেতে সর্বোচ্চ নিবেদন দিয়ে যাচ্ছেন। ব্রাজিলের সর্বকালের এই সেরা গোলদাতা (৭৯ গোল) অবশ্য জাতীয় দলে সর্বশেষ খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। এসিএল ইনজুরির কারণে লম্বা সময় বাইরে থাকার পর আরও কিছু ছোট ছোট চোট নেইমারের জাতীয় দলে ফেরায় দেয়াল তুলে দিয়েছে। তাকে নিয়ে আশাবাদী শোনালেও দলে থাকার নিশ্চয়তা দেননি আনচেলত্তি, ‘সে শতভাগ ফিট হয়ে ফেরার মতো সামর্থ্য রাখে।’

মাইলফলক গোলে দলকে বড় জয় উপহার রোনালদোর
চার বছরে প্রথমবার কোনো শিরোপা জয়ের স্বপ্ন বুনছে আল নাসর। দলের প্রধান তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও সৌদি ক্লাবে যোগ দেওয়ার পর মেজর কোনো ট্রফি জিততে না পারার খরা কাটাতে চলেছেন। গতকাল (বৃহস্পতিবার) আল নাসরের বড় জয়ের রাতে সৌদি প্রো লিগে ১০০তম গোলের মাইলফলক পূর্ণ করেছেন পর্তুগিজ সুপারস্টার।

সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলে আগে থেকেই শীর্ষে ছিল আল নাসর। আল শাবাবকে ৪-২ গোলে হারিয়ে তারা দুইয়ে থাকা আল হিলালের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে গেল। যদিও এক ম্যাচ বেশি খেলেছে রোনালদো-সাদিও মানের দল। লিগে তাদের আর বাকি দুই ম্যাচ। সেখানে জিতলে আর কোনো সমীকরণের মারপ্যাঁচে পড়তে হবে আল নাসরকে। কিন্তু ড্র কিংবা হার তাদের হিসাব-নিকাশের মুখে ফেলে দিতে পারে।

রোনালদো আল নাসরের চতুর্থ গোলটি করার মধ্য দিয়ে বড় জয় নিশ্চিত করেন। ৭৫ মিনিটে বক্সে সাদিও মানের বাড়ানো বল কয়েকজনের মাঝখান দিয়ে এক টোকায় জালে জড়ান সিআরসেভেন। যা সৌদি প্রো লিগে তার ১০০ এবং পেশাদার ক্যারিয়ারের ৯৭১তম গোল। এ ছাড়া চলতি মৌসুমে এখন পর্যন্ত ২৬ গোল করলেন রোনালদো। এ ছাড়া আল নাসরের হয়ে এদিন হ্যাটট্রিক করেছেন গত জুলাইয়ে চেলসি ছেড়ে আসা আরেক পর্তুগিজ স্ট্রাইকার জোয়াও ফেলিক্স। পেনাল্টিতে পাওয়া সর্বশেষ গোলে হ্যাটট্রিক করেন তিনি।

রোনালদোর প্রশংসা ও আসন্ন ম্যাচের দিকে তাকিয়ে আল নাসর কোচ জর্জ জেসুস বলছেন, ‘রোনালদো সবসময়ই ভয়ঙ্কর ফরোয়ার্ড এবং আমরা সেটি আজ আবার দেখলাম। এখন আমাদের প্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে ডার্বি ম্যাচের দিকে তাকাতে হবে। আমরা সেই ম্যাচের গুরুত্ব সম্পর্কে পূর্ণ সচেতন এবং জয়নির্ধারণী ফলাফল পেতে খুটিনাটি সকল বিষয়ে মনোযোগ দিচ্ছি।’

আগামী মঙ্গলবার শিরোপার আরেক প্রত্যাশী ও জায়ান্ট ক্লাব আল হিলালের সঙ্গে ম্যাচ রয়েছে আল নাসরের। রিয়াদের এই প্রতিদ্বন্দ্বী ক্লাবের সঙ্গে লড়াইয়ের ফলাফলই শিরোপা নির্ধারণ করে দিতে পারে। এই মুহূর্তে ৩২ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে সৌদি লিগের টেবিলে শীর্ষ দল আল নাসর। এক ম্যাচ কম খেলা আল হিলালের পয়েন্ট ৭৭।

এমবাপে-ভিনিসিয়ুসের নৈপুণ্যে মোনাকোর জালে রিয়ালের ৬ গোল
নিজেরই সাবেক ক্লাব মোনাকোকে বিধ্বস্ত করায় নেতৃত্ব দিলেন কিলিয়ান এমবাপে। সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মোনাকোর বিপক্ষে ৬-১ গোলের দাপুটে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

মোনাকোতে পাঁচ বছর কাটিয়ে পিএসজিতে যোগ দেওয়া এমবাপে ম্যাচের আগের দিন বলেছিলেন, পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণে মোনাকোর বড় ভূমিকা রয়েছে। তবে মাঠে নামার পর কোনো আবেগের ছাপ দেখা যায়নি। ম্যাচের প্রথম ২৬ মিনিটের মধ্যেই দুই গোল করে রিয়ালকে সহজ জয়ের পথে এগিয়ে দেন তিনি।

ফ্রাঙ্কো মাসতান্তুয়োনো, থিলো কেহরারের আত্মঘাতী গোল, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহ্যামের গোল রিয়ালের বড় জয় নিশ্চিত করে। আলভারো আরবেলোয়ার অধীনে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচটি রিয়াল রীতিমত হেসেখেলে জিতেছে।

ম্যাচের শুরুতেই পঞ্চম মিনিটে গোলের সূচনা করেন এমবাপে। ফেদেরিকো ভালভের্দের সহায়তায় বক্সের ভেতর থেকে নিখুঁত শটে বল জালে পাঠান তিনি। এরপর মোনাকোর হয়ে আনসু ফাতি সহজ সুযোগ নষ্ট করলে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় রিয়াল।

২৬ মিনিটে আসে এমবাপের দ্বিতীয় গোল। দ্রুতগতির আক্রমণে ভিনিসিয়ুসের বাইরের পায়ের অসাধারণ পাস থেকে সহজেই বল জালে পাঠান ফরাসি তারকা। এটি ছিল চলতি মৌসুমে তার ৩২তম গোল এবং চ্যাম্পিয়ন্স লিগে মাত্র ছয় ম্যাচে ১১তম গোল।

মোনাকো চেষ্টা চালালেও গোলের দেখা পায়নি প্রথমার্ধে। জর্ডান তেজের দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফেরে, আর থিবো কোর্তোয়া বেশ কয়েকটি শট ঠেকান।

দ্বিতীয়ার্ধে মাসতান্তুয়োনো নিজের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ গোল করেন। এরপর কেহরারের আত্মঘাতী গোল ও ভিনিসিয়ুসের দুর্দান্ত ফিনিশে ব্যবধান বেড়ে যায়। শেষদিকে মোনাকোর হয়ে তেজে একটি সান্ত্বনার গোল শোধ দিলেও ৮০ মিনিটে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন জুড বেলিংহ্যাম।

এই জয়ের ফলে গ্রুপ পর্বে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ, আর মোনাকোর জন্য এটি ছিল এক হতাশাজনক রাত।

চিলিকে উড়িয়ে টানা দ্বিতীয় শিরোপা ব্রাজিলের
কিংস ওয়ার্ল্ড কাপ নেশন্সের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল। গত আসরে কলম্বিয়াকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবার টুর্নামেন্টের দ্বিতীয় আসরেও চিলিকে উড়িয়ে শিরোপা জিতল সেলেসাওরা।

রোববার (১৮ জানুয়ারি) ফাইনালে চিলিকে ৬-২ গোলে হারিয়েছে ব্রাজিল। দলের হয়ে লেলেতি গার্সিয়া ও লিপাও পিনহেইরা দুটি এবং কেলভিন ওলিভেইরা ও ম্যাথিউস ডিডো একটি করে গোল করেন।

সাও পাওলোর অ্যালিয়েঞ্জ পার্কে ৪১,৩১৬ দর্শকের সামনে আক্রমণাত্মক ফুটবল খেলে দাপট দেখায় স্বাগতিকরা। যার সুফল পেতেও দেরি করতে হয়নি। ৮ মিনিটের মধ্যে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই লেলেতি গার্সিয়ার গোলে এগিয়ে যায় ব্রাজিল। এর মিনিট তিনেক পর লিপাও পিনহেইরা ব্যবধান দ্বিগুন করেন। এরপর অষ্টম মিনিটে ম্যাথিউস ডিডোর দলের হয়ে তৃতীয় গোল করেন।

এরপর চিলি দুই গোল শোধ করে ম্যাচে ফেরার আভাস দিয়েছিল। ইগ্নাসিও হেরেইরা পর ম্যাথিয়াস ভিদানগোসি গোল করেন। তবে আবারো তাদের ওপর চড়াও হয়ে আরও তিন গোল আদায় করে ব্রাজিল।

উল্লেখ্য, স্পেন ও বার্সেলোনার কিংবদন্তি ডিফেন্ডার জেরার্ড পিকের প্রতিষ্ঠিত কিংস লিগ ফরম্যাটের ভিত্তিতে ২০২৫ সালে শুরু হয় সেভেন এ সাইড ফুটবলের এই টুর্নামেন্ট।

মরক্কোর স্বপ্ন ভেঙে আফ্রিকার চ্যাম্পিয়ন সেনেগাল
আফ্রিকান কাপ অব নেশন্সের (আফকন) শিরোপা জিতল সেনেগাল। মরক্কোর বিপক্ষে ঘটনাবহুল মেগা ফাইনালে রেফারির সিদ্ধান্ত ঘিরে উত্তেজনা, কোচের নির্দেশে খেলোয়াড়দের ড্রেসিংরুমে চলে যাওয়া, আবার মাঠে ফেরা সব মিলিয়ে এক নাটকীয় ফাইনালের সাক্ষী হলো এই ম্যাচ।

রোববার (১৮ জানুয়ারি) রাবাতে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ফাইনালে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে সেনেগাল। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকলেও অতিরিক্ত সময়ের শুরুতেই দর্শনীয় এক গোল করেন পাপ গেয়ি। সেই গোলেই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা নিশ্চিত হয় তাদের।

এ নিয়ে দ্বিতীয়বার আফ্রিকান নেশন্স কাপ জিতল সেনেগাল। এর আগে, ২০২২ সালে মিশরকে হারিয়ে প্রথমবার মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল দেশটি। অন্যদিকে, মরক্কোর শিরোপা অপেক্ষা দীর্ঘ হলো আরও। ১৯৭৬ সালের পর আর এই ট্রফির স্বাদ পায়নি তারা।

অথচ এই ট্রফি সাদিও মানের দলের জেতারই কথা ছিল না। ম্যাচের নির্ধারিত সময়ের শেষ দিকে মরক্কোর পাওয়া পেনাল্টি নিয়ে বড় বিতর্ক তৈরি হয়। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে সেনেগালের খেলোয়াড়রা মাঠ ছেড়ে বেরিয়ে যান। পরে মানের অনুরোধে তারা আবার মাঠে ফেরেন।

ভিএআর দেখে কঙ্গোর রেফারি জ্যঁ-জ্যাক এনডালা এই সিদ্ধান্ত দেন। কর্নার ঠেকাতে গিয়ে সেনেগালের ডিফেন্ডার এল হাজি মালিক দিউফ ব্রাহিম দিয়াজকে টান দেন বলে রায় আসে। এই সময় মাঠে দীর্ঘ ১৪ মিনিট খেলা বন্ধ থাকে। খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়।

পেনাল্টি নিতে এসে মরক্কোর তারকা ব্রাহিম দিয়াজ প্যানেনকা শট নেন। তার দুর্বল শট সহজেই ধরে ফেলেন সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দ মেন্দি। এই সুযোগ নষ্টে হতাশ হয়ে পড়ে স্বাগতিকরা। এরপর অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে আসে ম্যাচের একমাত্র গোলটি।

মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে ইদ্রিসা গানা গেইকে দেন সাদিও মানে। সেখান থেকে পাপে গেইকে পাস দেন তিনি। ভিয়ারিয়াল মিডফিল্ডার মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমিকে পেছনে ফেলে দারুণ শটে গোল করেন। বল জালে জড়িয়ে যায় গোলরক্ষক ইয়াসিন বুনোর হাত ছুঁয়ে।

গোলের পর স্তব্ধ হয়ে যায় প্রিন্স মৌলাই আবদেল্লাহ স্টেডিয়াম। ৬৬ হাজারের বেশি দর্শক হতাশায় ডুবে যান। পরে মরক্কো সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা করেছিল। অতিরিক্ত সময়ের দ্বিতীয় ভাগে নাইয়েফ আগুয়ের্দের হেড ক্রসবারে লাগে। তবে শেষ পর্যন্ত আর গোল আসেনি।

এর আগে ম্যাচের দ্বিতীয় যোগ করা মিনিটে সেনেগালের একটি গোল বাতিল হয়। কর্নার থেকে আবদুলায়ে সেকের হেড পোস্টে লেগে ফিরতি বল পেয়ে জালে পাঠান ইসমাইলা সারে। কিন্তু রেফারি ফাউলের সিদ্ধান্ত দেন। এই সিদ্ধান্তেও ক্ষুব্ধ ছিল সেনেগাল দল।

ম্যাচ শেষে সেনেগাল আরও স্বস্তিতে থাকতে পারত, যদি অতিরিক্ত সময়ের শেষ দিকে শেরিফ এনদিয়ায়ে সহজ সুযোগ নষ্ট না করতেন। তবুও শেষ পর্যন্ত লিড ধরে রেখে জয় নিশ্চিত করে তারা। গত তিন আসরের মধ্যে এটি সেনেগালের দ্বিতীয় এএফকন শিরোপা।

বিশ্বকাপ ইস্যুতে আইসিসি-বিসিবির বৈঠক শেষ, যা জানা গেল
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আজ (শনিবার) আইসিসির সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিকেলে শুরু হওয়া এই সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল–সহ আরও তিন পরিচালক উপস্থিত ছিলেন। যেখানে আইসিসির একজন প্রতিনিধি সশরীরে এবং আরেকজন অনলাইনে যোগ দিয়েছিলেন।

বৈঠকে আইসিসিকে ভারতে দল না পাঠানোর ব্যাপারে সরাসরি জানিয়েছে বিসিবি। অর্থাৎ, বাংলাদেশ নিজেদের আগের অবস্থানেই অনড়। এ ছাড়া কেন খেলতে যেতে চায় না সেটাও বিস্তারিত জানিয়েছে বিসিবি। একইসঙ্গে আবারও ভারতের বাইরে বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু নির্ধারণের আহবান জানানো হয়েছে।

ঢাকা পোস্টকে বিসিবির শীর্ষ একজন পরিচালক বৈঠকে আলোচনার বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বিসিবির সব কথা আইসিসির সিকিউরিটি প্রধান শুনেছেন এবং পরে বিস্তারিত সিদ্ধান্তের কথা জানাবেন।

পরবর্তীতে এক বিবৃতিতে বিশ্বকাপে গ্রুপ পরিবর্তন নিয়ে সম্ভাবনার কথাও আলোচনায় উঠে এসেছে বলে উল্লেখ করে বিসিবি, ‘গঠনমূলক, সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার পরিবেশে সভা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই খোলামেলা আলোচনার মাধ্যমে প্রাসঙ্গিক বিষয় নিয়ে মতবিনিময় করে। আলোচনার এক পর্যায়ে লজিস্টিক বা আয়োজন-সংক্রান্ত পরিবর্তন যতটা সম্ভব কম রেখে বিষয়টি সহজ করতে বাংলাদেশকে ভিন্ন একটি গ্রুপে অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও বিবেচনায় আনা হয় ৷’

বিসিবি আরও বলছে, ‘আলোচনার সময় বিসিবি আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। একই সঙ্গে বিসিবি বাংলাদেশ সরকারের মতামত ও উদ্বেগ তুলে ধরা হয়। বিশ্বকাপ চলাকালে খেলোয়াড়, বাংলাদেশের সমর্থক, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের নিরাপত্তা ও সুরক্ষা-সংক্রান্ত বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পেয়েছে এই সভায়।’ এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় ‍উভয়পক্ষ গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে বলেও একমত হয়েছে।

এর আগে আইসিসির সঙ্গে ভার্চুয়াল বৈঠকেও একই অবস্থান জানিয়েছিল বিসিবি। এবার সরাসরি বৈঠক করতে ঢাকায় এলেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। তার সঙ্গী হসেবে বিশ্ব ক্রিকেট সংস্থাটির ইভেন্ট অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন্সের জেনারেল ম্যানেজার গৌরভ সাক্সেনারও আসার কথা ছিল। কিন্তু ভিসা জটিলতায় ঢাকায় আসা হয়নি তার। সে কারণে তিনি ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন। বিপরীতে বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং সিইও নিজাম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

বিপিএলের পরিবর্তিত সূচি প্রকাশ
সব জটিলতা কাটিয়ে অবশেষে মাঠে ফিরছে ক্রিকেট। ক্রিকেটারদের আন্দোলন ও বিসিবির সঙ্গে দীর্ঘ আলোচনার পর শুক্রবার (১৬ জানুয়ারি) থেকেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এ সঙ্গে পরিবর্তিত সূচিও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রিকেটারদের দাবির মুখে বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ না হওয়ায় শুরুতে ক্রিকেট বর্জনের সিদ্ধান্তে অনড় ছিলেন ক্রিকেটাররা। তবে পরবর্তীতে আলোচনার মাধ্যমে তারা নিজেদের অবস্থান থেকে সরে আসেন এবং সংশ্লিষ্ট পরিচালককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ৮টায় গুলশানের নাভানা টাওয়ারে কোয়াবের সঙ্গে বৈঠকে বসেন বিসিবির পরিচালকরা। বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। এর আগে কোয়াবের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, বিসিবির চলমান প্রক্রিয়ায় তারা সন্তুষ্ট।

দীর্ঘ আলোচনার পর ক্রিকেট ফেরানোর সিদ্ধান্ত আসে। এরপর রাতেই গুলশানের নাভানা টাওয়ারে বিসিবির কার্যালয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে বৈঠকে বসেন ক্রিকেটাররা। বৈঠক শেষে মাঠে ফেরার ঘোষণা দেয়া হয়।

বিসিবি জানিয়েছে, বৃহস্পতিবারের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শুক্রবার। অর্থাৎ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ২টায় নোয়াখালী এক্সপ্রেস বনাম চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যা ৭টায় রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটানসের ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবারের পূর্বনির্ধারিত ম্যাচগুলো হবে শনিবার, আর শনিবারের ম্যাচগুলো আয়োজন করা হবে আগামী ১৮ জানুয়ারি।

এছাড়া এলিমিনেটর ও কোয়ালিফায়ার-১ ম্যাচের সূচি একদিন পিছিয়ে ২০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালের সূচি অপরিবর্তিত থাকবে।

বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু, কোয়াব সভাপতি মিঠুন এবং বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

এ বিষয়ে ইফতেখার রহমান মিঠু বলেন, ১৮ তারিখে আমাদের বিশ্রাম ছিল। সেই দিন পর্যন্ত আমরা ম্যাচগুলো রিশিডিউল করেছি। কালকের ম্যাচটা পরশু হবে, আর পরশুর ম্যাচটা ১৮ তারিখে অনুষ্ঠিত হবে। একটা উপসংহারে পৌঁছাতে পেরেছি- এটাই সবচেয়ে আনন্দের।

কোয়াব সভাপতি মিঠুন বলেন, আমরা সবাই ক্রিকেটের মঙ্গল চাই। আমরা খেলতে চাই, খেলা না হওয়াটা কাম্য নয়। আলোচনার মাধ্যমে আমরা একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছেছি। সেই কারণেই কাল থেকেই আবার খেলা শুরু হচ্ছে।

উল্লেখ্য, ভারতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না গেলে ক্রিকেটাররা ক্ষতিপূরণ পাবেন কি না-এ বিষয়ে বিতর্কিত মন্তব্য করেন বিসিবির অর্থ বিভাগের প্রধান নাজমুল। এর জেরে তার পদত্যাগের দাবিতে অনড় অবস্থান নেন ক্রিকেটাররা। যদিও পদত্যাগ না করলেও বিকেলে বিসিবি তাকে অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেয়। এ সিদ্ধান্তকে স্বাগত জানায় কোয়াব।

অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল
অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ক্রিকেটাররা বয়কট প্রত্যাহার না করায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।

এর আগে, বিসিবির ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের পদ থেকে পরিচালক নাজমুল ইসলামকে সরিয়ে দেওয়ার পর ক্রিকেটাররা খেলায় না ফিরলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রিকেটারদের আলটিমেটামের মুখে এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবির সভাপতি আমিনুল ইসলাম অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি একের পর মন্তব্য করে বিতর্কের জন্ম দেন এম নাজমুল ইসলাম। তার একাধিক মন্তব্য ঘিরে ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। ক্রিকেটারদের আয়ের উৎস ও ভূমিকা নিয়ে তার বক্তব্য গোটা দেশব্যাপী ব্যাপক সমালোচনার জন্ম দেয়। সেই প্রেক্ষাপটে কোয়াব, জাতীয় দলের ক্রিকেটার এবং অধিনায়করা প্রকাশ্যে ক্ষোভ জানান এবং তার পদত্যাগের দাবিও ওঠে। অবশেষে তাকে অব্যাহতি দিতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।