আন্তর্জাতিক – skynews24.net

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
আর্জেন্টিনার মধ্যাঞ্চলীয় শহরে ১৪ বছর বয়সী কিশোরী আগোস্তিনা ভেগার নির্মম হত্যাকাণ্ড দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। এ ঘটনায় নারীর প্রতি সহিংসতা রোধে সরকারের কার্যকর পদক্ষেপের দাবিতে আন্দোলন জোরদার হয়েছে।

তদন্তকারীদের প্রাথমিক তথ্য অনুযায়ী, গত ২৩ মে আগোস্তিনা তার মায়ের জন্য উপহার সংগ্রহ করতে পরিবারের এক পরিচিত ব্যক্তির বাড়িতে যায়। সেখানে তাকে যৌন নির্যাতনের পর ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। পরে একটি রান্নাঘরের ছুরি দিয়ে তার মরদেহ খণ্ডিত করা হয় বলে ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর, গত শনিবার একটি ড্রেনেজ খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার নিজ প্রদেশে আয়োজিত শোকসভা ও প্রতিবাদ কর্মসূচির সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে।

এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার রাজধানীতে ডাকা আন্দোলনে হাজারো মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা সাম্প্রতিক বছরগুলোতে নিহত বা নিখোঁজ হওয়া নারীদের ছবি ও নামসংবলিত পোস্টার বহন করেন, যার মধ্যে আগোস্তিনা ভেগার ছবিও ছিল।

আন্দোলনকারীরা নারীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে আরও কঠোর ও কার্যকর সরকারি নীতির দাবি জানান। একই সঙ্গে তারা সরকারের সমালোচনা করে বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয়নি।

প্রতিবাদকারীরা বলছেন, আগোস্তিনা ভেগার হত্যাকাণ্ড আর্জেন্টিনায় লিঙ্গভিত্তিক সহিংসতা নিয়ে জনমনে নতুন করে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করেছে এবং নারী অধিকার আন্দোলনকে আরও শক্তিশালী করেছে। তারা সুষ্ঠু বিচার এবং নিরাপদ নগরী প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে যাবেন।

বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি: মমতা
বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিজেপি সরকারকে চাপে রাখতে রাজনৈতিক নাম না উল্লেখ করে বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার প্রসঙ্গ টেনে বিস্ফোরক দাবি করেন তিনি।

মঙ্গলবার (২ জুন) কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, হাদির হত্যাকারীদের রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ফোন পান তিনি। তাকে বলা হয়, এই বিষয়টি যেন বাইরে জানাজানি না হয়।

তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করেছিল। যা নিয়ে বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না। আমার অধিকারও নেই বলার। কিন্তু আমি যেটা বলতে চাইছি তা হলো ওই হত্যাকারীরা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে চলে আসে। বাংলায় আসার পর আমাদের এসটিএফ তাদের ধরে। এইটা তাদের কৃতিত্ব।’

তিনি বলেন, ‘কিন্তু তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে আমাকে ফোন করে জানিয়েছিলেন, আপনি রাজ্য পুলিশকে জানিয়ে দিন এটা যেন বাইরে না যায়। কারণ এটা দেশের ব্যাপার।’

অমিত শাহকে উদ্দেশ্যে করে মমতা প্রশ্ন ছুড়ে বলেন, ‘কাকে দিয়ে খুন করিয়েছিলেন? কার কার নাম বেরিয়ে ছিল? আজকের সরকার পরিবর্তন হলেও আমি সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথার ভান্ডার। তথ্য ভান্ডার।’

তিন বলেন, ‘এতদিন আমি বলিনি। কিন্তু আজকে অত্যাচারে শেষ সীমায় গেছে বলে আমাকে মুখ খুলতে হয়েছে। আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। আমি বাংলাদেশকে ভালোবাসি। দেশের স্বার্থে ওই নাম আমি বলব না।’

মিশনারি অব চারিটিস তহবিল বন্ধ করে দেওয়া নিয়েও এদিন সোচ্চার হয়েছেন মমতা। মূলত বিধানসভা নির্বাচনের পর নির্বাচনকে কেন্দ্র করে ভাঙ্গনের মুখে দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেস। মোট ৮০ জন বিধায়কের মধ্যে ৬০ জনের বিদ্রোহী হিসেবে চিহ্নিত হয়েছেন। মঙ্গলবারেও মমতার ধর্না কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাত্র ছয়জন বিধায়ক। এমন অবস্থায় বিজেপিকে নিশানা করেছেন দলনেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তার অভিযোগ, দিল্লি থেকে কলকাঠি নাড়িয়ে তৃণমূলকে ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে। বেআইনিভাবে পুলিশ দিয়ে আমাদের দলের বিধায়ক কাউন্সিলরদের ভয় দেখানো হচ্ছে। যদিও সেই প্রচেষ্টা কোনভাবেই সফল হবে না।

কেন্দ্র সরকারকে লক্ষ্য করে মমতা বলেন, আমাকে কতবার বলা হয়েছিল, আপনি কি চান, সব কিছু দেব। কিন্তু আমাদের দলের একটা নীতি আছে। আদর্শ আছে। দর্শন আছে। আজকে আমার একটাই দুঃখ, যাদের জন্য সারা জীবন করেছি, তারাই আজ গাদ্দারের সঙ্গে লাইন দিয়েছে। যারা আজকে তৃণমূলকে ভাঙ্গার জন্য গাদ্দারি করছে, আমি বলব সবাইকে ভগবান যেন সুমতি দেন। যদি কোনদিন ভালো কাজ করে থাকি, সেটা মেনে চলবো।

এদিনের ধরনা কর্মসূচি শুরু করার আগে তিনি রেড রোডে অবস্থিত ভারতীয় সংবিধানের রচয়িতা বি আর আম্বেদকর এবং ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জানান। সেখান থেকে চলে আসেন ধর্মতলার ওয়াই চ্যানেলে। তবে তৃণমূল কংগ্রেসের দলীয় অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করে দলের নেতাকর্মীদের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হলেও বিধায়ক ও সাংসদদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ আতঙ্ক, সীমান্তে ফিরতে ভিড় অবৈধ বাংলাদেশিদের
পশ্চিমবঙ্গ সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত ও ফেরত পাঠাতে নতুন নির্দেশনা জারি করার পর সীমান্ত এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। রাজ্যজুড়ে ‘ডিটেক্টেড ডিফল্ট হোল্ডিং সেন্টার’ স্থাপনের উদ্যোগ নেওয়ার পর বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে সীমান্ত এলাকায় ভিড় করছেন বহু মানুষ।

মঙ্গলবার (২৬ মে) সকালে উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্ত এলাকায় শত শত নারী-পুরুষকে জড়ো হতে দেখা যায়। স্থানীয় প্রশাসনের দাবি, তাদের অনেকেই দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন।

এ ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, অবৈধভাবে থাকা ব্যক্তিদের দ্রুত নিজ দেশে ফিরে যাওয়া উচিত। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, অনুপ্রবেশকারীদের দীর্ঘদিন জেলে রেখে রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের প্রয়োজন নেই। এখন থেকে পুলিশ তাদের আটক করে সরাসরি বর্ডার গার্ড-এর কাছে হস্তান্তর করবে। পরে ভারত ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান চুক্তি অনুযায়ী ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হবে।

পশ্চিমবঙ্গ সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী, আটক বিদেশি নাগরিকদের সাময়িকভাবে রাখার জন্য প্রতিটি জেলায় বিশেষ হোল্ডিং সেন্টার গড়ে তোলা হচ্ছে। ইতোমধ্যে মালদার ইংরেজবাজারে প্রথম কেন্দ্র চালু হয়েছে। এছাড়া সীমান্তবর্তী মুর্শিদাবাদেও একই ধরনের কেন্দ্র স্থাপনের কাজ এগিয়ে চলছে।

প্রশাসনের কঠোর অবস্থানের পর উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার হাকিমপুর চেকপোস্ট এলাকায় মানুষের ভিড় বাড়তে থাকে। সীমান্তে অবস্থান নেওয়া কয়েকজন জানান, পুলিশি অভিযান ও ফেরত পাঠানোর আশঙ্কায় তারা স্বেচ্ছায় বাংলাদেশে ফিরে যেতে চান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অনুপ্রবেশ ইস্যু দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বিষয়। সাম্প্রতিক প্রশাসনিক পদক্ষেপের ফলে সীমান্ত এলাকায় উত্তেজনা ও অনিশ্চয়তা আরও বেড়েছে।

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলা, নিহত ৩১
দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ (ন্যাশনাল নিউজ এজেন্সি) এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি কার্যক্রম কেন্দ্রের বরাতে এ তথ্য জানিয়েছে সূত্র: আল জাজিরা

প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ লেবাননের একাধিক শহর ও গ্রামে ধারাবাহিক বিমান হামলা চালানো হয়। হামলার পর উদ্ধারকারীরা আহত ও নিহতদের স্থানীয় হাসপাতালগুলোতে নিয়ে যান।

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে বুর্জ আল-শামালি এলাকায়। সেখানে ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু ও তিন নারী রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৬ জন, যাদের মধ্যে পাঁচ শিশু ও ছয় নারী রয়েছে।

কৌথারিয়াত আল-রুজ এলাকায় হামলায় পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই শিশু রয়েছে।

হাব্বুশ এলাকায় চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুই শিশু রয়েছে। এছাড়া সেখানে আহত হয়েছেন আরও ১০ জন, যাদের মধ্যে দুই শিশু ও তিন নারী রয়েছেন।

এদিকে মারাকাহ এলাকায় হামলায় ছয়জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন শিশু রয়েছে। সেলায় এলাকায় পৃথক হামলায় দুইজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন।

সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলার মাত্রা বেড়ে যাওয়ায় পুরো অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উদ্ধার তৎপরতা অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস, নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয়
ইসরায়েলের অবরোধে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ঢুকতে না পারায় ফিলিস্তিনের গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ এক শ্বাসতন্ত্রজনিত ভাইরাস। এতে শিশু, বয়স্ক ও দীর্ঘমেয়াদি রোগে ভোগা মানুষদের মধ্যে প্রাণহানি বাড়ছে বলে সতর্ক করেছেন গাজার শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা। আল-শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া জানিয়েছেন, এই ভাইরাসের আঘাতে গাজার স্বাস্থ্যব্যবস্থা সম্পূর্ণ ধসে পড়ার মুখে। টিকাদানের অভাব, তীব্র অপুষ্টি ও যুদ্ধজনিত মানসিক আঘাত পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে চিকিৎসা সহায়তা আটকে দেয়ার গুরুতর অভিযোগও তুলেছেন তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ড

গাজা সিটির আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের চিকিৎসা পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া সোমবার আনাদোলু এজেন্সিকে বলেন, এই ভাইরাসে আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে, বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি ও দীর্ঘমেয়াদি রোগে ভোগা রোগীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন। তিনি বলেন, ‘আমরা এক নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয়ের মুখোমুখি। পরিস্থিতি এমন গতিতে খারাপের দিকে যাচ্ছে, যা আমরা আগে কখনও দেখিনি।’

আবু সালমিয়া জানান, এই ভাইরাসটি সম্ভবত ফ্লু বা করোনাভাইরাসের সঙ্গে সম্পর্কিত। সব বয়সী মানুষের মধ্যেই এটি ছড়িয়ে পড়ছে। তীব্র অপুষ্টি, দীর্ঘদিনের মানসিক আঘাত এবং টিকাদানের প্রায় অভাবে এই সংক্রমণ আরও ভয়াবহ হয়ে উঠেছে। তার মতে, আক্রান্ত রোগীদের উপসর্গ অনেক সময় টানা দুই সপ্তাহ পর্যন্ত স্থায়ী হচ্ছে। এর মধ্যে রয়েছে উচ্চমাত্রার জ্বর, গিঁট ও হাড়ে তীব্র ব্যথা, লাগাতার মাথাব্যথা ও বমি। অনেক ক্ষেত্রে এই অসুস্থতা পরে তীব্র নিউমোনিয়ায় রূপ নিচ্ছে।

তিনি বলেন, ‘এই জটিলতাগুলো প্রাণঘাতী হয়ে উঠছে, বিশেষ করে যেসব বাস্তুচ্যুত পরিবার ঠান্ডা, আর্দ্রতা বা গাদাগাদি থেকে সুরক্ষা না পাওয়া তাঁবুতে বাস করছে তাদের জন্য।’

আবু সালমিয়া জানান, ইসরায়েলের গণহত্যা শুরুর পর থেকে গাজার স্বাস্থ্যব্যবস্থা এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে। যুদ্ধবিরতির চুক্তির ১০০ দিনের বেশি সময় পার হলেও এই ধস আরও দ্রুত ঘটছে বলে তিনি সতর্ক করেন। তিনি বলেন, হাসপাতালগুলোতে ন্যূনতম চিকিৎসা সরঞ্জামেরও মারাত্মকভাবে ঘাটতি রয়েছে। আর এখন এভাবেই চলছে হাসপাতালগুলো।

তার ভাষায়, ‘আমাদের কাছে জীবাণুমুক্ত গজ বা অস্ত্রোপচারের গাউন পর্যন্ত নেই। অ্যান্টিবায়োটিকের ভয়াবহ সংকট রয়েছে। ক্যানসারের ওষুধ পুরোপুরি নেই। কিডনি ডায়ালাইসিসের রোগী ও দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভোগা মানুষের চিকিৎসার ওষুধও নেই’। তিনি মানসিক স্বাস্থ্য সংকটের কথাও তুলে ধরেন। তিনি বলেন, মানসিক রোগীদের চিকিৎসাকেন্দ্রগুলো ধ্বংস হয়ে গেছে এবং প্রয়োজনীয় ওষুধ প্রায় নেই বললেই চলে। এতে শুধু রোগীরাই নয়, পুরো সমাজই ঝুঁকির মধ্যে পড়ছে।

আবু সালমিয়া আরও জানান, গাজার প্রায় ৭০ শতাংশ চিকিৎসা পরীক্ষাগার এখন আর কাজ করছে না। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণের অভাবে চিকিৎসকেরা এমনকি সাধারণ পরীক্ষা-নিরীক্ষাও করতে পারছেন না।

আল-শিফার এই পরিচালক অভিযোগ করেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ প্রবেশে বাধা দিচ্ছে। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ইউনিসেফের মতো আন্তর্জাতিক সংস্থার সুপারিশ করা সরঞ্জামও ঢুকতে দেয়া হচ্ছে না। তিনি বলেন, ‘প্রাণরক্ষাকারী ওষুধ ও যন্ত্রপাতি আটকে দেয়া হচ্ছে, অথচ কোমল পানীয়, স্ন্যাকস ও মোবাইল ফোনের মতো অপ্রয়োজনীয় জিনিস ঢুকতে দেয়া হচ্ছে’। তিনি একে পরিকল্পিতভাবে ক্ষতি করার চেষ্টা বলে অভিহিত করেন।

এমন অবস্থায় অবিলম্বে হস্তক্ষেপ করে চিকিৎসা সরঞ্জাম, পরীক্ষাগারের উপকরণ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি অবাধে গাজায় ঢোকার ব্যবস্থা করতে আবু সালমিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েল বারবার হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র, ওষুধের গুদাম ও স্বাস্থ্যকর্মীদের লক্ষ্যবস্তু করেছে। পাশাপাশি চিকিৎসা সহায়তার ওপর কঠোর নিষেধাজ্ঞা গাজার স্বাস্থ্যব্যবস্থাকে কার্যত পঙ্গু করে দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া গণহত্যামূলক যুদ্ধে ৭১ হাজারের বেশি মানুষ নিহত হন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হন আরও ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ।

অবশ্য গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর করা হলেও তা বারবার লঙ্ঘন করেছে ইসরায়েল। যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৪৬৫ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১২৮৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

দক্ষিণ আফ্রিকায় স্কুলবাস-ট্রাক সংঘর্ষ, ১৩ শিশু নিহত
দক্ষিণ আফ্রিকার গাউতেং প্রদেশে ট্রাকের সঙ্গে স্কুলগামী মিনিবাসের সংঘর্ষে ১৩ জন শিশু নিহত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) এ তথ্য জানায় স্থানীয় কর্তৃপক্ষ। খবর বিবিসির।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলেই ১১ স্কুলশিক্ষার্থী প্রাণ হারায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশু মারা যায়।

কর্তৃপক্ষ জানায়, সোমবার সকাল প্রায় ৭টার দিকে জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার সময় ওই বেসরকারি মিনিবাসটি দুর্ঘটনার শিকার হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুদের বহনকারী মিনিবাসটি ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে।

ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং ট্রাকচালককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

গাউতেং জরুরি সেবা বিভাগ পাঁচজন আহতকে সেবোকেং হাসপাতালে নিয়ে যায়। এছাড়াও আরও দু’জনকে উন্নত চিকিৎসার জন্য কোপানং হাসপাতালে পাঠানো হয়। মিনিবাসটির চালকও আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। জাতীয় ও প্রাদেশিক কর্তৃপক্ষ নিহতদের পরিবার এবং সংশ্লিষ্ট স্কুলগুলোকে প্রয়োজনীয় মানসিক ও সামাজিক সহায়তা দেবে বলে জানিয়েছেন তিনি।

ভয়াবহ দাবানলে নিহত ১৮, বাস্তুচ্যুত ২০ হাজার মানুষ
চিলির দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। তীব্র গরম ও প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

রোববার (১৮ জানুয়ারি) চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিক নুবলে ও বিয়োবিয়ো অঞ্চলে জরুরি অবস্থা (স্টেট অব ক্যাটাস্ট্রোফি) ঘোষণা করেন। এ দুটি অঞ্চল রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে।

দেশটির বন বিভাগ কনাফ জানায়, সারা দেশে অন্তত ২৪টি সক্রিয় দাবানল জ্বলছে। এর মধ্যে সবচেয়ে বড় আগুন লাগে নুবলে ও বিয়োবিয়ো অঞ্চলে।

দাবানলে এখন পর্যন্ত প্রায় ৮ হাজার ৫০০ হেক্টর বনভূমি পুড়ে গেছে। নিরাপত্তার জন্য প্রায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ২৫০টির বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠায় এবং প্রবল বাতাস বইতে থাকায় আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে। একই ধরনের তাপপ্রবাহ ও দাবানলে চলতি মাসে প্রতিবেশী আর্জেন্টিনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

খামেনিকে লক্ষ্য করে হামলা হলে ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ শামিল হবে: ইরান
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে লক্ষ্য করে কোনো হামলা করা হলে তা ‘পূর্ণমাত্রার যুদ্ধ’ হিসেবে বিবেচিত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

স্থানীয় সময় রোববার (১৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বার্তায় ইরানের প্রেসিডেন্ট এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ওপর যেকোনো হামলা ইরানের বিরুদ্ধে ‘পূর্ণমাত্রার যুদ্ধ ঘোষণার শামিল’।

একই সঙ্গে পেজেশকিয়ান বলেন, “গত দুই সপ্তাহের রক্তক্ষয়ী বিক্ষোভের পেছনেও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও শত্রুতার বড় ভূমিকা রয়েছে।”

তিনি আরো বলেন, “ইরানিদের জীবনে বর্তমানে যে আর্থিক কষ্ট এবং দুরবস্থা দেখা যাচ্ছে, তার অন্যতম প্রধান কারণ হলো মার্কিন সরকার ও তাদের মিত্রদের দীর্ঘদিনের শত্রুতা এবং অমানবিক নিষেধাজ্ঞা।”

শনিবার (১৭ জানুয়ারি) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ৩৭ বছরের শাসনের অবসানের আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন, “ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে।”

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্পকে খামেনির একাধিক এক্স পোস্ট পড়ে শোনানো হয়, যেখানে ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুর জন্য ট্রাম্পকে দায়ী করা হয়। জবাবে ট্রাম্প বলেন, “ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে।”

ট্রাম্প আরও বলেন, “দমন-পীড়ন ও সহিংসতার ওপর নির্ভর করে ইরানি শাসকরা টিকে আছে। একটি দেশের নেতা হিসেবে তিনি (খামেনি) যে অপরাধ করেছেন, তা হলো পুরো দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া এবং আগে কখনো না দেখা মাত্রায় সহিংসতা ব্যবহার করা।”

ট্রাম্পের হুঁশিয়ারিতে ইউরোপ আপসের পথে যাবে না: ডেনমার্কের প্রধানমন্ত্রী
গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের কড়া অবস্থানে রয়েছে। এর বিরোধীতাকারীদের শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এতে ওয়াশিংটন ও ইউরোপের মধ্যে নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে ইউরোপ আপসের পথে যাবে না—এমন বার্তা দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। ইউরোপীয় ঐক্য জোরালো হয়েছে বলেও তিনি ইঙ্গিত দেন।

গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতা চললে আগামী ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ডেনমার্কসহ ইউরোপের আটটি মিত্র দেশের পণ্যের ওপর শুল্ক আরোপ করতে পারে—এমন সতর্কবার্তা আগেই দিয়েছিলেন ট্রাম্প। তালিকায় রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও যুক্তরাজ্য। এই হুমকির পরই ইউরোপজুড়ে কূটনৈতিক তৎপরতা বাড়ে এবং দেশগুলোর অবস্থান নিয়ে আলোচনা জোরদার হয়।

ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করে ট্রাম্প প্রয়োজনে কঠোর পথ নেয়ার কথাও উল্লেখ করেন। আন্তর্জাতিক মহলে তার এ বক্তব্য সমালোচনার জন্ম দেয়। শুল্ক-হুমকির আওতায় থাকা ইউরোপীয় দেশগুলো এক যৌথ প্রতিক্রিয়ায় সতর্ক করে জানায়, এ ধরনের পদক্ষেপ পরিস্থিতিকে বিপজ্জনক দিকে ঠেলে দিতে পারে এবং ট্রান্স-আটলান্টিক সম্পর্ক দুর্বল হওয়ার ঝুঁকি তৈরি করবে। একই সঙ্গে তারা ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে এবং ন্যাটোর সদস্য হিসেবে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। সংলাপের ক্ষেত্রে সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার নীতিকে অটল ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়।

ডেনমার্কের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং সংঘাত এড়ানোর আহ্বান জানান। ইউরোপজুড়ে যে ঐক্যবদ্ধ অবস্থান তৈরি হয়েছে, তা নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন। তার মতে, ইউরোপীয় কমিউনিটির মৌলিক মূল্যবোধের প্রশ্নে এখন আরও দৃঢ় থাকা জরুরি।

এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ডেনমার্কের প্রধানমন্ত্রী, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে ফোনে আলোচনা করেন। পরে তিনি ট্রাম্পের সঙ্গেও কথা বলেন। স্টারমারের কার্যালয় জানায়, গ্রিনল্যান্ডের নিরাপত্তা ন্যাটোর সব সদস্যের জন্যই গুরুত্বপূর্ণ এবং সম্মিলিত নিরাপত্তার প্রেক্ষাপটে মিত্র দেশগুলোর ওপর শুল্ক আরোপ সঠিক বার্তা দেয় না।

মার্কিন প্রেসিডেন্টের হুমকি অনুযায়ী, সংশ্লিষ্ট আটটি দেশ থেকে আমদানি করা পণ্যে প্রাথমিকভাবে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে, যা ফেব্রুয়ারির শুরু থেকেই কার্যকর হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তী সময়ে এই হার ২৫ শতাংশে উন্নীত হতে পারে এবং সমঝোতা না হওয়া পর্যন্ত তা বহাল থাকতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আরেক পোস্টে ট্রাম্প ইউরোপীয় দেশগুলোর অবস্থানকে ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়ে বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি বলেও উল্লেখ করেন।

গ্রিনল্যান্ড জনসংখ্যায় ছোট হলেও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর আমেরিকা ও আর্কটিক অঞ্চলের মাঝামাঝি অবস্থানের কারণে ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কতা ব্যবস্থা এবং সামুদ্রিক তৎপরতা নজরদারিতে এর ভূমিকা উল্লেখযোগ্য। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টও মন্তব্য করেছেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হলে নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে—এমন ধারণাই ওয়াশিংটনের অবস্থানের কেন্দ্রে রয়েছে।

সব মিলিয়ে গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্রের চাপ ও ইউরোপের দৃঢ় প্রতিক্রিয়া আন্তর্জাতিক রাজনীতিতে নতুন এক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে, যেখানে শুল্ক, নিরাপত্তা ও সার্বভৌমত্ব—তিনটি বিষয়ই সমানভাবে গুরুত্ব পাচ্ছে।

স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে ২১ জন নিহত
স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত এবং ৭০-এর বেশি আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দক্ষিণ স্পেনে এ দুর্ঘটনা ঘটে। দেশটির জরুরি সেবা বিভাগ এ তথ্য জানিয়েছে।

স্পেনের রেল কর্তৃপক্ষ অ্যাডিফ নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগতির ট্রেন আদামুজ শহরের কাছে লাইনচ্যুত হয়। তা বিপরীত লাইনে ঢুকে উল্টো দিক থেকে আসা আরেকটি ট্রেনকে ধাক্কা দেয়। ফলে ওই ট্রেনটিও লাইনচ্যুত হয়।

পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে প্রাথমিকভাবে পাঁচজন নিহত হওয়ার কথা জানান। কিন্তু পরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২১।

আন্দালুসিয়ার দক্ষিণাঞ্চলের জরুরি সেবা বিভাগের প্রধান আন্তোনিও সানজ জানান, দুর্ঘটনায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন। স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, অনেক যাত্রী ট্রেনের বগিতে আটকা পড়েছেন। তাঁদের নিয়ে আহতের সংখ্যা বেড়ে ১০০-তে পৌঁছাতে পারে।

কর্ডোবা অঞ্চলের ফায়ার সার্ভিসের প্রধান ফ্রান্সিসকো কারমোনা রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যমে আরটিভিইকে বলেন, ‘সমস্যা হলো—বগিগুলো দুমড়ে-মুচড়ে গেছে। ধাতু মচকে গেছে। এর মধ্যে মানুষ আটকা পড়ে আছে। আটকা পড়া কোনো ব্যক্তিকে উদ্ধার করতে আমাদের হয়তো কোনো মৃত ব্যক্তিকে সরিয়ে জায়গা করতে হচ্ছে। এটা খুব কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজ।’

এক প্রত্যক্ষদর্শী জানান, প্রথম ট্রেনের একটি বগি সম্পূর্ণভাবে উল্টে গিয়েছিল। টেলিভিশনে ঘটনাস্থলে চিকিৎসক ও ফায়ার সার্ভিসের কর্মীদের কর্মব্যস্ত দেখা গেছে।

রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম আরএনই’র এক সাংবাদিক দুর্ঘটনাকবলিত দুই ট্রেনের একটি ছিলেন। তিনি বলেন, সংঘর্ষের মুহূর্ত তাঁর কাছে ‘ভূমিকম্পের মতো’ মনে হয়েছে। আটকা পড়া যাত্রীরা জরুরি হাতুড়ি দিয়ে বগির জানালা ভেঙে বের হতে চেষ্টা করেন।

‘হরর মুভির মতো দৃশ্য’

প্রথম ট্রেনের যাত্রী ছিলেন লুকাস মেরিয়াকো নামের এক ব্যক্তি। তিনি লা সেক্সটা টেলিভিশনকে বলেন, ‘পুরো ঘটনাটি আমার কাছে হরর মুভির মতো মনে হয়েছে। পেছন থেকে প্রচণ্ড একটি ধাক্কা লাগে। মনে হলো—পুরো ট্রেন যেন ভেঙে পড়ছে। কাচের কারণে অনেকে আহত হয়েছেন।’

স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যমতে, দুই ট্রেন মিলিয়ে প্রায় ৪০০ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনার কারণে মাদ্রিদ, সেভিয়া, কর্ডোবা, মালাগা ও হুয়েলভা রুটের উচ্চগতির ট্রেনসেবা অন্তত সোমবার পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে বলে জানিয়েছে অ্যাডিফ। এসব শহরের স্টেশন ভুক্তভোগীদের পরিবার ও স্বজনদের সহায়তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজ প্রাসাদ এক্সে এক বার্তায় জানিয়েছে, রাজা ষষ্ঠ ফিলিপ ও রানি লেতিসিয়া এ দুর্ঘটনায় ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছেন। তাঁরা হতাহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

স্পেনের উচ্চগতির রেল নেটওয়ার্কের দৈর্ঘ্য প্রায় ৩ হাজার কিলোমিটার, যা ইউরোপে সবচেয়ে বড়। পৃথক ট্র্যাকে এ নেটওয়ার্ক মাদ্রিদ, বার্সেলোনা, সেভিয়া, ভ্যালেন্সিয়া এবং মালাগাসহ দেশটির প্রধান শহরগুলোকে যুক্ত করেছে।