শিরোনাম
এমবাপে-ভিনিসিয়ুসের নৈপুণ্যে মোনাকোর জালে রিয়ালের ৬ গোল চানখারপুলে ৬ জনকে হত্যার রায় পেছানো হয়েছে, পরবর্তী তারিখ ২৬ জানুয়ারি গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস, নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয় দক্ষিণ আফ্রিকায় স্কুলবাস-ট্রাক সংঘর্ষ, ১৩ শিশু নিহত পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত: ৩ জন জিম্মি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা শুধু মিছিল-মিটিং নয়, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে: তারেক রহমান বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত কর্মীর

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৫ জুলাই, ২০২৩

কুড়িগ্রাম: জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কয়েকটি নদ নদীর পানি সামান্য কমলেও এখনও ধরলা ও দুধকুমারের পানি বইছে বিপৎসীমার উপর দিয়ে। তিস্তা ও ব্রহ্মপুত্রের পানিও বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। জেলার ৬টি উপজেলার দেড় শতাধিক চরের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

গত ৩/৪দিন ধরে বন্যায় প্লাবিতরা মানবেতর জীবন-যাপন করছে। বাড়ির ভিতরে পানি ওঠায় তারা ঠিকমতো রান্নাবান্না করতে পারছে না। স্যানিটেশন ও বিশুদ্ধ পানির সঙ্কটে ভুগছে বন্যাকবলিত এসব পরিবার। দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সঙ্কট। ঘরবাড়িতে পানি ওঠায় অনেকেই গবাদি পশু নিয়ে রাস্তা ও বাঁধের উপর আশ্রয় নিয়েছে। কেউ কেউ ঘরের ভেতর চকি উঁচু করে অবস্থান নিয়েছেন।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, ইতোমধ্যে ৬৫ টন চাল উপজেলাগুলোতে বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়াও ৫৮৫ টন চাল, ১০ লাখ টাকা ও ১হাজার ৭০০ প্যাকেট শুকনো খাবার মজুদ রয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যার্তদের তালিকা করা হচ্ছে। এছাড়াও শুক্রবার বন্যা কবলিত ৮ শতাধিক পরিবারে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
সূত্র : বাসস

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com