শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা

রংপুরে প্রধানমন্ত্রীর জনসভা ৩০ জুলাই

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

ঢাকা : আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি জনসভা শুরু করতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রবিবার (৩০ জুলাই) রংপুর জিলা স্কুল মাঠে জেলা ও মহানগর শাখার আয়োজনে এই জনসভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রংপুর আওয়ামী লীগের নেতারা গণভবনে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এই তারিখ জানান।আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, রংপুর-৫ আসনের সংসদ-সদস্য এইচএন আশিকুর রহমান, তার ছেলে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য মিডিয়া ব্যক্তিত্ব রাশেক রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

জানা গেছে, এদিন দুপুরে এইচএন আশিকুর রহমান এবং রাশেক রহমানের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশকিছু সময় কথা বলেন। এরপর রংপুরের অন্য নেতাদের সঙ্গে কথা বলেন তিনি। রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একেএম ছায়াদত হোসেন বকুল, মহানগরের আহ্বায়ক দেলোয়ার হোসেন ও যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম সেখানে উপস্থিত ছিলেন।

এ সময় রংপুরে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে বলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com