শিরোনাম
সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব : পর্যটনমন্ত্রী বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন

বিশ্বজুড়ে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১২৫ জন। সুস্থ হয়েছেন ২৯ হাজার ৩৫২ জন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ২৫ জনের এবং আক্রান্ত হয়েছে ২ হাজার ৮১৩ জন।

এ ছাড়া পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ১১ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের। ইসরাইলে আক্রান্ত হয়েছে ৪৭৫ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের। ফিলিপাইনে আক্রান্ত হয়েছে ২৮৫ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। গুয়াতেমালায় আক্রান্ত হয়েছে ৪৭৬ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের। পানামায় আক্রান্ত হয়েছে ৬৬৩ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের। বসনিয়া ও হার্জেগোভিনায় আক্রান্ত হয়েছে ২ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ১৪ লাখ ৩৩ হাজার ৩১৭ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৯৯ হাজার ৯৩ জনের। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৩৯ লাখ ৩০ হাজার ৯২০ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com