শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

নির্বাচন পর্যন্ত ঢাকা দখলে রাখব : মেয়র তাপস

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১২ জুলাই, ২০২৩

ঢাকা : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত রাজধানী দখলে রাখার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১২ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশে’ তিনি এই ঘোষণা দেন।

মেয়র তাপস বলেন, বাংলাদেশের একমাত্র কাণ্ডারি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তার নেতৃত্বে অদম্য গতিতে দেশ এগিয়ে যাচ্ছে। তাই তাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত ঢাকা দখলে রাখা হবে। শুধু ঢাকা নয়, বিএনপির নৈরাজ্য ঠেকাতে সারাদেশে দুর্গ গড়ে তোলা হবে।

একইসঙ্গে আসন্ন দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগকে জয়যুক্ত করে ঘরে ফিরবেন বলে জানান তিনি।

এর আগে, দুপুর তিনটায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ক্ষমতাসীন এই দলটির সমাবেশে ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com