শিরোনাম
এমবাপে-ভিনিসিয়ুসের নৈপুণ্যে মোনাকোর জালে রিয়ালের ৬ গোল চানখারপুলে ৬ জনকে হত্যার রায় পেছানো হয়েছে, পরবর্তী তারিখ ২৬ জানুয়ারি গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস, নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয় দক্ষিণ আফ্রিকায় স্কুলবাস-ট্রাক সংঘর্ষ, ১৩ শিশু নিহত পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত: ৩ জন জিম্মি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা শুধু মিছিল-মিটিং নয়, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে: তারেক রহমান বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত কর্মীর

রাজধানীতে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

ঢাকা : রাজধানীর মিরপুর এলাকার একটি বাসায় থেকে আনুমানিক ১৮ বছর বয়সী এক গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে ওই গৃহকর্মীকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান, মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান।

ভিকটিমের বরাদ দিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, মেয়েটি কল্যাণপুর এলাকার একটি বাসায় আড়াই থেকে তিন বছর গৃহকর্মী হিসেবে কাজ করতো। ওই বাসার গৃহকর্তার ছেলে আকাশ (৩৪) বিভিন্ন সময়ে ধর্ষণ করতো। সবশেষ গত ১৫ জুন রাত দুইটার দিকে ধর্ষণ করেন। নির্যাতন সহ্য করতে না পেরে, বাসা থেকে পালিয়ে আত্মগোপনে যায় মেয়েটি। পরে কারও মাধ্যমে আদালতে বিষয়টি নিয়ে অভিযোগ করেন।

এসআই মাহমুদুল হাসান বলেন, আদালতের নির্দেশে মিরপুর থানায় মামলা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভিকটিমের সন্ধান পাওয়া যাচ্ছিল না। তিনি ভয়ে আবারও আত্মগোপন করে। বৃহস্পতিবার তাকে পাওয়া যায়। বুঝিয়ে ভয় কাটিয়ে হাসপাতালে এনে শারীরিক পরীক্ষার জন্য ভর্তি করা হয়। অভিযুক্ত আকাশকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com