শিরোনাম
এমবাপে-ভিনিসিয়ুসের নৈপুণ্যে মোনাকোর জালে রিয়ালের ৬ গোল চানখারপুলে ৬ জনকে হত্যার রায় পেছানো হয়েছে, পরবর্তী তারিখ ২৬ জানুয়ারি গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস, নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয় দক্ষিণ আফ্রিকায় স্কুলবাস-ট্রাক সংঘর্ষ, ১৩ শিশু নিহত পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত: ৩ জন জিম্মি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা শুধু মিছিল-মিটিং নয়, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে: তারেক রহমান বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত কর্মীর

সুনামগঞ্জে নৌকা ডুবে ৩ ভাই-বোনের প্রাণহানি

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২ জুলাই, ২০২৩

সুনামগঞ্জ : সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুরে ‘দেখার’ হাওরে নৌকাডুবিতে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে।

রোববার (২ জুলাই) দুপুরে সদর উপজেলার ‘দেখার’ হাওরে এই ঘটনা ঘটে।

নিহতরা গোবিন্দপুর গ্রামের মাঝের বাড়ির সোহেল মিয়ার মেয়ে তন্নি (১২) তান্নী (৮) ও ছেলে রবিউল (৩)।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মহিনুর জানান, শিশুদের বাড়ি হাওরের পাড়ে। তাদের মা বাবা বাড়িতে ছিল না। পরে তারা একটি নৌকা নিয়ে রাস্তায় আসতে গিয়ে পানির স্রোতে নৌকাটি ডুবে যায়। তাদের মধ্যে কেউ সাঁতার না জানায় পানিতে ডুবে তিনজনেরই মৃত্যু হয়।

সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের পাঠানো হয়েছে। তারা নিহতদের মরদেহ উদ্ধার করেছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com