শিরোনাম
এমবাপে-ভিনিসিয়ুসের নৈপুণ্যে মোনাকোর জালে রিয়ালের ৬ গোল চানখারপুলে ৬ জনকে হত্যার রায় পেছানো হয়েছে, পরবর্তী তারিখ ২৬ জানুয়ারি গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস, নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয় দক্ষিণ আফ্রিকায় স্কুলবাস-ট্রাক সংঘর্ষ, ১৩ শিশু নিহত পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত: ৩ জন জিম্মি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা শুধু মিছিল-মিটিং নয়, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে: তারেক রহমান বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত কর্মীর

মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন, নিহত ১

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৮ জুন, ২০২৩

ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরে শাহজাহান রোডের একটি বহুতল আবাসিক ভবনের পাঁচতলায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাহজাহান রোডের ২/৬ নং বাড়িতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টার সোয়া ১টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক এসব তথ্য নিশ্চিত করে বলেন, রাত ১২টা ২৫ মিনিটে তারা আগুনের খবর পান। এরপর ঘটনাস্থলে ছুটে যায় মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। পরে আরও একটি ইউনিট যোগ দেয়।

তিনি আরও বলেন, ভবনের প্রায় সবাইকে বের করে আনা হয়েছে। একজনের মরদেহ বের করে আনা হয়েছে, তবে তার শরীরের বেশিরভাগ অংশ আগুনে পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি।

আগুনের সূত্রপাতের কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com