শিরোনাম
এমবাপে-ভিনিসিয়ুসের নৈপুণ্যে মোনাকোর জালে রিয়ালের ৬ গোল চানখারপুলে ৬ জনকে হত্যার রায় পেছানো হয়েছে, পরবর্তী তারিখ ২৬ জানুয়ারি গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস, নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয় দক্ষিণ আফ্রিকায় স্কুলবাস-ট্রাক সংঘর্ষ, ১৩ শিশু নিহত পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত: ৩ জন জিম্মি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা শুধু মিছিল-মিটিং নয়, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে: তারেক রহমান বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত কর্মীর

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

ঢাকা : ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়ার পর নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন হিরো আলম।

বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে এই তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

আজ আপিল শুনানিতে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম ও জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসানের মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন। তবে অন্য দুইজন স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম ভুঁঞা এবং আসাদুজ্জামান জালাল প্রার্থিতা ফিরে পাননি।

এর আগে ঢাকা মেইলকে আলোচিত এই ইউটিউবার বলেছিলেন, কোনো কারণে আপিল খারিজ হলে হাইকোর্টে রিট করব।

গত ১৮ জুন দুপুরে মনোনয়নপত্র বাতিল হয় হিরো আলমের। ওইদিন হিরো আলমসহ আটজনের মনোনয়নপত্র বাতিল করার কথা জানান ঢাকা-১৭ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান।

হিরো আলমের মনোনয়ন বাতিলের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান জানিয়েছিলেন, যেকোনো সংসদীয় আসনে নির্বাচন করতে হলে এক শতাংশ ভোটারের নাম ও স্বাক্ষর প্রয়োজন হয়। কিন্তু এই এক শতাংশ ভোটার ও তাদের স্বাক্ষর নিতে পারেননি তিনি। রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধি দল সরেজমিন ঘুরে হিরো আলমের দেওয়া এক শতাংশ ভোটারের হদিস পায়নি। এজন্যই তার মনোনয়ন বাতিল হয়েছে।

পরবর্তীতে গত ২০ জুন বিকেল চারটার কিছু আগে নির্বাচন কমিশনে আপিল করেন আলোচিত এই ইউটিউবার। সবশেষ আজ শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেলেন। ফলে ঢাকা-১৭ আসনের নির্বাচনে অংশ নিতে পারবেন হিরো আলম। আগামী রোববার (২৫ জুন) এ বিষয়ে আদেশ জারি হবে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com