শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

উৎপাদন বাড়াতে ও মূল্যস্ফীতি কমাতে হবে : প্রধানমন্ত্রী

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

ঢাকা : মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি তিনি কৃষি উৎপাদন বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিতে বলেছেন।

মঙ্গলবার (২০ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ কথা বলেন। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সভায় প্রধানমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি মানুষকে কষ্ট দিচ্ছে। এটা কমানোর চেষ্টা করতে হবে। পাশাপাশি কৃষি উৎপাদন বাড়াতে হবে। কৃষি কাজে প্রতিবছর ডিজেলের ব্যবহার হয় ৮১ লাখ লিটার। এখানে ডিজেলের পরিবর্তে সোলার ব্যবহার বাড়াতে হবে।

এসময় বেসরকারিভাবে সোলার প্যানেল বানালে সরকারের পক্ষ থেকে সুবিধা দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি নতুন প্রকল্পের জন্য কম জমি ব্যবহার করার নির্দেশ দেন সরকারপ্রধান।

এদিন একনেক সভায় ২৪ হাজার ৩৬২ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ের ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১২ হাজার ৮৭৩ কোটি ১১ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ১১ হাজার ৪৭২ কোটি ৮৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৬ কোটি ১৫ লাখ পাওয়া যাবে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com