শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

অঝোরে কেঁদেছিলেন কৃতি শ্যানন,যে ভুলের কারণে

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক: কৃতি শ্যানন তখন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী। বলিউডের প্রথম সারির নায়িকা হওয়ার জন্য লড়াই করছেন। ভালো উচ্চতার সুবাদে মডেলিংয়ের প্রস্তাব পেয়েছিলেন। সময় কাটানোর জন্য সাত-পাঁচ না ভেবেই রাজি হয়ে যান কাজটি করতে। কিন্তু এই সিদ্ধান্তের জন্য পরে পস্তাতে হয় তাকে।

একদিন র‍্যাম্প ওয়াকের মহড়ার সময় ভুল করে ফেলেন কৃতি। কোরিওগ্রাফার যা শিখিয়েছিলেন, তা না করায় তিরস্কৃত হতে হয় তাকে।

এক সাক্ষাৎকারে কৃতি বলেন, ‘কোরিওগ্রাফার প্রায় ২০ জন মডেলের সামনে আমাকে বকেছিলেন। আর আমাকে কেউ বকলেই আমি কাঁদতে শুরু করে দিই।’ অনেক বছর আগেই সেই কথা এখনও স্পষ্ট মনে আছে কৃতির। বলেন, ‘সেদিন আমি ফেরার সময় অটোতে বসেই কাঁদতে শুরু করেছিলাম। বাড়ি গিয়েও মায়ের সামনে কেঁদেছিলাম।’

মেয়েকে ভেঙে পড়তে দেখে মা তাকে মানসিকভাবে দৃঢ় এবং আত্মবিশ্বাসী হওয়ার উপদেশ দিয়েছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে মায়ের উপদেশ মেনেই আত্মবিশ্বাসী হয়ে ওঠেন কৃতি।

এর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। র‍্যাম্প থেকে সোজা বড় পর্দায় নাম লেখান তিনি। ধীরে ধীরে হয়ে ওঠেন বলিউডের জনপ্রিয় তারকা।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com