শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা

রাশিয়াকে ড্রোন নির্মাণে সহায়তা করছে ইরান!

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১০ জুন, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে যে ইরান সরকার মস্কোর কাছে একটি ড্রোন প্রস্তুত প্লান্ট নির্মাণে রাশিয়াকে সহায়তা করছে। রাশিয়া ও ইরানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার প্রেক্ষাপটে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

হোয়াইট হাউজে শুক্রবার জাতীয় নিরপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি মার্কিন গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে এক বিবৃতিতে বলেন, ইরান ওই প্লান্টের জন্য বস্তুগত সহায়তা দিচ্ছে। আগামী বছরের শুরুতেই প্লান্টটি কার্যক্রম শুরু করতে পারবে।

যুক্তরাষ্ট্র আরো দাবি করে যে ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়ায় শত শত ড্রোন পাঠিয়েছে ইরান।

কিরবি শুক্রবারের বিবৃতিতে আরো বলেন, কিয়েভে হামলা চালাতে এবং ইউক্রেনের লোকজনকে ভীত করতে ইরানি ড্রোন ব্যবহার করছে রাশিয়া। মনে হচ্ছে যে রাশিয়া-ইরান সামরিক অংশীদারিত্ব আরো জোরদার হচ্ছে।

তিনি বলেন, ‘রাশিয়ার অভ্যন্তরে ইরানি ড্রোন উৎপাদনে ইরানের সাথে রাশিয়ার কাজ করাতে আমরা উদ্বিগ্ন।’

তিনি বলেন, মার্কিন গোয়েন্দারা প্রমাণ পেয়েছে যে মস্কো থেকে কয়েক শ’ মাইল দূরে অবস্থিত আলাবুগা স্পেশাল ইকোনমিক জোনে ওই প্লান্টটি নির্মাণ করা হচ্ছে।

তবে ইউক্রেনে ইরানি ড্রোন ব্যবহার করার কথা অস্বীকার করে আসছে রাশিয়া। রাশিয়া জানিয়েছে, ইরান তাদের কাছে ড্রোন পাঠিয়েছে, তবে তা ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন হামলার আগে।

কিন্তু যুক্তরাষ্ট্র অভিযোগ করছে যে ইরান অব্যাহতভাবে রাশিয়ায় ড্রোন পাঠিয়ে যাচ্ছে। শুক্রবারও কিরবি ওই অভিযোগ পুনরাবৃত্তি করেন।

সূত্র : আল জাজিরা

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com