শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

সিরিজ জয়ের ম্যাচে ১০০ রানেই অলআউট বাংলাদেশ

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

স্পোর্টস ডেস্ক: কলম্বোতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দীর্ঘ ৯ বছরের আক্ষেপ মোচন করেছে টাইগ্রেসরা। প্রথম টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য জয়ের পর আজ দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। আগে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু। সিরিজ জয়ের মিশনে প্রথমে ব্যাট করতে নেমে যেন রঙহীন নিগার সুলতানা জ্যোতির দল। স্বাগতিক বোলারদের তোপে মাত্র ১০০ রানেই অলআউট হয়ে যায় বাঘীনিরা।

টসে হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা ভালো করে বাংলার মেয়েরা। ওপেনিং জুটিতে প্রথম ৪ ওভারে ২৮ রান তুলে বড় সংগ্রহের ইঙ্গিত দেয় টাইগ্রেসরা। কিন্তু পাওয়ার প্লের পঞ্চম ওভারে রুবাইয়া হায়দার সাজঘরে ফিরে যান।

মিডেল ওভারে লঙ্কান স্পিনারদের ঘূর্ণিতে আটকা পড়ে বাংলার মেয়েরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে অল্পতেই গুটিয়ে পড়ার শঙ্কায় পড়ে জ্যোতিরা। দলের একজন মিডেল অর্ডার ব্যাটারও ক্রিজে ১৭ বলের বেশি টিকতে পারেন নি।

স্বাগতিক স্পিনারদের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে টাইগ্রেসরা। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটি পুরো ওভার খেলতে ব্যর্থ হয়। ১৮.৩ ওভারে মাত্র ১০০ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা।

শ্রীলঙ্কার হয়ে দুইটি করে উইকেট নেন প্রাবোধহানি, সুগান্দিকা কুমারি, রানাউইরা, দিলহারি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৮ রান করে সামিমা সুলতানা ও সুবহানা মুস্তারি।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com