শিরোনাম
এমবাপে-ভিনিসিয়ুসের নৈপুণ্যে মোনাকোর জালে রিয়ালের ৬ গোল চানখারপুলে ৬ জনকে হত্যার রায় পেছানো হয়েছে, পরবর্তী তারিখ ২৬ জানুয়ারি গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস, নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয় দক্ষিণ আফ্রিকায় স্কুলবাস-ট্রাক সংঘর্ষ, ১৩ শিশু নিহত পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত: ৩ জন জিম্মি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা শুধু মিছিল-মিটিং নয়, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে: তারেক রহমান বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত কর্মীর

নিখোঁজের ২২ ঘণ্টা পর নদী থেকে দুই ছাত্রীর মরদেহ উদ্ধার

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৫ মে, ২০২৩

নরসিংদী: নরসিংদীর শিবপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজের ২২ ঘণ্টা পর শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে উপজেলার লাখপুর গ্রামের শীতলক্ষ্যা নদী থেকে স্কুলছাত্রী ইয়াছমিন (১৫) এর মরদেহ ও এর দেড় ঘণ্টা পর সকাল ১১টার দিকে অপর স্কুলছাত্রী ইমার (১৬) মরদেহও উদ্ধার করে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার সাদেকুল বারি। নিখোঁজ ইয়াছমিন পলাশ উপজেলার ভাগপাড়া গ্রামের আব্দুল রহিম মিয়ার মেয়ে ও ইমা একই গ্রামের ইকবাল হোসেনের মেয়ে। ইমা পলাশ কো-অপারেটিভ স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ও ইয়াছমিন বাংগালপাড়া স্কুলের শিক্ষার্থী।
ফায়ার সার্ভিস ও নিখোঁজের পরিবারের সদস্যরা জানায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ইমা, ইয়াছমিন ও চাচাতো বোন সাদিয়াকে নিয়ে লাখপুর খেয়া ঘাটের পাশে শীতলক্ষ্যা নদীতে গোসলে নামে। এক পর্যায় তাদের মধ্যে সাদিয়া নদী থেকে গোসল শেষে ঘাটে উঠতে পারলেও ইয়াছমিন ও ইমা নদীর স্রোতে পানিতে তলিয়ে যায়।

পরে সাদিয়া বাড়িতে গিয়ে তাদের পানিতে ডুবে যাওয়ার বিষয়টি জানালে পরিবারের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে পলাশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। এসময় স্থানীয়রা ও নৌকা দিয়ে জালের মাধ্যমে তাদের খোঁজা শুরু করে। পরে উদ্ধার কাজ চালানোর জন্য টঙ্গি থেকে ডুবরীদল খবর দেওয়া হয়। পরে তারা এসে উদ্ধার কাজ চালায়। তারা সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত অভিযান চালিয়েও মরদেহের কোন খোঁজ পায়নি।

পরে শুক্রবার সকালে আবার তারা উদ্ধার অভিযান শুরু করে। প্রথমে নদী থেকে ইয়াছমিনের মরদেহ উদ্ধার করে, এর দেড় ঘণ্টা পর ইমার মরদেহও উদ্ধার করে ফায়ার সার্ভিস। পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার সাদেকুল বারি বলেন, দু’জন স্কুলছাত্রীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা মরদেহগুলো তাদের কাছে হস্থান্তর করবো।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com