শিরোনাম
এমবাপে-ভিনিসিয়ুসের নৈপুণ্যে মোনাকোর জালে রিয়ালের ৬ গোল চানখারপুলে ৬ জনকে হত্যার রায় পেছানো হয়েছে, পরবর্তী তারিখ ২৬ জানুয়ারি গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস, নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয় দক্ষিণ আফ্রিকায় স্কুলবাস-ট্রাক সংঘর্ষ, ১৩ শিশু নিহত পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত: ৩ জন জিম্মি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা শুধু মিছিল-মিটিং নয়, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে: তারেক রহমান বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত কর্মীর

বিধি প্রণয়ন ছাড়া পানির দাম বৃদ্ধি নয় : হাইকোর্ট

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

ঢাকা : বিধি প্রণয়ন ছাড়া ওয়াসার পানির দাম বাড়ানো যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত দুটি রিট নিষ্পত্তি করে বৃহস্পতিবার (১৬ মার্চ) বিচারপতি মুজিবর রহমান মিঞার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

একইসঙ্গে ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের পারফরম্যান্স বোনাসও বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, বিধি প্রণয়ন ছাড়া পানির দাম নির্ধারণ ওয়াসা আইনের পরিপন্থি। ওয়াসার কর্মীরা প্রজাতন্ত্রের কর্মচারী হওয়ায় তারা জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতাদি পেয়ে থাকেন। তাই ওয়াসার কর্মীরা কোনো ‘পারফরম্যান্স বোনাস’ ও ‘পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ পেতে পারেন না।

এর আগে, গত বছরের ৩১ জুলাই ঢাকা ওয়াসায় উৎসাহ বোনাস বা পারফরম্যান্স আ্যওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন।

এদিকে বৃহস্পতিবার (১৬ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, রাজধানীতে সবার জন্য পানির দাম এক হবে না, এলাকাভিত্তিক দাম নির্ধারণ করতে হবে। আমি ওয়াসাকে বলবো তারা যাতে এলাকা ভিত্তিক পানির দাম নির্ধারণ করে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com