শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

বিষন্নতার কথা জানাতে বাবাকে ফোন, সাড়া না পেয়ে মেয়ের আত্মহত্যা

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

কক্সবাজার : কক্সবাজারের নব গঠিত উপজেলার ঈদগাঁওতে বাবাকে ভিডিও কলে রেখেই কাদিরা সুলতানা রুমি (২৪) নামের ঐ নারী আত্মহত্যা করেছেন।

পরিবারের দাবি, প্রবাসী বাবাকে ভিডিও কলে নিজের বিষন্নতার কথা জানাতে চেয়েছিলেন মেয়ে। তবে বাবা তাতে ভ্রুক্ষেপ করেননি। তাই অভিমানে করে এভাবে আত্মহননের পথ বেছে নেন তিনি।

বুধবার (১৫ মার্চ) রাতে উপজেলার উত্তর নাপিতখালি এলাকার প্রবাসী আবুল কালামের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

নাদিরা সুলতানা রুমি প্রবাসী আবুল কালামের কন্যা। ঘটনার পর নিজ বাড়ি থেকে রুমির মরদেহ উদ্ধার করেছে ঈদগাঁও থানা-পুলিশ।

ঈদগাঁও থানার এসআই মো. জুয়েল সরকার পরিবারের বরাতে জানান, ঘটনার আগ মুহূর্তে রুমি তার বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলে কোনো সমস্যার কথা জানাতে চেয়েছিলেন। এক পর্যায়ে বাবা বিরক্তবোধ করে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পুনরায় কল দিলে রিসিভ করে মোবাইল একপাশে ফেলে রাখে বাবা আবুল কালাম৷ অভিমান সহ্য করতে না পেরে বাড়ির রুমে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে রুমি।

নিহত রুমির স্বজনরা জানায়, পাঁচ বছর আগে রুমির বিয়ে হয়েছিল। চার বছরের একটা সন্তান রয়েছে তার। বিয়ের তিন বছর পর রুমির বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর থেকে বিষন্নতায় ভুগছিলেন রুমি।

নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com