শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

এস কে সিনহার যুক্তরাষ্ট্রের বাড়ি জব্দে চিঠি দেবে দুদক

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৫ মার্চ, ২০২৩

ঢাকা : সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার যুক্তরাষ্ট্রের বাড়ি জব্দে চিঠি পাঠাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শিগগিরই এ চিঠি দেবে প্রতিষ্ঠানটি।

বুধবার (১৫ মার্চ) দুদক সচিব মো. মাহফুজ হোসেন রাজধানীর সেগুনবাগিচায় সাংবাদিকদের এ কথা জানান।

মো. মাহফুজ হোসেন অভিযোগ করে বলেন, কারাদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে অবৈধ অর্থ উপার্জন করেছেন। ওই অর্থের দুই লাখ ৮০ হাজার ডলার যুক্তরাষ্ট্রে থাকা তার ছোট ভাই অনন্ত কুমার সিনহার অ্যাকাউন্টে পাচার করেন। এই টাকায় কেনা হয় যুক্তরাষ্ট্রের তিনতলা বাড়ি।

এ ঘটনায় দায়ের করা মামলার সঠিক তদন্তের স্বার্থে যুক্তরাষ্ট্রে এসকে সিনহা ও অনন্ত সিনহার ব্যাংক অ্যাকাউন্ট ও বাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। ২০ ফেব্রুয়ারি এই আদেশ দেন আদালত।

দুদক সচিব জানান, বাড়িটি ক্রোক/ব্যাংক হিসাব ফ্রিজসহ বিভিন্ন আলামত সংগ্রহের জন্য তদন্তকারী কর্মকর্তা শিগগিরিই যুক্তরাষ্ট্রে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকুয়েস্ট (এমএলএআর) পাঠাবেন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com