শিরোনাম
নৌবাহিনীর প্রতিষ্ঠানের আড়ালে ‘স্বাস্থ্যমন্ত্রীর ভাই’ যেভাবে টেন্ডার ছাড়াই সমাজকল্যাণের ৩৪২ কোটি টাকার কাজ বাগিয়ে নিলেন ঢাকার দুই জায়গায় গদি-ঘাট- আড়তে পাপেল চক্রের চাঁদাবাজি, মাসে আদায় হয় ‘কোটি টাকার’ বেশি ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত আধুনিক ও প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শুল্কমুক্ত মদ ‘অবৈধ গুদামে’, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা ডেনমার্ককে গোলবন্যায় ভাসাল পর্তুগাল নিষেধাজ্ঞার কবলে পুলিশের আকাশযান কেনার প্রকল্প মদিনায় বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলা ইরান ঘিরে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, মোতায়েন করছে ৩ রণতরী স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে: প্রধানমন্ত্রী

নির্ধারিত সময়েই হবে রাষ্ট্রপতি নির্বাচন

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

ঢাকা: নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখন পর্যন্ত সংবিধান সংশোধনের কোনো পরিকল্পনা সরকারের নেই। যেহেতু তিনি (আবদুল হামিদ) দুই মেয়াদে থেকেছেন, সংবিধান অনুসারে তিনি আর থাকতে পারবেন না। তাই নতুন একজন নির্বাচিত হবেন।

রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষন ইনস্টিটিউটে অধস্তন আদালতের বিচারকদের জন্য কর্মশালার উদ্বোধন শেষে বুধবার (৪ জানুয়ারি) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। 

এ সময় বিএনপির উচ্চপদস্থ নেতাদের জামিনের বিষয়ে তিনি বলেন, আদালতের কাজে আইন মন্ত্রণালয় তো নিশ্চয়ই না, কোনো মন্ত্রণালই হস্তক্ষেপ করছে না। আদালত যদি মনে করেন জামিন দেওয়া যাবে, দেবেন। আদালত যদি মনে করেন দেওয়া যাবে না, দেবেন না।

মন্ত্রী আরো বলেন, এটা অহরহ হয়ে থাকে যে, নিম্ন আদালত জামিন দেননি, উচ্চ আদালত দিয়েছেন। আবার এমনও হয় নিম্ন আদালত জামিন দিয়েছেন, উচ্চ আদালত আটকিয়ে দিয়েছেন। এটা নতুন কিছু না বাংলাদেশে। এটা নিয়ে যারা প্রশ্ন তুলেছেন, তারা হয়তো জাতীয় পার্টি ও বিএনপির আমল দেখেননি বা দেখলেও সেট বলতে চাচ্ছেন না তারা।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com