শিরোনাম
এমবাপে-ভিনিসিয়ুসের নৈপুণ্যে মোনাকোর জালে রিয়ালের ৬ গোল চানখারপুলে ৬ জনকে হত্যার রায় পেছানো হয়েছে, পরবর্তী তারিখ ২৬ জানুয়ারি গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস, নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয় দক্ষিণ আফ্রিকায় স্কুলবাস-ট্রাক সংঘর্ষ, ১৩ শিশু নিহত পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত: ৩ জন জিম্মি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা শুধু মিছিল-মিটিং নয়, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে: তারেক রহমান বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত কর্মীর

বিটিভিসহ ৪ প্রতিষ্ঠানে নতুন ডিজি, বিআইডব্লিউটিসিতে চেয়ারম্যান

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

ঢাকা: বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট, জাতীয় সঞ্চয় অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।

আর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনে (বিআইডব্লিউটিসি) নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এরমধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামানকে বাংলাদেশ টেলিভিশনের ডিজি, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুল আলমকে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের ডিজি করা হয়েছে।

অন্যদিকে, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাফর উল্লা হক জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ডিজি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমানকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ডিজি করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান হয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. শফি উল হক।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ নভেম্বরের প্রজ্ঞাপনে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিককে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হিসেবে বদলির আদেশে তার জন্য প্রযোজ্য অংশটুকু বাতিল করা হয়েছে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।

পৃথক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. আবুল কালাম আজাদকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com