শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

সাংবাদিককে চোখ বেঁধে নিয়ে ‘গোপন ড্রোন ঘাঁটি’ দেখাল ইরান

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২

অনলাইন ডেস্ক: ইরানের সেনাবাহিনী মাটির নিচে অবস্থিত তাদের একটি ড্রোন ঘাঁটির ছবি প্রকাশ করেছে এবং এ বিষয়ে অল্প বর্ণনা দিয়েছে। তবে কোথায় এ ঘাঁটি অবস্থিত সেই জায়গার নাম উল্লেখ করেনি।

গালফ অঞ্চলে ছোটখাটো উত্তেজনা দেখা দেওয়ার পর ড্রোন ঘাঁটির ছবি ও ভিডিও প্রকাশ করল ইরান। ছবিতে দেখা যায় সারি সারি দাঁড় করানো আছে ড্রোন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, জাগরোস পাহাড়গুলোর নিচে ১০০টি ড্রোন রাখা আছে, এর মধ্যে আছে আবাবিল-৫ ড্রোন।

রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, এ ড্রোনটিতে সংযুক্ত করা আছে কায়েম-৯ মিসাইল। যুক্তরাষ্ট্রের হেলফেয়ার মিসাইলের আদলে এ মিসাইলটি ইরানে তৈরি করা হয়েছে।

এদিকে যে সাংবাদিক এ গোপন এ ড্রোন ঘাঁটির ছবি ও ভিডিও করে এনেছেন তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার কারমানশাহ থেকে হেলিক্প্টারে ওঠেন তিনি। ৪৫ মিনিট ভ্রমণ শেষে একটি গোপন ড্রোন ঘাঁটিতে পৌছান তিনি। ঘাঁটিতে পৌছানোর আগ পর্যন্ত তার চোখ বাধা ছিল।

ওই সাংবাদিক জানান, কয়েকশ মিটার লম্বা ঘাঁটিতে ড্রোনগুলো সাজানো আছে।

ড্রোনগুলো নিয়ে সেনা কমান্ডার মেজর জেনারেল আব্দুলরহিম মোসাভি টিভিতে বলেন, কোনো সন্দেহ নেই ইসলামিক রিপাবলিক ইরানের ড্রোনগুলো এ অঞ্চলের সবচেয়ে শক্তিশালী। ড্রোন আপডেট করার যে ক্ষমতা আমাদের আছে তা দুর্দমনীয়।

সূত্র: আল আরাবিয়া

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com