শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা

যুদ্ধজাহাজ মস্কভাডুবির ঘটনায় হতাহতের সংখ্যা জানাল রাশিয়া

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার কৃষ্ণসাগর বহরের নেতৃত্বে ছিল মস্কভা। যুদ্ধজাহাজটি হারানো রাশিয়ার জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

রাশিয়া নৌবাহিনীর যুদ্ধজাহাজ মস্কভা ডুবে যাওয়ার ঘটনায় হতাহত হওয়ার কথা এই প্রথম স্বীকার করেছে রাশিয়া। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএর বরাত দিয়ে আল-জাজিরা এ কথা জানিয়েছে।

গত সপ্তাহে মিসাইল ক্রুজার মস্কভা ডুবে যায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ওই ঘটনায় একজন নাবিক নিহত হয়েছেন। নিখোঁজ হন আরো ২৭ নাবিক। বাকি ৩৯৬ নাবিককে উদ্ধার করা হয়েছে।

রাশিয়া জানিয়েছিল, গোলাবারুদের মজুতে বিস্ফোরণে আগুন ধরে যাওয়ার পর মস্কভাকে বন্দরে টেনে নেওয়া হচ্ছিল। ওই সময় সাগর উত্তাল থাকায় ডুবে যায় এই মিসাইল ক্রুজারটি।

তবে ইউক্রেনের দাবি, মস্কভায় তারা জাহাজবিধ্বংসী দুটি নেপচুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। রাশিয়ার কৃষ্ণসাগর বহরের নেতৃত্বে ছিল মস্কভা।

যুদ্ধজাহাজটি হারানো রাশিয়ার জন্য বড় ধাক্কা হিসেবে দেখছে বিশ্বের সমর বিশ্লেষকরা।

তবে জাহাজে আগুন ধরে যাওয়া ও ডুবে যাওয়ার ঘটনায় এতদিন হতাহত হওয়ার খবর জানায়নি রাশিয়া। এ নিয়ে ইউক্রেন যুদ্ধে দ্বিতীয় কোনো বড় যুদ্ধজাহাজ হারাল রাশিয়া।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছিল, এ ঘটনায় হতাহত হয়েছে বলে মনে করে ওয়াশিংটন। ইউক্রেনের দাবি, যুদ্ধজাহাজটির ক্যাপ্টেন আন্তোন কুপরিন সেখানে নিহত হয়েছেন।

১২ হাজার ৪৯০ টনের মস্কভা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ডুবে যাওয়া সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। সিরিয়ার যুদ্ধেও মিসাইল ক্রুজারটি মোতায়েন করেছিল রাশিয়া। মস্কভাকে রাশিয়ার সামরিক বাহিনীর শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হতো।রুশ সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, মস্কভা ১৯৮৩ সালে কমিশন লাভ করে। এ যুদ্ধজাহাজ ৭০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম ১৬টি ভুলকান ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত ছিল।

এ ছাড়া এতে ছিল সাবমেরিনবিধ্বংসী ও মাইন-টর্পেডো অস্ত্র। যুদ্ধজাহাজটি ডুবে যাওয়ার পর ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা জোরদার করে রুশ বাহিনী।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com