শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশে করোনায় আরও ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫২৯

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৬ মার্চ, ২০২২

ঢাকা : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ হাজার ৮৫ জনে। মৃত্যুহার ১ দশমিক ৪৯ শতাংশ।

রোববার (৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫২৯ জন। শনাক্তের হার ২ দশমিক শূন্য ৬৩ শতাংশ।

মৃতদের মধ্যে পুরুষ ৬ জন ও নারী ২ জন। মৃত ৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ জন এবং বেসরকারি হাসপাতালে ১ জন মারা গেছেন। ৬ মার্চ পর্যন্ত মোট মৃত ২৯ হাজার ৮৫ জনের মধ্যে পুরুষ ১৮ হাজার ৫৬৬ জন ও নারী ১০ হাজার ৫১৯ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৭৬টি ল্যাবরেটরিতে ২০ হাজার ৬২টি নমুনা সংগ্রহ ও ২০ হাজার ১৩২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ২৬৬ জনে। আর মোট নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ১ কোটি ৩৫ লাখ ২৬ হাজার ৯৪১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ৩ হাজার ৩৪০ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৩ হাজার ৩৩৮ জনে। রোগী সুস্থতার হার ৯৪ দশমিক ৬৬ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনায় মৃত ৮ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব ১ জন, চল্লিশোর্ধ্ব ১ জন, পঞ্চাশোর্ধ্ব ১ জন, ষাটোর্ধ্ব ৩ জন এবং সত্তরোর্ধ্ব ২ জনের মৃত্যু হয়েছে।

বিভাগীয় হিসেবে করোনায় মৃত ৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪ জন, চট্টগ্রামে ২ জন এবং খুলনায় ২ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর বাড়তে থাকে আক্রান্ত ও মৃত্যুর হার।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com