শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা

ডাকাতিয়া নদীতে ট্রলার-বাল্কহেড সংঘর্ষে নিহত ৫

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলার মমিনপুর ডাকাতিয়া নদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় অপর মাটি বোঝাই ট্রলারের ৫ যাত্রী নিহত হয়েছে। আজ (৩১ জানুয়ারি) সোমবার ভোরে বালু ভর্তি বাল্কহেড এমবি ইকবাল হোসেন -১ এর সাথে মাটি বোঝাই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ৫ শ্রমিক নিহত হয়। নিহতরা হলেন ট্রলারের মাটি কাটা শ্রমিক আউয়াল মাঝি (৫৫), মোবারক হেসেন ( ৩৫), নাছির হোসেন (৩২), আলামিন হোসেন (৩৫), কালা মিয়া (৩৩)।

নিহতদের বাড়ী কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায়। নিহতরা স্থানীয় বিকফিল্ড গুলোতে মাটি কাটার শ্রমিকের কাজ করতেন। দুর্ঘটনা-কবলিত ট্রলারের বেঁচে যাওয়া যাত্রী ফরিদ হোসেন জানান, আমরা আমাদের সাইট দিয়েই যাচ্ছিলাম, ঘন কুয়াশায় বালুবাহী বাল্কহেড আমাদেরকে সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনার সৃষ্টি হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে চাঁদপুর নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ পরিচালনা করছেন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com