শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

ঢাকা-শারজাহ ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

ঢাকা : মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে ফ্লাইট চালু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

আগামী ৩০ জানুয়ারি থেকে প্রাথমিকভাবে সপ্তাহে ছয় দিন ঢাকা-শারজাহ-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি এ সংস্থা। এটি ইউএস বাংলার ১১তম আন্তর্জাতিক রুট।

এর মধ‌্যে দিয়ে শারজাহতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বহুদিনের প্রত্যাশা পূরণ করতে চলেছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

শনিবার ছাড়া সপ্তাহের অন‌্যদিনগুলোতে ঢাকা থেকে রাত ৯টায় ছেড়ে সরাসরি শারজাহ-তে স্থানীয় সময় রাত ১২টা ৩০মিনিটে পৌঁছাবে। অপরদিকে শারজাহ থেকে ঢাকার উদ্দেশে মঙ্গল, বুধ ও শুক্রবার স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ছেড়ে আসবে এবং ঢাকায় সকাল ৮টায় অবতরণ করবে। এ ছাড়া সোম, বৃহস্পতি ও শনিবার রাত ১টা ৩০ মিনিটে শারজাহ থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসবে এবং সকাল ৮টায় চট্টগ্রামে অবতরণ করবে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com