শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ক্যামেরুনে আফ্রিকা কাপ অব নেশন্সের একটি ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

ভিডিও ফুটেজে দেখা গেছে, ফুটবল অনুরাগীরা রাজধানী ইয়াউন্ডের কাছাকাছি ওই স্টেডিয়ামে প্রবেশের জন্য হুড়োহুড়ি শুরু করেন।

ক্যামেরুনের মধ্যাঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়ার বরাতে এপি নিউজ জানিয়েছে, হতাহতের সংখ্যা বাড়তে পারে। আরেক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকজন শিশু পদদলিত হয়ে জ্ঞান হারিয়েছে।

নেশন্স কাপের ম্যাচ আয়োজন করা ওই স্টেডিয়ামের ধারণক্ষমতা ৬০ হাজার। তবে করোনার কারণে ধারণক্ষমতার ৮০ শতাংশের বেশি দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। আয়োজক কর্তৃপক্ষ জানায়, প্রায় ৫০ হাজার দর্শক স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করেন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com