শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সঙ্গে ট্রাকের ধাক্কা : নিহত ২

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

খাগড়াছড়ি : খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের গুইমারা উপজেলাধীন বুদংপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মানিকছড়ি গোদারপাড় এলাকার জীবন চন্দ্র মজুমদার (৫০) ও তার ছেলে রাজদ্বীপ মজুমদার।

গুইমারা থানার ওসি মিজানুর রহমান এ বিষয়টি নিশ্চিত করে বলেন, সিমেন্টবোঝাই করে ট্রাকটি (চট্টমেট্রো-১২-০৩৩৮) চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে পথে গুইমারা বুদংপাড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকে থাকা জীবন চন্দ্র মজুমদারও তার ছেলে রাজদ্বীপ মজুমদার নিহত হয়। এ ঘটনায় চালক মেহেদী হাসান লাভলু ও তার সহকারী রাশেদকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com