শিরোনাম
সূচকের পতনে লেনদেন ৭২৭ কোটি টাকা মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে কাজ করছে সরকার: রিজভী সাগরে লঘুচাপের শঙ্কা, টানা ৫ দিন ঝড়বৃষ্টির আভাস রড-সিমেন্ট নয়, শিক্ষা হবে বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন শক্তি: শিক্ষামন্ত্রী নেইমারের প্রশংসা করে তাকে বিশ্বকাপে দেখতে চাইলেন মেসি হাসনাত-সারজিস চেয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকুক: রাশেদ খান মাইলফলক গোলে দলকে বড় জয় উপহার রোনালদোর নাজরান ফিশারীজ এন্ড এগ্রো প্রজেক্টে ৪০০ কোটি টাকার প্রতারণা: চক্রের এক সদস্য গ্রেফতার এরা সরকারকে ডোবাবে’ রাষ্ট্র পরিচালকদের তদবিরের দোকান! এমবাপে-ভিনিসিয়ুসের নৈপুণ্যে মোনাকোর জালে রিয়ালের ৬ গোল

সূচকের পতনে লেনদেন ৭২৭ কোটি টাকা

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১০ মে, ২০২৬

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১০ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে ১৯৪ টি কোম্পানির শেয়ারের দর। সেই সাথে গতদিনের তুলনায় কমেছে টাকার অংকে লেনদেনের পরিমান।City & Local Guides

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৩ দশমিক ১৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২২০ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৯৪ পয়েন্ট কমে ১ হাজার ৫৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১১ দশমিক ৩৪ পয়েন্ট কমে ১ হাজার ৯৯০ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৭২৭ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮৪৪ কোটি ৯২ লাখ টাকা টাকা।

ডিএসইতে মোট ৩৯৪ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬১ টি কোম্পানির, বিপরীতে ১৯৪ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৯ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com