শিরোনাম
সূচকের পতনে লেনদেন ৭২৭ কোটি টাকা মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে কাজ করছে সরকার: রিজভী সাগরে লঘুচাপের শঙ্কা, টানা ৫ দিন ঝড়বৃষ্টির আভাস রড-সিমেন্ট নয়, শিক্ষা হবে বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন শক্তি: শিক্ষামন্ত্রী নেইমারের প্রশংসা করে তাকে বিশ্বকাপে দেখতে চাইলেন মেসি হাসনাত-সারজিস চেয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকুক: রাশেদ খান মাইলফলক গোলে দলকে বড় জয় উপহার রোনালদোর নাজরান ফিশারীজ এন্ড এগ্রো প্রজেক্টে ৪০০ কোটি টাকার প্রতারণা: চক্রের এক সদস্য গ্রেফতার এরা সরকারকে ডোবাবে’ রাষ্ট্র পরিচালকদের তদবিরের দোকান! এমবাপে-ভিনিসিয়ুসের নৈপুণ্যে মোনাকোর জালে রিয়ালের ৬ গোল

সাগরে লঘুচাপের শঙ্কা, টানা ৫ দিন ঝড়বৃষ্টির আভাস

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১০ মে, ২০২৬

দেশজুড়ে কয়েক দিনের টানা বৃষ্টির পর আবারও তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এর মধ্যেই আগামী সোমবারের দিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস দেওয়া হয়েছে।

শনিবার (৯ মে) সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সোমবারের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার ও সোমবার (১০-১১ মে) দেশের আট বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (১২ মে) পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার (১৩ মে) রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া বৃহস্পতিবার (১৪ মে) পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com