শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা

বিশ্ববাজারে অতীতের সব রেকর্ড ভেঙেছে স্বর্ণ ও রূপার দাম

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের দর। মার্কিন-চীন বাণিজ্য সংকটের মধ্যে রেকর্ড পরিমাণে বেড়েছে মূল্যবান ধাতব বস্তুটির দাম। একইসঙ্গে রূপার দামও পৌঁছেছে সর্বকালের শীর্ষে।

রয়টার্সের প্রতিবেদন বলছে, সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১টা নাগাদ স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ৪ হাজার ৬৭ দশমিক ৭৯ ডলারে পৌঁছেছে। যা চলতি সেশনের শুরুতে সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৭৮ দশমিক ৫ ডলারে পৌঁছেছিল।

পাশাপাশি ফিউচার মার্কেটেও ২ দশমিক ৩ শতাংশ বেড়েছে স্বর্ণের দাম। এই বাজারে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে ৪ হাজার ৯৩ দশমিক ৫০ ডলারে।

এদিকে একই কারণে স্বর্ণের সঙ্গে পাল্লা দিয়ে রূপার দামও সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে। বিশ্ববাজারে স্পট সিলভার ২ দশমিক ৬ শতাংশ বেড়ে রেকর্ড সর্বোচ্চ ৫১ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে।

অন্যদিকে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশেও গত ৮ অক্টোবর স্বর্ণ ও রূপার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওইদিন ভরি প্রতি স্বর্ণের দাম ৬ হাজার ৯০৬ টাকা এবং রূপার দাম ভরিতে ৩২৭ টাকা বাড়ানো হয়।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৯ হাজার ১০১ টাকা। যা দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪২ হাজার ৩০১ টাকা।

অন্যদিকে সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে দেশে ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম পড়বে ৪ হাজার ৯৮১ টাকা। যা দেশের ইতিহাসে রূপার সর্বোচ্চ দাম। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা ৪ হাজার ৭৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৭১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম পড়বে ৩ হাজার ৫৬ টাকা।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com